যে ফুলকে ভালোবাসে না সে নাকি মানুষ খুন করতে পারে। আল্লাহ প্রদত্ত প্রকৃতির অজস্র নিয়ামতের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ উপহার ফুল ফুল এবং ফুল। সুখে-দুখে আনন্দ বেদনায় শুভেচ্ছা ভালোবাসায় জন্মে মৃত্যুতে সবখানেই ফুল ফুল এবং ফুলের কদর।
হৃদয়ের সব ধরনের প্রকাশের ফুলের অবস্থা সবার শীর্ষে। ফুলের গন্ধে পাপি তাপি নিষ্ঠুর মানুষগুলো প্রায়শ প দুর্বল হয়ে পড়ে।
ফুলের ভালোবাসা অকৃত্রিম। আমিও ফুলকে ভালোবাসি। আমার প্রিয় ফুল হাসনাহেনা। অনেকে কুসংস্কার করে ভয় পায় হাসনাহেনাকে।
শীত-গ্রীষ্ম-বর্ষা শরৎ হেমন্ত বসন্ত সবসময়ই অনাবিল আর আনন্দে হাসনাহেনা তার সুঘ্নাণে মুগ্ধ করে বাড়িওয়ালা প্রতিবেশী এমনকি প্রতিজনকে।
তার কোন আভিজাত্য না কোন জাত পাতের অহংকার। একটা তীব্র মোহে মানুষ মুগ্ধ হয়ে যায় হাসনাহেনার ঘ্নোণে বাড়ির আঙিনায় বা আনাচে
কানাছে অথবা আশেপাশে কোনরকমে একটা ডাল কে মাটির মধ্যে পতিত করতে পারলেই মাথা উঁচু করে ডালপালা মেলে হাসনাহেনা বেড়ে উঠতে থাকে।
আর মানুষের একটুখানি ভালোবাসা পেলে প্রকৃতির সাথে যুদ্ধ করে দীর্ঘদিন বেঁচে থাকে হাসনাহেনা। তোমাকে শুভেচ্ছা স্বাগতম হাসনাহেনা
তোমাকে মালা করে বা তোরা করে দিতে না পারলেও রজনীগন্ধার মত সারারাত ধরে তোমার ফুলের তীব্র ঘ্নাণের স্রোত সবার কাছে পাঠিয়ে দিলাম।
ধন্যবাদ সবাইকে। তোমাদের কোন ফুল প্রিয় তা কমেন্টসে জানাবেন ।