অাসসালামু অালাইকুম।অামার নাম অাসিফ অানোয়ার।অামি কুমিল্লায় থাকি। অামি একজন নব্য সদস্য এই ব্লগে। ব্লগটির ব্যাপারে অামি ইতোপূর্বে শুনেছি এবং জানতে পেরেছি। সৃষ্টিশীল লেখনশৈলী ও বিচিত্র অাঙ্গিকের সৃজনশীল রচনা শেয়ার করার ব্যাপারে অনবদ্য এক মাধ্যম এটি।দেশবিদেশের প্রচুর লেখক পাঠক এবং গুরুজনের সমাবেশ হয় এই কমিউনিটিতে।অামি মনে করি, এতে মেধা মননের সমন্বয়ে অামাদের সুপ্ত জ্ঞান প্রতিভার স্বরূপ উন্মোচন হবে, অামরা পরিচিত হবো বিভিন্ন সাংস্কৃতিক পরিমন্ডলের মানুষের সাথে। 😀
অামি মূলত ছেলেবেলা থেকেই লেখালেখি অার কাব্য, গল্প উপন্যাস, রম্য রসিকতা, ক্ল্যাসিকাল লেখা পড়ে এসেছি। সাহিত্য অঙ্গনে অামার প্রবল অনুরাগ, কথাসাহিত্য পছন্দের তালিকায় অাছে।
যদিও চিকিৎসাবিদ্যাকে পেশা হিসেবে নিতে চলেছি তারপরও অবসরে সাহিত্য চর্চা করি,
কেননা সাহিত্য হলো মনের অায়না,
সে অায়নায় অারশিনগরের যোগ অাছে।সাহিত্য তাই আমাদের অন্য ভুবনে নিয়ে যায়।
যা হোক, অাজ অামি নিজেকে এই কমিউনিটিতে পরিচিত করাতে এবং পোস্ট করতে পেরে গর্বিত মনে করছি। অনেক জ্ঞানী মানুষ এবং বিদ্বান ব্যক্তির সাথে কথা হবে বলে অাশা করছি। অামি পড়াশোনার পাশাপাশি নিয়মিত লেখালেখি করি বিস্তর বিষয়ে।অামার লেখাগুলো তুলে ধরবো ইনশাল্লাহ। এতে পাঠকবৃন্দ উপকৃত হবেন মনে করি।🙂😊
অাগামীর পথচলাতে অাপনাদের পাশে পাবো এই কামনা করি।শিক্ষনীয় এবং বিনোদনমূলক পোস্ট শেয়ার করবো, ব্যক্তিগত অভিমত অার অভিজ্ঞতা থেকে নিজেকে তুলে ধরবো। দোয়া করবেন সবাই অামার জন্য,দেখা হবে অাবার। 😀😊❤️🧡
ফি অামানিল্লাহ।👈