আমার পোষাক পরিচ্ছদ ও আমার সাজ
নিজেকে আমি ভালোবাসি অনেক। আমি জানি আমার নিজেকে যদি আমি ভালোবাসি তাহলে অন্য সবাই আমাকে ভালোবাসবে। আর নিজেকে যে ভালোবাসতে পারে না সে অন্য কাউকে কি ভাবে ভালোবাসবে। অন্যকে ভালোবাসার আগে নিজেকে ভালোবাসতে হবে। আর সেই ভালোবাসা থেকে আজ আমি আমার নিজেকে সময় দিয়েছি। নিজের মতো করে নিজেকে সাজিয়েছি। সাজগুজ করে নিজেকে সাজিয়ে রাখতে আমি অনেক পছন্দ করি। শুধু আমার কাছে না সকল মেয়েদের কাছে নিজেকে সাজিয়ে রাখতে অনেক পছন্দ করে।
আমি নিজেকে সব সময় সাজিয়ে রাখি। সাজিয়ে রাখতে পছন্দ করি। আজকে আমি আমার নিজেকে নিজের মতো করে সাজিয়েছি। ভালো লাগে আমার ভালোবাসতে নিজেকে। ভালো লাগে আমার নিজেকে সাজিয়ে রাখতে। আমি শাড়ি পড়তে অনেক পছন্দ করি , তবে শাড়ি পড়াটা এতটা সহজ না। আমি প্রায় সময় শাড়ি পড়তে গিয়ে অনেক বিরক্ত হয়ে যাই। সত্যি কথা বলতে আমার শাড়ি পড়তে আমার মা আমাকে সাহায্য করে। আমার নিজের তেমন শাড়ি নেই। কারণ আমার মায়ের তুলে রাখা অনেক শাড়ি রয়েছে। আমি আমার মায়ের শাড়ি গুলোই ব্যবহার করি ও আমার মা আমাকে অনেক ভালোবেসে আমাকে শাড়ি পড়িয়ে দেয়।
আমি আমার মা বাবার আদরের মেয়ে। তারা আমাকে অনেক ভালবাসে। আমিও আমার বাবা মাকে অনেক ভালোবাসি। আর আমার ছোট বোন ও তো আমার কলিজার টুকরা। ও না থাকলে হয়তো আমার জীবনটা অন্যরকম থাকতো। আমি আমার নিজের প্রতিটা জিনিস আমার ছোটো বোন কে দিয়ে রাখি। তবে ও অনেক লক্ষি একটা মেয়ে আমার কোনো জিনিস নষ্ট করে না। আমি আমার বাবার কাছে প্রতিদিন কিছু না কিছু চাইবো। আজ এটা কাল ঐটা , লিপিস্টিক , টিপ , মেকাপ , নিজেকে সাজিয়ে রাখার জন্য যা কিছু লাগে সব কিছু আমার বাবা আমাকে এনে দেয়। কখনো আমার কোথায় বা আমার চাওয়ায় অমত করেন না। কিছু একটা চাইলে বাবা সবসময় একটা মুচকি হাসি দিয়ে বলবে ঠিক আছে আম্মু নিয়ে আসবো।
প্রায় সময় বাবা অফিসের কাজে ব্যাস্ত হয়ে গেলে বা কাজের চাপ থাকে আমার জিনিস আনতে ভুলে যাই। বাসায় আসলে আমি জিজ্ঞাসা করি বাবা আমার জিনিস কোথায়। তখন বাবা অনেক মন খারাপ করে বলে ভুলে গিয়েছি মা কাল আর ভুল হবে না। পরের দিন সত্যি সত্যি নিয়ে আসে। আমি বলা ছাড়াও আমি আমার বাবার কাছ থেকে অনেক গিফট ফেয়েছি। বাবা যখন দোকানে নতুন কিছু দেখে আর বাবার ভালো লাগে তখন আমার জন্য অথবা আমার ছোট বোনের জন্য নিয়ে আসে। বাবার দেয়া গিফট গুলো আমার কাছে অনেক ভালো লাগে। ভালোবাসি বাবা তোমাকে অনেক। আম্মু সারাদিন বাসায় থাকে আম্মুর কাছে গিফট আশা করেও লাভ নেই। আম্মু নিজেই আমার জন্য একটা গিফট।
আজকে আমি আমার মায়ের একটি শাড়ি পড়ি ও মায়ের গয়না গুলো পড়ি। আমার মা আমাকে নিজের হাতে এভাবে সাজিয়ে দিয়েছে। তবে এই সাজগুজ করার কোনো উদ্দেশ্য নেই। এমনি একটু নিজেকে সাঝিয়ে দেখলাম আমাকে কেমন লাগে। আয়নার সামনে গেলাম ও নিজের দিকে তাকালাম। নাহ সত্যি আমাকে অনেক ভালো লাগছে। একটু মুচকি হাসি দিয়ে আয়নার সামনে থেকে উঠে চলে গেলাম ছাদের উপর। হাতে থাকা মোবাইল দিয়ে কিছু ফটোগ্রাফি করলাম । আমি আমার ছোট বোনকে বললাম আমাকে কিছু ছবি তুলে দিতে। সে অনেক গুলো ছবি তুলেছে। সেখান থেকে কিছু ছবি আমি শেয়ার করলাম।