সত্যের সৌন্দর্য নিরুপন করার জন্য আজ লিখতে বসিনি। সত্যের সম্যকরূপ যে আজ কোথায় ঘাপটি মেরে বসে আছে তার সন্ধান জানিনা। তবে সত্যই যে যুগে যুগে মানুষকে পথ এবং পাথেয়র ঊষা জাগিয়ে রেখেছে তা শতভাগ মানি বলা চলে।
মহান মানুষেরা সত্যের সেই অমোঘ রুপটি ধরে এগিয়েছেন সাদা সর্বদা। সত্যই যেন তাদের পুঁজি। তারা এর নিহিত রুপটি যেভাবে দেখতে পেয়েছেন সেভাবেই তাকে কাজে লাগিয়েছেন। সত্যের ঘোড়ায় চেপে তারা পাড়ি দিয়েছেন সাত সমুদ্র তের নদী। তারা আজ সফলতার চরম শিখরে পৌঁছে গেছেন।
মহান প্রাবন্ধিক রজার বেকন তার 'অফ ট্রুথ' নামক প্রবন্ধে সত্যের সম্যকরূপ সম্পর্কে বিষদভাবে আলোকপাত করেছেন। তিনি দেখিয়েছেন সত্যের যে রুপটি সর্বজন বিদীত তাতে একটু নিরীহ মিথ্যার মিশ্রন সহসাই আমাদেরকে আন্দোলিত করে। তবে তিনি একথা অকাট্য হিসেবে ধরে নিয়েছেন যে, সত্য কখনই মিথ্যায় চাপা থাকে না। সত্যের জয় অবসম্ভাবী। কোন কিছুই সত্যের এই জয়রথকে ঠেকিয়ে রাখতে পারে না। সত্য তাই সত্যাসত্যর দোলচালে না গিয়ে সে বেছে নেয় আপন পথ, যা তাকে নিয়ে যায় সফলতার দারপ্রান্তে। হয়ত একটুখানি দেরি হয়ে যায়। হয়ত আপাতদৃষ্টিতে মনে হয় সত্য এই বুঝি চাপা পড়ে গেছে অসত্যের কালো পর্দার অন্তরালে।
কিন্তু ছাইচাপা আগুনের মত সত্য খুজে নেয় নিজের তেজ। সে আপন শক্তিকে বিচ্ছুরিত করে জেগে ওঠে স্বমহিমায়। সত্যের মত সুন্দর কিছুই নাই। বেঁচে আছি, সুস্থ আছি আর এই জঞ্জালে ভরা ধরনীর বুকে টিকে আছি; এইকি চরম সত্য নয়? তাই অনেকের মত সত্যে হতাশ না হয়ে, আসুন সত্যে অবগাহন করি। সত্যের সুধা পান করে জিনিয়ে নিই আপনার আপনিকে।
সত্যে অটল থাকা সহজ কথা নয়। সত্য অনেকসময় নিয়ে যেতে পারে বিপদের সন্মুখপ্রান্তে। তবে সেই সাময় ধীরস্থির থাকাটাই বাঞ্চনীয়। বিপদ চিরকালের জন্য আসে না। সাময়িকী বিপদে দিশেহারা না হয়ে নিজের বুদ্ধি আর আটল মনোবলের সহায়তায় মানুষ তাকে কাটিয়ে উঠতে পারে।
মিথ্যা দিয়ে হয়ত তাতখনিক কিছু লাভ অর্জন করা যায়, কিন্তু দীর্ঘমেয়াদে এর ফল পাওয়া যায় না। সত্যকে আঁকড়ে ধরেই এর সুদুরপ্রসারি ক্ষমতাকে টের পাওয়া যায়। মনীষা, প্রত্তয়, সুচিন্তা, প্রজ্ঞা আর সাধুতাই পারে সত্যকে তার নিজের পথে আপন গতিতে চালিত করতে।
তাই আজ সত্যের জয়গান গাইতে এসেছি। যে বরমাল্যে সত্য নামের মুকুটটি শোভা ছড়িয়ে যায় তার কিঞ্চিৎ মনি মানিক্য নিজের ভাগে জুটিয়ে তবেই আজ ফিরব। এ জয়গান গেয়ে যাব সদাই। হে সত্য তুমি সুন্দরের মত চির অম্লান হয়ে বিরাজ কর অন্তরিক্ষ জুড়ে। তোমার স্তুতি তাই গেয়ে উঠি নদীর কলকল সুরে।
সত্য সুন্দর হে,
এস আজ এই ধরাধমে
এস তোমার জয় নিশান উড়িয়ে।।
তোমায় আজ ভালোবাসিলাম
তোমার করে দিলাম,
আমার পুজোর ফুল।।
Thanks for stopping by!