কয়েকদিন ধরে আকাশের কান্না কান্না খেলা চলছে,কখনো হয়তোবা গরম,কখনো হয়তোবা ঝির ঝির বৃষ্টি,আবার কখনো মেঘের সেই হাহাকার চিৎকার। সব মিলিয়ে যেনো এক অপরুপ খেলা। আমি যখন নতুন ফোন কিনি তখন থেকে ফটোগ্রাফির প্রতি একটা আলাদা আগ্রহ ছিলো।দিনে দিনে সেটা কমে গেলেও এখনো সেটা মাঝে মাঝে করা হয়ে থাকে,আমি আজকে আপনাদের সামনে কিছু আমার নিজের তোলা ছবি শেয়ার করবো,আশা করি আপনাদের ভালো লাগবে
বাড়ির পিছনের ভুট্রার চাষ।।প্রতিবছর এখানে চাষ করা হয়।পড়ন্ত বিকেলে ছবিটা তুলেছিলাম।এই রকম ছবি তুলতে আমাকে ভালো লাগে,পড়ন্ত বিকেলের যে কোনো ছবি তুললে আমাকে সেটা আর্কষনীয় বলে মনে হয়।
আমার বাসার গাছের আম,যদিও আমটা দেখতে যতোটা ভালো খেতে কিন্তু অনেক টক।এই আম দিয়ে আচাড় বানালে সেটা অনেক ভালো লাগে।
ঝির ঝির বৃষ্টিময় একটি দিনের ছবি,এগুলো ছবি তুললে মনে হয় প্রকৃতি এক অপরুপ সুন্দর।পানি শেষেও কিছু পানি যেনো পাতায় লেগে থাকে।
এই ছবিটা ফোনের নাইট মুড দিয়ে তেলা,গোধুলি বিকেলের একটা সুন্দর ছবি।
ছবিগুলো অনেক সুন্দর চেয়েছি।জানি সুন্দর করে তুলতে পারিনি,ছবিগুলো আরও সুন্দর হতো পারতো।
তবু প্রকৃতির এই বিচিএ কিছু ছবি নিজের ফ্রেমে ধরে রাখার মাঝে একটা শান্তি আছে, আমার মনে হয় কিছু বছর পর মানুষ লেখার থেকে ছবি দিয়ে অনেক কিছু প্রকাশ করবে।
এই ছবিগুলো সব আমি নিজের চিন্তায় তুলেছি।। আশা রাখছি আপনারাও কিছু ছবি তুলে আমাদের সাথে শেয়ার করবেন।