মানুষ খুব আজব, 🤨! বুঝেও, না বোঝার ভান করে। কত গুরুত্বপূর্ণ জিনিসকে এমনভাবে অবহেলা করে, যেন কিছুই না। হরেক রকম মানুষের নানান রকম ইচ্ছা আর আবদার। একই জিনিস একেকজনের কাছে একেক রকম, 🤫। এটা বাদ দেন, 😅। আপনি হয়তো বলবেন একেক মানুষের একেক রকম অবস্থা, বুঝলাম ! কিন্তু একই পরিবারের একই সমস্যা একেকজনের কাছে একেক রকম কেন? এটার উত্তর খুঁজতে গিয়ে, কে জানে আপনি হয়তো আজকে নতুনভাবে জীবনের জানা জিনিসগুলোকে উপলব্ধি করা শুরু করতে পারেন! করলে ভালো,😊, না করলেও আপনার জীবন আপনি ভালো বুঝেন,🤷♂️। কিন্তু আপনার জীবনের উপর অধিকার কি শুধু আপনারই? অন্যের জীবনেও তো আপনি রোল-প্লে করতেছেন,🤷♂️! সেখানের পারফরম্যান্স ভাল না, আর আপনার শখ জাতীয় চলচ্চিত্র পুরস্কার,😒! এই যে এত কিছু যে বুঝতেছেন, জানতেছেন, অর্জন করতেছেন, এসবের প্রয়োগ কখন করবেন ? হয়তো ভাবতেছেন সামনে অনেক সময় বাকি,😬। আবার পরকালের জীবন তো অনন্ত,🤯! কিন্তু ওটার কন্ট্রোল কি আপনার কাছে আছে আদো 👀? সম্পত্তি তো শুধু একটাই,😬, এই অনিশ্চিত জীবন, যার অংকে কোন রিওয়াইন্ড নেই, নেই কোন চক্রবৃদ্ধি সুদ, না আছে কোন গ্যারান্টি,🤷♂️। হয়তো চিকিৎসা উন্নত হওয়ায় কিছুটা ওয়ারেন্টি পাওয়া যেতে পারে, তারও আবার গ্যারান্টি নেই,🤫।
আমি সবসময় এটাই মেনে চলি, যে কতদিন বাঁচব এটার কোন হদিস নেই,🥶। জীবনটাকে যতটুক পারি অনুভব করার চেষ্টা করি,😇। হোক সেটা দুঃখের বা সুখের। মানুষের কথায় কান দেওয়ার অভ্যাসটা আমার খুব কম,👀। নিজে বোঝার চেষ্টা করি, নিজেকে প্রশ্ন করি, উত্তর না পেলে ওটার সন্ধান করি,😄। কিন্তু তারপরেও নিজের এই নীতিতে সম্পূর্ণরূপে সচল আমি নই,😅। দিনশেষে তো আমিও মানুষ,🦧, আর মানুষের চিন্তা আমাকে পেয়ে বসা টাই স্বাভাবিক,😒।
অনেকদিন ধরে চিন্তা করতেছি ক্লাস সেভেন, এইট এ পড়া মাইলস্টোনের বন্ধুদের সাথে সাক্ষাৎ করব,😊। প্রায় আট দশ বছর হয়ে গেছে দেখা হয় না। কিন্তু সময় হয়ে উঠছে না,😴। কি চমৎকার ! ওই সময়ের একজন খুব ঘনিষ্ঠ বন্ধু আজকে মেসেঞ্জারে নক দিয়েছে, ওকে উত্তর দিব ওই সময়ে দেখি ফ্যানের পাওয়ার নিজে নিজে একবার বাড়ে, একবার কমে। ভৌতিক কোন ব্যাপার না😛, সাথে সাথে আমি বুঝতে পেরেছি একবার আইপিএস এর লাইন পাচ্ছে, একবার কারেন্টের লাইন পাচ্ছে। ভাবলাম সমস্যাটা কি আগে দেখি, বন্ধুকে এসে জবাব দিব। প্রথমত