BNG-ENG
আসসালামু আলাইকুম।
আশা করছি আপনারা সকলে অনেক অনেক বেশি ভালো আছেন।আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি। আবারো ফিরে এলাম আপনাদের মাঝে নতুন কিছু নিয়ে। আজকে কিন্তু আমি আপনাদের সঙ্গে রেসিপি শেয়ার করতে আসিনি। আজকে এসেছি একটা সংরক্ষণ নিয়ম নিয়ে সেটা হচ্ছে মটরশুঁটি সংরক্ষণ। সারা বছর জুড়ে কিভাবে মটরশুঁটির সংরক্ষণ করতে হয় সেটাই আজ আমি আপনাদের দেখাবো।
আশা করছি আপনাদের ভালো লাগবে।
Assalamu Alaikum.
I hope you are all doing very well. Alhamdulillah, by the infinite mercy of Allah, I am also doing very well. I am back again with something new for you. But today I am not here to share recipes with you. Today I am here with a preservation rule, that is preserving beans. Today I will show you how to preserve beans throughout the year.
I hope you like it.
সারা বছর জুড়ে মটরশুঁটির সংরক্ষণ করতে আমাদের যে সকল উপকরণ লাগবে।
উপকরণ -
১.মটরশুঁটি,
২.লবণ,
৩.চিনি।
All the ingredients we will need to preserve beans throughout the year.
Ingredients -
1.Beans,
2.Salt,
3.Sugar.
প্রস্তুত প্রণালী -
এখন বাজারে প্রচুর মটরশুটি কিনতে পাওয়া যায়। সারা বছর সংরক্ষণ করে রাখার জন্য আমি পাঁচ কেজি মটরশুটি কিনে নিয়েছি। আর এই মটরশুটিগুলো আমি হাত দিয়ে খুব ভালোভাবে ছিলে নিয়েছি এক কথায় বেছে নিয়েছি।
Preparation method -
Nowadays, there are a lot of beans available in the market. I bought five kilograms of beans to store them throughout the year. And I picked these beans very carefully by hand, in a word, I chose them.
এখানে আমি একটা বক্স নিয়েছি। আর এখান থেকে আমি এক বক্স মটরশুটি ভরে রাখব। বক্সের মুখটা বন্ধ করে ডিপ ফ্রিজে রেখে দিব। এটা হল একরকম ভাবে খুব সহজ পদ্ধতি যেটা সবাই করে থাকেন। তবে এভাবে কিন্তু কোন নরমাল ফ্রিজে রাখা যাবে না। নরমাল ফ্রিজে রাখলে মটরশুঁটি থেকে গাছ হয়ে যায়।
আমি এবার আপনাদের অন্যরকম ভাবে আরেকটা পদ্ধতি দেখিয়ে যেটা সবথেকে ভালো হয়।
Here I have taken a box. And from here I will fill a box with beans. I will close the mouth of the box and put it in the deep freezer. This is a very simple method that everyone does. However, this cannot be kept in a normal freezer. If you keep it in a normal freezer, the beans turn into trees.
Now I will show you another method in a different way which is the best.
এখানে আমি পাতিল ভোরে পানি দিয়েছি। একটা চামচ চিনি,এক চা চামচ লবণ দিয়ে দিব। এবার পানি গুলো ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি চুলার জ্বাল হাই হিটে দিয়ে। চিনি দিলে মটরশুঁটির কোনো রকম কালার নষ্ট হবে না খুবই সুন্দর একটা সবুজ কালার আসবে। এছাড়াও মটরশুঁটি গুলো চিপসে যাবে না।
Here I have added water to the pan in the morning. I will add a spoonful of sugar and a teaspoon of salt. Now I am boiling the water well by turning the stove on high heat. Adding sugar will not spoil the color of the beans and they will get a very beautiful green color. Also, the beans will not turn into chips.
আমি ফুটন্ত পানির মাঝে মটরশুটি গুলো ঢেলে দিচ্ছি এক মিনিট জ্বাল করে নিব। বেশি সময় জাল করলে মটরশুটি কালার নষ্ট হয়ে যাবে এবং চুপসে যাবে একদমই পারফেক্ট হবে না। গরম পানি সহ আমি একটা চালনের মাঝে ঢেলে নিচ্ছি এরপর কিছু ঠান্ডা পানি দিয়ে দিব। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কত সুন্দর একটা কালার এসেছে মটর শুটির ভিতর।
I am pouring the beans into the boiling water and boiling them for a minute. If I boil them for too long, the beans will lose their color and will become soggy that they will not be perfect at all. I am pouring them into a sieve with hot water and then adding some cold water. You can definitely see how beautiful the color of the beans has become.
এবার আমি রুমে থাকা পলিথিনগুলো ছোট করে কেটে কেটে আমার একবারের জন্য যতগুলা মটরশুঁটি লাগবে ঠিক ততটুকু নিয়ে আমি একটি টুপলা বেঁধে নিব। এভাবে অনেকগুলো টুপলা বানিয়ে নিয়েছি। এবারে সবগুলো ডিপ ফ্রিজে রেখে দিব। আর নিশ্চিন্তে সারা বছর এ মটরশুটি গুলো খেতে পারবো কোনরকম ঝামেলা ছাড়া।
আশা করছি আমার এই সংরক্ষণ পদ্ধতিটা আপনাদের ভালো লেগেছে।
এতক্ষণ যারা আমার সঙ্গে থেকেছেন এবং দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই।
আপনারা সকলে ভাল থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মত বিদায় নিচ্ছি...
আল্লাহ হাফেজ।
Now I will cut the polythene bags in the room into small pieces and tie a bundle with the number of beans I need for one time. I have made many bundles like this. Now I will keep them all in the deep freezer. And I will be able to eat these beans all year round without any hassle.
I hope you like my preservation method.
I would like to thank everyone who has been with me and watched me so far.
I am saying goodbye today with the hope that you all will be well and healthy...