ছোট্ট একটা নদীর বুকে আকাশ খেলে নানান রূপে
ছোট্ট একটি নদীতে আমি খুঁজে পাই জলের মধ্যে ভালোবাসা। ভালোবাসা যখন হয় ঠিক এমনি ভাবে হয় , যেন দুটি মনের মিলন। ভালোবাসি আমি অনেক তোমাকে , তুমি বলতে প্রকৃতিকে। আমি হারিয়ে যাই এই নদীর বুকে , ইচ্ছা করে মৎস্যকুমারী হয়ে ঘুড়ে বেড়াই নদীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। উপরে আকাশের কি লীলাখেলা। চারদিকে শুন শুন বাতাস বইছে , আর সে বাতাস এসে গায়ে লাগছে , কি যে এক অনুভূতির মধ্যে ডুবে আছি আমি , তা আমি নিজেও জানি না। কিছুক্ষন পর পর বদলে যাচ্ছে আকাশের রং , বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করছে , সে কি এক খেলা দেখাচ্ছে আমাদের। হারিয়ে যাবো আমি , হারিয়ে যেতে চাই আমি এই নদীর বুকে। ভালোবাসা রইলো আমার অফুরন্ত তোমার জন্য , বেঁচে থাকো তুমি যুগ যুগ ধরে।
কিছুদিন আগে আমি ৩০০ ফিট গিয়েছিলাম আমার ফ্রেন্ড এর সাথে। যদিও আমি সেখানে আগেও গিয়েছি তবে কখনো নৌকা নিয়ে ঘুরা হয় নি। সে দিন আমি ও আমার ফ্রেন্ড একটি নৌকা নিয়ে কিছুক্ষন নদীর বুকে নিজেদেরকে উপস্থাপন করি। আমার মনে হয়েছিল তখনি হারিয়ে যাই সে ছোট্ট নদীর বুকে। আমি মনে হয় কয়েক বছর পর এমন একটি নৌকায় উঠেছি। আমার এত ভালো লাগছিলো যে বলে বুঝাতে পারবো না। আমি যেন নতুন করে আবার ও যদি পানি ও আকাশের প্রেমে পরে যাই। হঠাৎ করে যেন আমার ভিতরে ভালোবাসার জন্ম নিলো। উপরে আকাশের কি খেলা , একটু পর পর আকাশের রং পাল্টে যাচ্ছে। নদীর বুকে বইছে প্রচন্ড বাতাস , যেন আমাদের এখনি উড়িয়ে নিয়ে যাবে অনেক দূরে বাতাসের দেশে।
নদীর পানি ঢেউ খেলছে চারদিকে। মনের এক কোনে ভয়ের জন্ম নিয়েছে। আবার যে কি থেকে কি হয়ে যাই বলা যাই না। প্রায় এক ঘন্টা শেষ হবার পর মাঝি মামা কে বলে নৌকা ঘাটে ফিরিয়ে আনতে বলি। কিছুক্ষনের মধ্যে নৌকাটি ঘাটে চলে আসে এবং আমরা নেমে যাই। তবে আমি আমার এই আনন্দের কথা হয়তো কখনো ভুলতে পারবো না , আমার জীবনে এই সময়গুলো স্মৃতি হয়ে রয়ে যাবে আজীবন। আমি ধন্যবাদ জানাই আমার সে সকল ফ্রেন্ডদেড় কে যারা আমাকে অনেক ভালোবাসে ও আমাকে অনেক সময় দিয়েছে ও আমার সকল বিপদে আমার পাশে রয়েছে।
ঠিক এমন ভাবে আরেকদিন গিয়েছিলাম দিয়া বাড়ি। আমি আগেও বলেছি আমি ঘুরতে অনেক পছন্দ করি। যদিও আমার অনেক দূরে দূরে ঘুরতে যাওয়ার ইচ্ছা থাকলেও মেয়ে বলে পরিবার ছাড়া কখনো কোথাও যেতে পারি না। তবে ঢাকার মধ্যে অনেক জায়গা আমার ঘুরা হয়ে গেছে। ফ্রেন্ড থাকলে আবার না ঘুরে থাকা যাই। দিয়া বাড়ি গিয়েও অনেক আনন্দের সময় কাটিয়েছি। ফ্রেন্ডস দেড় সাথে অনেক মজা ফুর্তি করে সময়টা যে কি ভাবে পার হয়ে যাই টেরি পাওয়া যাওয়া যাই না। দিয়া বাড়িতে আমি ২ বার গিয়েছি। একবার আমার বাবার মায়ের সাথে ও একবার আমার ফ্রেন্ড এর সাথে। আমার বাসা থাকে দিয়া বাড়ির দুরুত্ব একটু বেশি বলে সেখানে খুব কম যাওয়া হয়।
আজকে আমি ৩০০ ফিট ও দিয়া বাড়িতে তুলা কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করছি। আমি জানি আপনারা সবাই আমাকে অনেক পছন্দ করেন। কারণ আমি নিজে নিজেকে অনেক ভালোবাসি ও পছন্দ করি। আমি ছবি শেয়ার করতে তেমন পছন্দ করি না , তবুও আপনাদের সাথে মাঝে মাঝে আমি আমার নিজেকে উপস্থাপন করার চেষ্টা করি .