ভাবলাম হয়তো আইপিএস এ লুজ কানেকশন হচ্ছে, থ্রিপ্লাগ টা নাড়াচাড়া করতে গিয়ে দেখি খুব গরম হয়ে আছে। ভাবলাম খুলে রাখি একটু ঠাণ্ডা হোক। ওইভাবে কিছুক্ষণ রাখলাম, আর ছোট ভাইকে বললাম একটা ইলেকট্রিশিয়ান বাসায় পাঠিয়ে দিতে। তিন থেকে চার মিনিট হয়ে গেছে এতক্ষণে ঠান্ডা হয়ে যাওয়ার কথা, তাও হাত দিয়ে ধরে একবার চেক করলাম, কিছুক্ষণের জন্য দুনিয়াতে কি হচ্ছিল কিছু বুঝতে ছিলাম না,😵। এখনো জানিনা ওই মুহূর্তে কি হয়ে গেছে, খালি জুসের প্যাকেটে কেউ খুব জোড়ে চুমুক দিলে ওই প্যাকেটের মত অবস্থা ছিল কিছুটা,🧛♂️। থ্রিপ্লাগে আবার কারেন্ট কেমনে আসে বলেন,😒! যেখানে বাংলাদেশ সরকার কর্তৃক বসতবাড়িতে দেওয়া বৈদ্যুতিক সংযোগ দুইশত বিশ ভোল্ট সেখানে আইপিএস এর তিনশো 🌚। সব ভোল্ট প্রবাহ হয় একটা তারে। আর ওই তারের সব ভোল্টেজ ট্রান্সফর্মার নষ্ট হওয়াতে, রোধ অচল হয়ে থ্রিপ্লাগে ডিরেক্ট লাইন (DC) হয়ে চলে এসেছে,🥶। একটা মানুষকে নিমিষেই চুষে ফেলার জন্য পর্যাপ্ত পাওয়ার। আশে পাশেও কেউ ছিলনা যে আজকে সুযোগ পেয়ে লাঠি দিয়ে মারবে,🥴। কপাল ভালো খাটে বসে ছিলাম আর এমনভাবে বসে ছিলাম পা দুটো হাওয়াই ভাসছিল আজকে যদি দুইটার একটা পাও ফ্লোরে থাকতো,👣, ওই বন্ধুকে মনে হয় আর রিপ্লাই দেওয়া হতো না, দেখা করা তো দূরের বিষয়,😆। কত আজব এই জীবন তাই না! কত কিছু মনের মধ্যে আগলে রেখেছি, কত ছোট ছোট জিনিস কালকের জন্য রেখে দিয়েছি,😬। কিন্তু বোকা মস্তিষ্ক এটাও জানে না আমি ওই কালকের অংশ কিনা,😅।
এখানে শিক্ষনীয় কিছু নেই,🤷♂️। যা আছে আপনি আমি সবাই অনেক আগে থেকেই জানি, বুঝি মানি ও,😇। দেরিটা শুধু ওই শিক্ষায় আমল করার সাহস দেখানোর,🥺। বিষয়টা অনেক কঠিন, দুনিয়াদারি পদে পদে আপনাকে আকড়ে ধরে রাখবে,😫। কিন্তু হাতাশ হয়ে আশা ছেড়ে দিলে হবে না কারণ আপনি মানুষ, সৃষ্টির সেরা জীব,💥। হারার জন্য আপনার আমার জন্ম হয়নি, জীবনের শুরুটাই করেছি লড়াই দিয়ে, তাও ত্রিশ কোটি এর বিপক্ষে,🥵🥶।
জেনেও, জানিনা;
বুঝেও, বুঝিনা।
অনিশ্চিয়তার আঁধারে, সময়ের ফাঁদে;
বোকা মনটা, কালের স্বপ্ন বাধে ।
নিজেই নিজেকে, বন্দী করেছি তাদে;
মনটার কি, মায়া কান্না সাধে।
মেনেও, মানিনা;
শুনেও, শুনিনা।
যে জানে তবু বলছি তাদে,
আর কত অজ্ঞ হওয়া সাধে ।
নিজেই নিজেকে, বন্দী করেছ তাদে;
মনটার কি, মায়া কান্না সাধে।