হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন।
আজ আমরা আমাদের জাতীয় কবি নজরুলের সাহিত্যকর্ম ও লেখনশৈলীর কিছু দিক নিয়ে আলোচনা করবো।
দেখুন, বাংলা সাহিত্য ও মুসলিম কবিদের মানসপটের ভাবধারা থেকে প্রসূত চিরায়ত বাংলার রূপপ্রকৃতি থেকে সৃষ্ট সাহিত্যগুলো প্রাক নজরুল যুগে শুধুমাত্র ধর্মীয় ভজন, পালা, সূফীতাত্ত্বিক ভাবধারা নিয়েই রচিত হতো। কাব্যিক অলঙ্কার বিমোহিত, মুগ্ধ কবিরাই রচনা করতো তাদের সৃজনী।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ও ঠাকুর পরিবারে জন্মিয়ে মনোজগত ও সমাজের নানা দিক তুলে ধরেছেন।Aesthetics বা নন্দনতত্ত্বই তাদের লেখার মূল উপজীব্য ছিল।
কিন্তু নজরূল ছিলেন এ দিক দিয়ে ব্যতিক্রমী।তার লেখা থেকে যেমন ফুঁসিয়ে বের হয়েছে গগনবিদারী হুঙ্কার, অসহযোগী বিদ্রোহ, দারুণ স্বেচ্ছাচারী ভাবগাম্ভীর্য, প্রতিবাদী দামামা তেমনি "মম এক হাতে বঁাকা বঁাশের বঁাশরি, অন্য হাতে রণতূর্য "নাদধ্বনির মতো প্রেয়সীর মাতাল হাওয়া বইয়ে দিয়েছেন বাঙালি মানসে।
যেমনি এক দিক দিয়ে তিনি মানবিকতা আর মানুষ রতনের চিন পরিচয়ের ধর্মীয় সাম্যতার বাণী আউড়িয়েছেন, তেমনি
হামদ নাত, শ্যামা সংগীত, ইসলামি সংগীত, গজল কাওয়ালী গেয়ে মুখরিত করেছেন পুরো ভারতবর্ষের মানুষদের।
তঁার পুরো জীবন তিনি অতিবাহিত করেছেন বিচিত্র কর্মযজ্ঞে, দারিদ্র্যের চরম কষাঘাত সইয়ে, সংগ্রামি জীবন পার করে, রুটির দোকান ঘুরে, লেটোর দলে,বাঙালি পল্টন, জেলজীবন, নির্বাসন, ব্রিটিশ কবলিত ভারতীয় জাতীয়তাবাদি স্বাধীনতার চেতনার সর্ব ধর্মীয় ঐক্যের একতারায় গঁেথে মানুষদের দিয়েছেন নতুন জীবনের স্বাদ। 🙂
কাব্য প্রতিভার দ্বীপ্তি কিভাবে ধ্বংসের ঘন্টাধ্বনি ও ঈস্রাফিলের বাজনার মতো
ইংরেজের অন্তরে কঁাপন ধরিয়ে দেয়,
আপামর জনগনকে আহবান করে মুক্তির দিকে তা নজরুলকে না দেখে বোঝা দায় ।।
"লাথি মার ভাঙরে তালা, যতসব বন্দীশালা, আগুন জ্বালা,আগুন জ্বালা "
"কারার ঐ লৌহ কপাট, ভেঙে ফেল কররে লোপাট, রক্ত জমাট,
হা হা পায়রে হাসি, ভগবান ধুলোয় মিশাক ধ্বংস নিশান,
ডাক ডাক ডাক মৃত্যুকে ডাক জীবন পানে ""
"বল বীর, বল চির উন্নত মম শীর,
শীর নেহারি নত আমারি শিখর হিমাদ্রীর ""
চরন গুলো যেকোন যুদ্ধাহত সৈনিকের হ্রৃদ স্পন্দনের মতো কাজ করে অাজো।
সেই ব্রিটিশ বিরোধী অান্দোলন থেকে মহান মুক্তিযুদ্ধ, বাংলাদেশ অভ্যুল্থান, লাখো বাঙালির প্রানের দাবিকে আপন সত্যে রূপদান করতে সাহায্য করেছে।
নজরুলের সাহিত্যের ফিরিস্তি দেয়া অত সহজ নয়। আশা করি পরবর্তী পর্বে আরো ভালো লিখব।
ভালো থাকবেন। ফি আমানিল্লাহ 👈🙂❤️