দেশ
দেশটা আজ কোথায় যাচ্ছে
বুঝতেছিনা ভাই,
সবই আজ হাওয়ায় উড়ছে
দেখার কেহ নাই।
এম পি ও আছে মন্ত্রী ও আছে
আছে সিংহাসন,
সবাই তারা ব্যস্ত এখন
রাখতে ধরে আসন।
এই দেশেতে প্রদীপেরা আজ
সেনাবাহিনীকে মারে,
সেই প্রদীপের পিছেই আবার
দেশের আইন ঘোরে।
এই দেশেতে অশিক্ষিতরা আজ
দেশকে শাসন করে,
শিক্ষিতরা তাদের শিক্ষা নিয়ে
রাস্তায় রাস্তায় ঘোরে।
রাজনীতির চেলা-পুটিরা আজ
বস্তায় টাকা ভরে।
সত্যিকারের রাজনীতিকরা আজ
কপাল ডুকরে মরে।
এই দেশেতে আলুর কেজি
চল্লিশ টাকা ছুই ছুই,
ভাতের বদলে আলু আর আমরা
কেমনে খেয়ে রই।
যে দেশে একজন অবসর প্রাপ্ত সেনা অফিসারকে সরাসরি সামনে থেকে গুলি করে মেরে ফেলা হয় সেই দেশের আইনের অবস্থা কেমন একবার চিন্তা করেছেন? আর আপনি আমি তো কিছুই না।তাই আমি আমার নিজের ভবিষ্যৎ এবং আমার পরের প্রজন্মের ভবিষ্যৎ নিয়েই ভাবছি আর ভাবছি!! কোথায় যাচ্ছে আমাদের দেশ? কি হবে আমাদের এবং আমাদের সন্তানদের? তাই, আসুন আমরা জেগে উঠি ।আর ঘুমিয়ে থাকা যাবেনা , এখন আর ঘুমানোর সময় নেই।