কেমন আছেন, বাংলাদেশ কমিউনিটি মেম্বারগন? আশা করি ভালোই আছেন।
আপনাদের অনেক মিস করছিলাম, তাই আবার নতুনভাবে আসলাম। সবাইকে আমার আন্তরিক ভালোবাসা জানাই।
কি আর বলবো ভাই? আসলে আজ আমি খুবই হতাশ। আমি হাইভে নতুন মেম্বার নই।
গত ১ বছর ধরে আমি আপনাদের সাথে ছিলাম, অনেক কথা বলেছিলাম, নিজের ভালোলাগা, মন্দলাগা, হাসি ঠাট্টা, ব্যক্তিগত চিন্তা চেতনা, কবিতা ও শিক্ষামূলক কন্টেন্ট শেয়ার করেছি।
বিশেষ করে বিডি কমিউনিটির প্রতি আমার হাইভে জয়েন করার একদম শুরু থেকে অন্যরকম ভালোলাগা কাজ করতো। আমি বাংলাদেশী বলে,বাংলায় লিখে আমার দেশের হাইভার ভাইদের সাথে একসাথে মনের ভাব শেয়ার করতে পেরেছিলাম।
deepu7 ভাই, minhajulmredol ভাই, sarashew, not a cine phile আপু ইত্যাদি মেম্বারদের লেখা খুবই ভালো লাগতো।
এ জন্যই, বিডি কমিউনিটিতে কয়েকদিন পরই পোস্ট করতাম ও ভাইদের লেখা পোস্ট ও ব্লগ আনন্দ সহকারে পড়তাম।
কিন্তু, গতকাল দুপুরে আমার সাথে যা হলো, তাতে মনে মনে খুব কষ্ট পেলাম। আসলে প্রতারনার শিকার হলে কেমন লাগে তা বলে বোঝানো যাবে না। প্রতারকদের আল্লাহ বিচার করবে, আখিরাতে এর বিচার আশা করি আল্লাহ একদিন করবেন।
গতকাল দুপুরবেলা বিডি কমিউনিটির একটি পোস্টে, spontaneous নামের কবিতাটি পড়ছিলাম। তখন, কমেন্ট সেকশনে সবার কমেন্ট পড়তে গেলাম। এক প্রতারক LeoFinance Community এর একটি কন্টেস্ট এর ছবি দিয়ে ভোটিং করে রিওয়ার্ড নেয়ার পোস্ট করে একটি লিংক দিল।
আমি মনে করেছিলাম, LeoFinance কমিউনিটি নিজেদের প্রচারের জন্য হয়তো কন্টেস্টের আয়োজন করেছে। তাই, লিংকে ঢুকে ভোট দিতে গেলাম।
ওই লিংকে বলা ছিল, ৫০ রেপুটেশনের ওপর যাদের আছে, তারা ১০০ হাইভ পাওয়ার পাবে যদি তাদের গ্রুপে ভোট দেয়া হয়।
আমি ঐ লিংকের ভেতরে গিয়ে দেখি, হাইভসাইনার দিয়ে লগইন করার কথা বলছে। তখন লগইন করার পর, এরা সরাসরি আমার asif15 আইডিটার দখল নিয়ে নেই।
অনেকবার চেষ্টা করেও কোনো বারই একাউন্টটাতে ঢুকতে পারিনি। এরা আমার সব পাসওয়ার্ড চেন্জ করে ফেলে এবং ৩ মাস ধরে মানসিক পরিশ্রম ও ধৈর্যের ফসল, সব এইচপি নিয়ে নেয়।
৩ মাস ধরে কত পোস্ট দিয়েছি, রেপুটেশন বাড়িয়েছি, সব এক নিমিষে কেড়ে নিয়ে গেলো ছলছাতুরির কূটকৌশলে। হায় হায়! আমার পোড়াকপাল! কী কুক্ষনে যে ঐ প্রতারকের লিংকে গেলাম, তার জন্য আফসোস করে কুল পাইনি।
অনেকক্ষন থমকে গিয়েছি, এই কান্ড দেখে।প্রচুর কাঠখড় পুড়িয়ে, রিসোর্স ক্রেডিট বাড়ালাম, কমিউনিটি এক্টিভিটি বাড়ালাম, কত কষ্ট করলাম, কিছুই পেলাম না, বরং সাইবার চোরে আমার আইডিটা নিয়ে গেল। আখিরাতে, চোরের এই কৃতকর্মের জন্য শাস্তি পেতে হবে, আল্লাহ সাক্ষী।
আপনাদের কাছে আমার একটাই চাওয়া, যে চোরে আমার আইডিটা নিয়ে গেছে, তাকে ডাউনভোট দিয়ে ইনভিসিবল করে দিন প্লিজ, আর যে আইডিটা আমার কেড়ে নিয়ে গেছে asif15, এটাকেও ডাউনভোট দিয়ে রেপুটেশন কমিয়ে দিন, যাতে সে চোরে সুবিধা না নিতে পারে।
আরেকটা বিষয়, আমি আপনাদের বলবো, কখনো কোনো কন্টেস্ট রিওয়ার্ডে যাবেন না, এধরনের স্প্যাম লিংকে ঢুকবেন না, অনেকের আইডি বেশ কয়েক বছরের পুরনো, তারা কোনো লগইন সিস্টেমে নিজের পাসওয়ার্ড দিবেন না। স্প্যামার আর সাইবার স্পুফিং থেকে সাবধানে থাকবেন।
আর কোনো প্রতারককে শনাক্ত করতে পেলে চিহ্নিত করে ডাউনভোট দিয়ে ইনভিসিবল করে দিবেন। হাইভ ব্লকচেইন কখনো হারানো একাউন্ট রিকোভার করতে পারবে না, একটু অসাবধান হলে নিজের কষ্টার্জিত আইডিটা হ্যাক হয়ে যেতে পারে, বিশাল ক্ষতির সম্মুখীন হতে হবে।
আমি এখনো হাড়ে হাড়ে হতাশা আর কষ্ট অনুভব করছি, যা বলে বোঝানো যাবে না।
সবাই ভালো থাকবেন, আর হ্যাঁ অবশ্যই সাবধান থাকবেন প্রতারকদের থেকে।
সবার প্রতি ভালোবাসা রইলো, সামনের দিনগুলোতে আমি সবার সাপোর্ট কামনা করছি।👍