হ্যালো আমার প্রিয় বন্ধুরা,
আশা করি সবাই খুব ভাল আছেন।
আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি।
প্রচন্ড গরমে মানুষের কষ্ট ও আমার অনুভূতি
আজ কয়েকদিন যাবৎ বাংলাদেশে প্রচন্ড গরম পড়েছে , যে গরমে মানুষের অস্থিরতা অনেক বেশি বেড়ে গেছে , আমি দেশের বাহিরের খবর জানি না , তাই শুধু বাংলাদেশের কথা বললাম , আমি আমার বাসায় থেকেও সাড়াদিন গরমে চটপট করতে থাকি , আমি এখন দিনে কয়েকবার গোসল করি , তবে আমি চিন্তা করছি বাহিরে থাকা মানুষ গুলোর কথা , যেমন- রিক্সা চালক , বাস ড্রাইবার , ভেন ড্রাইবার , রাস্তার বিক্রেতা , এমন আরো অনেক মানুষ , তাদের কি অবস্থা হতে পারে , একটু চিন্তা করলে অনেক কষ্ট লাগে , গরমে তাপমাত্রা এখন প্রতিদিন ৩৬ ডিগ্রি হয়ে থাকে , আমার জানামতে এত গরম আমার আগে কখনো লেগেছে কি না আমার জানা নাই।
এখন আরেকটি কথা হলো বৃষ্টি , এই প্রচন্ড গরমে যদি বৃষ্টি হতো তাহলে আমার মনে হয় গরমের তাপ কিছুটা কমে যেন , কিন্তু দেশের মানুষ এখন বৃষ্টির অভাবেও অনেক কষ্ট পাচ্ছে , আকাশে কালো মেঘ জমাট হয় , দিন অন্ধকার হয়ে আসে , প্রচন্ড জোরে বাতাস বয়ে যাই , কিন্তু বৃষ্টি হয় না , কিছুক্ষনের মধ্যে আবার সবকিছু ঠিক হয়ে যাই , আমাদের এখন সবার উচিত আল্লাহর কাছে বেশি বেশি প্রার্থনা করা আল্লাহ যেন আমাদের দেশকে ও দেশের মানুষকে রাখা করে , ও বৃষ্টি দিয়ে গরমের উৎপাত কমিয়ে দেই।
আমাদের দেশের মানুষ এখন অনেক গুলো সমস্যার সম্মুখীন হয়ে আছে , পৃথিবীতে আজ প্রায় ২ বছরের মতো হয়ে গেছে করোনা মহামারীতে অনেক মানুষ মারা গিয়েছে , অনেক মানুষ অসুথ হয়ে আছে , লোকডাউন লোকডাউন করতে করতে আজ অনেক দিন পার হয়ে যাচ্ছে , কত মানুষ কত কষ্টের মধ্যে দিয়ে জীবন পার করছে , তারপর এখন মানুষ প্রচন্ড গরমে চটপট করছে , তারপর বৃষ্টি নেই , সব কিছু মিলিয়ে আমাদের দেশের মানুষ সত্যি অনেক কষ্টের মধ্য দিয়ে জীবন যাপন করছে , আর বৃষ্টি হলো আল্লাহর রহমত , আমাদের সবার উচিত , আমাদের আল্লাহর কাজ করা , ও আল্লাহর প্রতি কৃতজ্ঞতা স্বীকার করা , তাহলে আল্লাহ আমাদের প্রতি রহমত বর্ষণ করবেন।
আমি একজন মানুষ তাই আমার মানুষের প্রতি মায়া ও ভালোবাসা রয়েছে , আর সেই ভালোবাসা থেকে আমি আজ এই পোস্ট আপনাদর সাথে শেয়ার করলাম , হাবিরে থাকা মানুষেরা কতনা কষ্ট করছে , নিজের সন্তান , পরিবার , জীবিকা নির্বাহ করতে তারা নিজের সাথে যুদ্ধ করে এই পৃথিবীতে বেঁচে আছে , আমি এই খেটেখাওয়া কষ্ট করে টাকা উপার্জন করা মানুষ গুলোর প্রতি জানাই গভীর ভালোবাসা ও শ্রদ্ধা , আমরা যারা যুবক রয়েছি , এবং আমাদের শরীলে শক্তি ও সামর্থ রয়েছে আমরা আমাদের সাদ্ধ মতো তাদের প্রতি ভালোবাসা দেখাবো ও সাহায্য করার চেষ্টা করবো , আর অবশই আমরা কোনো কোনো রিক্সা চালক অথবা কোনো খেতে খাওয়া মানুষ দিন মুজুর ওদের সাথে দূর ব্যবহার করবো না। ওদের নেয্য পাওয়া তাদের শরীরের ঘাম শুকানোর আগে তাদের বুজিয়ে দিবেন।
অনেক কথা বলে ফেললাম , আমি আশাকরি আপনারা সবাই আমার এই পোস্ট পড়বেন ও আমার এই অনুভূতির কথা গুলো আপনার কাছে ভালো লাগবে , যদি আমার কোথায় কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করবেন , আর যদি কারো কিছু বলার থাকে আমাকে মন্তব্য করতে পারেন , আমি উত্তৰ দিয়ে দিবো , আপনারা আমাকে এটাও জানাতে পারেন এই গরমে আপনাদের অনুভূতি কি ? আমার মতো আপনার ও কি অনেক কষ্ট হচ্ছে ? আপনি দিনে কতবার গোসল করেন ? আমাকে কমেন্ট করে জানাবেন , সবাই ভালো থাকবেন , সুস্থ থাকবেন , সবাইকে অনেক ধন্যবাদ।