[ENG/BNG]
Assalamualikum Everyone,
Hope you all are well.
Welcome to your favorite annisha's cooking house Channel.
Hope you all are well. Today I am going to make a snack item. And if you want, you can also freeze it and keep it in the fridge. So today I am going to make shrimp chap...
আসসালামু আলাইকুম বন্ধুরা,
আশা করি আপনারা সবাই ভাল আছেন। আজকে আমি তৈরি করতে যাচ্ছি একটি নাস্তার আইটেম।আর এটা চাইলে আপনার ফ্রোজেন করেও ফ্রিজে রেখে দিতে পারেন। তো আজকে আমি তৈরি করতে যাচ্ছি চিংড়ির চাপ।।।।
Note: I edited my pictures in Capcut...
First, let's see what ingredients we need.
Ingredients :
- prawn
- boiled potato
- egg
- corn flour
- chat masala
- oil
- green chili
- cilantro
প্রথমেই দেখেনি আমাদের কি কি উপকরণ লাগছে:
উপকরণ :
- চিংড়ি মাছ
- ডিম
- কর্নফ্লাওয়ার / ময়দা
- সিদ্ধ আলু
- সয়াবিন তেল/ খাবার তেল
- লবণ
- শুকনো মরিচের গুঁড়া
- চাট মসলা
- কাঁচামরিচ
- ধনেপাতা
Shrimp chap is a delicious and popular snack that is at the top of many people's list of favorites. It is usually spicy and crispy, made with shrimp and various spices.
চিংড়ির চাপ একটি সুস্বাদু এবং জনপ্রিয় স্ন্যাকস যা অনেকের পছন্দের তালিকায় শীর্ষে থাকে। এটি সাধারণত মশলাদার এবং খাস্তা হয়ে থাকে, যা চিংড়ি এবং বিভিন্ন মশলা মিশিয়ে তৈরি করা হয়।
So first of all taking the shrimp here and remove the shell from the shrimp. And wash it well with clean water. Then I will cut the shrimp a little from the middle and crush it with the help of a knife. Now marinate that shrimp with a little pepper powder and soy sauce.
তো সর্বপ্রথমে এখানে নিয়ে নিচ্ছি চিংড়ি মাছ আর চিংড়ি মাছের গা থেকে খোসাটা ছাড়িয়ে নিব। এবং ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে এটাকে ধুয়ে পরিষ্কার করে নিব। তারপরে চিংড়ি মাছটা মাঝখান থেকে একটু কেটে ছুরি সাহায্যে থেঁতো করে নিব। এখন ওই চিংড়ি মাছে একটু গোলমরিচের গুঁড়া ও সয়া সস দিয়ে ম্যারিনেট করে রেখে দিব।
On the other hand, I have taken boiled potatoes and I will stuff them very well. And inside them I will put the dry ingredients and they are, 2 spoons of corn flour, chaat masala, dry chili powder and a little salt, and inside I will put chopped green chili, chopped onion and chopped coriander leaves.
অন্যদিকে আমি সিদ্ধ আলু নিয়ে নিয়েছি আর সেগুলোকে খুব ভালোভাবে ভর্তা করে নিব। এবং তার ভিতরে আমি দিয়ে দিচ্ছি শুকনা উপকরণ আর সেগুলো হল, ২ চামচ কন ফ্লাওয়ার, চাট মসলা, শুকনা মরিচের গুঁড়া ও সামান্য পরিমাণে লবণ, এবং এর ভিতরে দিয়ে দিব কাঁচা মরিচ কুচি পেঁয়াজ বেরেস্তা ও ধনিয়া পাতা কুচি।
Mix all the ingredients very well with the potatoes. Now take a small amount of potatoes and put the shrimps that I marinated earlier, press them very well with your hands inside the potatoes and cover them, so that the shrimps are not visible. And for the beauty of the appearance, the tails of the shrimps should be removed from the potatoes, so that the pressure looks beautiful when fried. In this state, if you want, you can keep the shrimp pressure in a container in the refrigerator, and you can quickly serve it as a snack in front of any guest.
সবগুলো উপকরণ দিয়ে খুব ভালোভাবে আলুর সাথে মেখে নিতে হবে। এখন সামান্য পরিমাণ আলু নিয়ে আগে থেকে যেই চিংড়ি মাছ আমি ম্যারিনেট করে রেখেছিলাম, ওখান থেকে এক একটা চিংড়ি আলুর ভেতর দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে ঢেকে দিতে হবে, যেন চিংড়ি মাছ দেখা না যায়। আর দেখা সৌন্দর্যের জন্য চিংড়ি মাছের লেজটা আলু থেকে বের করে দিতে হবে, যাতে ভাজলে চাপটা দেখতে সুন্দর লাগে । এই অবস্থায় আপনার চাইলে চিংড়ির চাপটাকে একটা পলির ভিতরে ফ্রিজে রেখে দিতে পারেন, কোন মেহমান আসলে তার সামনে চটপট এটি নাস্তা হিসাবে পরিবেশন করতে পারেন।
Anyway, now we will fry the shrimp chap, so I have an egg in which I have added a little salt and pepper powder, and on the other hand I am taking the breadcrumbs. Now I will coat those shrimp pastes in the egg and then in the breadcrumbs.
যাই হোক এখন চিংড়ি চাপটি আমরা ভেজে নেব সেজন্য আমি একটা ডিম যার ভিতরে আমি সামান্য পরিমাণে একটু লবণ ও গোলমরিচের গুড়া দিয়ে দিয়েছি, আর অন্যদিকে নিয়ে নিচ্ছি বেড-ক্রাম। এখন চিংড়ির ওই চাপগুলোকে আমি ডিমের ভিতরে কোট করে তারপরে ব্রেডক্রামসের ভিতরে কোড করে নিব।
And immediately fry it in hot oil. Of course, after coating it in breadcrumbs, you have to press it a little with your hands. And now we have a very interesting snack, shrimp chap.
এবং সঙ্গে সঙ্গে এটিকে গরম তেলে ভেজে নিব।অবশ্যই ব্রেডক্রামস এ কোড করার পর হাত দিয়ে একটু চেপে চেপে নিতে হবে। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের খুবই মজার একটি নাস্তা চিংড়ির চাপ ...
Usually served with hot tea or coffee, it is a perfect evening snack. It is also popular to serve it with tomato sauce or coriander chutney to enhance the taste of the prawns.
সাধারণত গরম গরম চা বা কফির সাথে পরিবেশন করা হয়, যা একটি পারফেক্ট সন্ধ্যাকালীন স্ন্যাকস হিসেবে উপভোগ করা যায়। চিংড়ির চাপের স্বাদ বাড়ানোর জন্য টমেটো সস বা ধনেপাতার চাটনির সাথে পরিবেশন করাও বেশ জনপ্রিয়।।।।
Moreover, if you like my recipe then please subscribe my channel and share with your friends and family......
All photos and content are my own.
Thanks for stopping by...