আমি অনেকদিন যাবত হাইভ ব্লগ ব্যবহার করছি। গত ১৫ জুলাই দুপুর ১ঃ২২ মিনিটে আমি একজন লিস্টেড স্ক্যামার mn-nazmul এর সাথে ডিল করি। তার অনেকদিন পর আমি দেখতে পাই যে আমি স্প্যামিনেটর এর দ্বারা ডাউনভোট পাচ্ছি। আমি তারপর আমার কমিউনিটির অভিজ্ঞ মেম্বারদের সাথে আলোচনার মাধ্যমে জানতে পারি যে মূলত এই ব্ল্যাকলিস্টেড ডিলারের সাথে ডিল করায় আমি শাস্তি স্বরূপ ডাউনভোট পাচ্ছি।
ব্ল্যাকলিস্টেড এসব স্ক্যামারের সাথে ডিল করা অমার্জনীয় অপরাধ। আমি আমার কমিউনিটিতে নিয়মিত যোগাযোগ রাখলে হয়ত এই ভুল টা করতাম না। এসব স্ক্যামার হাইভ এর পরিবেশ নষ্ট করছে। আমি আমার এই ভুলের কারণে মনে-প্রাণে ক্ষমাপ্রার্থী। ভবিষ্যতে আমি কখনোই কোন ব্ল্যাকলিস্টেড ডিলারের সাথে ডিল করব না, বরং আমার কমিউনিটির সিনিয়র যেমন ভাইয়ের সাথে আলোচনা করে কাজ করব। এসব ধোঁকাবাজের পাল্লায় পরে ডিল করার জন্য আমি আবারও ক্ষমা চাচ্ছি।