হ্যালো হাইভ কমিউনিটি, আশা করি সকলে ভালোই আছেন ।আমি এখানে সম্পূর্ণ নতুন ।তাই আপনাদের সাথে পরিচিতি হওয়ার জন্য আমার পরিচয় তুলে ধরলাম। আশা করি প্রতিটি ক্ষেত্রে আমি আপনাদের সহযোগিতা পাব।
কে আমি
আমি মোসাম্মদ মানসুরা আক্তার । একজন বাংলাদেশী নাগরিক। থাকি বাংলাদেশের কুমিল্লা জেলায় । আমি বিবাহিত ।আমার সংসারে স্বামী এবং এক পুএ সন্তান এবং শশুর শাশুড়ি আছে। তাদের নিয়েই আমার জীবন , আমার পথচলা এবং বেঁচে থাকার স্বপ্ন। আমি আমার পরিবারকে খুব বেশি ভালোবাসি। আমার স্বামী আমাকে অনেক বেশি ভালোবাসে এবং ভালবেসে আফরা নামে ডাকে। আমি আমার স্বামীর ভালো-মন্দ বুঝার জন্য সবসময়ই চেষ্টা করি।
আমার পড়াশোনা
পড়াশোনা করার ইচ্ছা সব মেয়েদের মনে থাকে । কিন্তু অনেক ক্ষেত্রে তা আর হয়ে ওঠে না। আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন একটি কলেজে অনার্স ফার্স্ট ইয়ারে ইকোনমিক্সে পড়তাম। হঠাৎ বাবা আমাকে বিয়ে দিয়ে দিল। আমি আমার পরিবারের যেকোনো সিদ্ধান্তকে সবসময় সম্মান করি। তাই বাবার এই সিদ্ধান্তকে অসম্মান করতে পারিনি যদি আমার ইচ্ছে ছিল পড়াশোনা। যাই হোক স্বামীর সংসার গিয়ে আর পড়ালেখার ইচ্ছাটুকু ধরে রাখতে পারিনি। এখানেই থেমে থাকতে হলো। যদিও আমার স্বামী আমাকে পড়াশোনা করার জন্য উৎসাহ দিত ।কিন্তু পরিবার সামলে পড়াশোনা করার ইচ্ছে হয়নি।
আমার শৈশব
শৈশবকাল প্রতিটি মানুষের জন্যই খুবই আনন্দের। আমার শৈশবও ব্যতিক্রম কিছু নয়। খুব ছোটবেলায় মক্তবে পড়া, সমবয়সী অন্য মেয়েদের সাথে ঘুরে বেড়ানো, বিভিন্ন ধরনের খেলায় মগ্ন থাকা, নতুন কিছু পাওয়ার জন্য বাবার কাছে বায়না ধরা । এ সবগুলি এখন কেবলমাত্র স্মৃতি। অবলা মন বার বার ফিরে যেতে চায় সেই ছোটবেলার শৈশবে। শৈশবে যে জিনিসটি সবচেয়ে বেশি ভালো লাগতো সেটি হচ্ছে ,ফুল গাছের নিচ থেকে ফুল কুড়িয়ে তা দিয়ে মালা গাঁথতে ।
আমার শখ
ছোটকাল থেকেই ফুলের প্রতি আলাদা একটা ভালোবাসা ছিল অর্থাৎ ফুল খুব পছন্দ করতাম। তাই বাসার সামনে বাগান তৈরি করে তাতে বিভিন্ন ধরনের ফুলের গাছ লাগাতাম এবং গাছগুলো পরিচর্যা করতাম। আরেকটি ছোটবেলায় শখ ছিল পশু পাখি পালা বিশেষ করে পাখি পালন করা ভালো লাগতো যেমন ময়না পাখি।
আমার প্রিয় খাবার
*আমি সব ধরনের খাবারেই অভ্যস্ত। তবে কিছু খাবার আছে যেগুলো অনেক ভালো লাগে। আমার পছন্দের কিছু খাবার হচ্ছে।
- ফুচকা
- আচার
- খিচুড়ি
- মিষ্টি
- নুডুলস ইত্যাদি।
আমি বাহিরের খাবারে অভ্যস্ত নই। তাই সময় পেলে নিজে বাসায় তৈরি করে খাবার চেষ্টা করি।*
প্রিয় খেলা
ছোটকালে কতইনা খেলা খেলতাম। সারা দিন বান্ধবীদের সাথে বিভিন্ন ধরনের খেলায় মেতে থাকতাম ।অনেক সময় খাবারের কথা ভুলেই যেতাম। ছোটবেলার কিছু খেলা যেগুলো প্রায়ই খেলতাম
- মালা টুলি
- বউচি
- দড়ি লাফ
- কানামাছি
- লুডু ইত্যাদি।
এখন টিভিতে খেলা দেখতে পছন্দ করি। ক্রিকেট আমার পছন্দের খেলা। আর বাংলাদেশ ক্রিকেট টিমকে অনেক বেশি পছন্দ করি। সবসময়ই চাই বাংলাদেশ ক্রিকেট টিম ভালো কিছু করুক ।ভালোভাবে জয়ী হোক।
যেভাবে সময় কাটে
খুব সকালে ঘুম থেকে উঠে রান্না যাবতীয় কাজ সেরে ,পরিবারের সকলের সাথে নাস্তা করি। তারপর দুপুরের রান্না শেষ করি। তারপর দুপুরের খাবার খেয়ে স্বামী এবং সন্তানের সাথে সময় দিতে খুব বেশি পছন্দ করি। মাঝেমধ্যে বাড়ির অনন্য ভাবিদের সাথে কিছু সময়ের জন্য আড্ডা মারি।
মাঝেমধ্যে লেখালেখির মাধ্যমেও সময় কাটে। মাঝে মাঝে ছন্দ কিংবা কবিতা কিংবা গল্প লেখার বৃথা চেষ্টা করি।
আমার স্বপ্ন
নিজের স্বপ্ন বলতে এখন আর কিছুই নেই ।কারণ এখন স্বপ্ন বলতে স্বামী এবং সন্তানকে নিয়ে ।বিশেষ করে সন্তানকে নিয়ে ।তাকে কিভাবে মানুষের মত মানুষ করা যায়। কিভাবে সুশিক্ষায় শিক্ষিত করা যায়।
আমার স্বামী সম্পর্কে
আমার স্বামী খুবই সাধারণ একজন মানুষ। সে এম. এস .সি. কমপ্লিট করে সরকারি চাকরি করে। আমি তাকে অনেক বেশি পছন্দ করি ।কারন সে খুবই সরল। যেকোনো জিনিস সহজে বিশ্বাস করে এবং আমাকে অনেক বেশি ভালোবাসে। আমি আমার স্বামীকে অনেক বেশি ভালোবাসি। তার বিশ্বাসের মর্যাদা রাখতে আপ্রাণ চেষ্টা করি।আমার প্রতিটি চাওয়া-পাওয়ার প্রতি তার অনেক খেয়াল থাকে।
আর কিছু বলতে চাই না। যারা এতক্ষণ কষ্ট করে আমার পরিচিতিটি ভালো করে পড়লেন ,তাদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ ।আমি যেহেতু নতুন ,তাই এখানের সকলের সহযোগিতা কামনা করছি ।আশা করি প্রত্যেকে আমাকে সাপোর্ট করবেন ।যাতে করে আমি এখানে ভালো কিছু করতে পারি। সবাই ভাল থাকবেন ।আল্লাহ আপনাদের মঙ্গল করুক।