হ্যালো বন্ধুরা ,
আসসালামু আলাইকুম।
আশা করি সবাই ভালো আছেন।
আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার নিজের তোলা ছবি, ক্যান্ডেল, ও আমার মনের অনুভূতি।
ক্যান্ডেল ও আলোকিত ঝাড়বাতি আলো আমার খুবই ভালো লাগে, আমি আলো খুবই পছন্দ করি, যে জায়গাতে বেশি আলো দেখি সে জায়গা আমার খুবই ভালো লাগে, বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠানের জায়গায় যখন দেখি অনেক আলো চিকমিক করছে তখন আমি অবাক হয়ে তাকিয়ে থাকি, আমি ছোট থেকে এই ধরনের আলো খুবই পছন্দ করি।
এই ক্যান্ডেল গুলা দেখতে ছোট হলেও কিন্তু খুব অসাধারণ, আমার খুব শখ করে কিনা এই ক্যান্ডেল, এ ক্যান্ডেল গুলো আমি আমার রুমে রাখি আর প্রায়ই রাতে আমার রুম হালকা আলোয় আলোকিত করি, অন্ধকারে এধরনের আলো খুবই সুন্দর লাগে যা না দেখলে কখনো বিশ্বাস করা যাবে না , আপনারা খেয়াল করলে দেখতে পাবেন ক্যান্ডেল গুলোর নিচে ছোট ছোট ঝিনুক দিয়ে সাজানো আছে, আর একেকটার কালার একেক রকম।
আজকে হঠাৎ ক্যান্ডেল গুলোতে চোখ পড়তেই আমার মনে হল, কিছু ছবি তোলা যাক, সত্যি বলতে এ ক্যান্ডেল গুলো যখন জালাই তখন আমার খুব ভালো লাগে আর শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে করে, আমি আশা করি আমার ছবিগুলো দেখলে আপনাদের কাছে খুবই ভালো লাগবে , এখনো মাঝে মাঝে রাতের বেলা ঢাকার শহরে এমন কিছু দৃশ্য দেখা যাই বিশেষ করে 16 ডিসেম্বর 26 শে মার্চ এমন দিনগুলোতে ঢাকার অনেক জায়গায় সরকারি যত প্রতিষ্ঠান আছে প্রত্যেকটা প্রতিষ্ঠান দেখি অসাধারণভাবে লাইটিং করা হয় , চিকচিক করে জ্বলছে , লাল নীল সবুজ সাদা আলো , সত্যি বলতে তখন আমি নিজেকে হারিয়ে ফেলি, সারাক্ষণ দাঁড়িয়ে থেকে দেখতে ইচ্ছে করে , আবার আমি যখন কোনো লাইটিং দোকানে যাই তখন অনেক ধরনের লাইট দেখা যায়, খুবই গর্জিয়াস, কিন্তু আমি যাই বলি না কেন এই ক্যান্ডেলের আলোয় কিন্তু অসাধারণ।
ক্যান্ডেলের সাথে যে ছবিটা দেখতে পাচ্ছেন, সেটা আমার খুব পছন্দের একটি শোপিচ , কারণ একজন মানুষ আমাকে এটি গিফট করেছে , ক্যান্ডেল গুলোর সাথে শুপিচ টা অসাধারণ মানিয়েছে, এ ধরনের ছোটোখাটো গর্জিয়াস জিনিস আমার খুব পছন্দ , আমাদের মধ্যে অনেক মানুষ আছে যারা চাঁদনী রাতের আলো থেকেও অন্ধকার রাতটাকে খুব ভালোবাসে , খুব পছন্দ করে, কিন্তু আমি অন্ধকার রাতটা একদমই অপছন্দ করি, চাঁদনী রাতে ছাদে বা বারান্দায় বসে চাঁদ দেখতে খুব ভালো লাগে, আর যদি বাহিরে হাঁটাহাঁটি করা যায় তাহলে তো আর কথাই নেই।
আমি আশা করি আমার ছবিগুলো আপনাদের ভাল লেগেছে, আর দেখার পর হয়তো আপনাদের মনেও হাজার কথা জেগে উঠেছে , এই পোস্ট পরে কারো যদি কিছু বলার থাকে তাহলে আমাকে মন্তব্য করে জানাবেন , আমি প্রতিবারের মতো একটা কথা আবারো বলছি , আপনাদের সাথে আমার এই ফোটোগ্রাফি ও আমার মনের অনুভূতি , আনন্দ আপনাদের সাথে ভাগ কর নিতে পেরে আমি অনেক আনন্দিত।
অনেক ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি পড়ার জন্য, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন , এই কামনা করে আজকে এখানে শেষ করছি , কাল আবারো নতুন কোনো অনুভূতি নিয়ে আপনাদের কাছে আসবো , সবাইকে ধন্যবাদ।