"নতুন টাকা"
নতুন টাকার নোট বা নতুন টাকা, নামটা শুনলেই সবার মনের ভিতর কেমন জানি একটা দোল খেয়ে যায়। নতুন টাকার গন্ধটা শুনলে ও নিজেকে অনেক ধন্য মনে হয়। মনে হয় পুরা দুনিয়াটাই আমার হাতে। আর সেই নতুন টাকাটা যদি ঈদকে সামনে রেখে পাওয়া যায় তাহলে তো কোন কথাই নাই। আজ আমি আপনাদের নতুন টাকার কথাটাই বলবো। বাংলাদেশে প্রায় সারা বছরই কম বেশি নতুন টাকা পাওয়া যায়।কিন্তু সারা বছর পাওয়া গেলে ও ঈদ আসলেই নতুন টাকার চাহদা অনেক বেশি বেড়ে যায়।
image source
আমরা যারা ঈদের সময় বাড়িতে যাই, তাদের কাছেই মূলত নতুন টাকার চাহিদাটা বেশি থাকে, কারণ বাড়িতে আমাদের ছোট ছেলে মেয়েদের কাছে ঈদের সময় নতুন টাকার বেশ চাহিদা হয়ে থাকে। ঈদের সময় নতুন টাকা পাওয়া কে তারা যেন আরেকটা ঈদ উদযাপন করার মতই মনে করে। আর আমরা বাবা মায়েরা ও সন্তানদের মুখে হাসি ফোটানোর জন্য বা তাদের একটু বাড়তি আনন্দ দেওয়ার জন্য আনেক কষ্ট হলে ও ঈদের সময় নতুন টাকা সংগ্রহ করা থাকি।
image source
নতুন টাকা ঈদের সময় একটা নতুন আনন্দ ই যোগ করে। নতুন টাকা এবং পুরান টাকার মধ্যে ব্যাপক একটা পার্থক্য রয়েছে। নতুন টাকা পকেটে থাকলে যেন আমাদের মনটা ও প্রফুল্ল থাকে।আমরা সবাই তাই নতুন টাকার জন্য পাগল। তাই নতুন টাকা তাই ঈদের সময় একটা সোনার হরিন হয়ে সবার কাছে ধরা দেয়।
image source