Assalamu alaikum #bdcomunity
আশা করি সকলেই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের অনেক অনেক দোয়া এবং আল্লাহ তালার অশেষ রহমতে আমিও ভাল আছি। সকলেই সুস্থ এবং ভাল থাকুন সেই কামনা করি সবসময়। এবং সকলকে বিশ্ব ভালোবাসা দিবসের শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগিং।
আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি পাখি সম্পর্কে কিছু বলার জন্য। কেননা এখন শীতকাল এবং অনেক অনেক পাখি আমাদের দেশে সমারোহ ঘটে। সুতরাং এই পাখিগুলো সম্পর্কে বলতে লাগলে আমার অনেক ভালো লাগবে তার জন্য আমি পাখি সম্পর্কে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করছি।
প্রকৃতি এবং প্রকৃতি ভারসাম্য রক্ষা করতে পাখি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আমাদের দেশে বিভিন্ন ধরনের পাখি দেখা যায়। এরমধ্যে উল্লেখযোগ্য পাখিগুলো আমি নিচে কিছু নাম দেওয়ার চেষ্টা করছি।
শালিক, দোয়েল, টুনটুনি,, বুলবুলি, ময়না, টিয়া, ফেঙ্গি , মাছরাঙ্গা, চড়ুই ইত্যাদি আমাদের দেশে অনেক অনেক আগে রয়েছে। প্রতিটি পাখি দেখতে অনেক সময় এবং প্রতিটি পাখি ভিন্ন ধরনের ধারাবাহিকতা পালন করে। প্রতিটি পাখি রয়েছে প্রতিটি ধরনের সৌন্দর্য এবং ভিন্ন ধরনের বৈশিষ্ট্য। পাখিগুলো যখন ওই নীল আকাশে উড়ে বেড়ায় তখন মনের ভিতর যেন অনেক আনন্দ এবং মন যেন ওই পাখিদের সাথে নীল আকাশে উড়ে যেতে চাই।
বিশেষ করে শীতকালে আমাদের দেশে প্রচুর পরিমাণে পাখি আসে। সেই সকল পাখিগুলো দেখতে অনেক চমৎকার এবং বিভিন্ন রকমের হয়ে থাকে। অন্যান্য দেশে প্রচন্ড পরিমানে শীত হওয়ার কারণে আমাদের দেশে পাখিগুলো চলে আসে অন্য দেশ থেকে।
সুতরাং সে ক্ষেত্রে আমাদের কখনই উচিত নয় যে এসকল অতিথি পাখি গুলো কে হত্যা করা। শুধু অতিথি পাখি বলে নাই। কোন পাখি আমাদের হত্যা করা উচিত নয়। কেননা প্রত্যেকটি পাখি আমাদের পরিবেশের সাথে মিশে আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এক্ষেত্রে আমরা যদি পাখি হত্যা করি তাহলে আমাদের অবশ্যই পরিবেশের উপর কঠিন প্রভাব পড়তে পারে এবং যার ক্ষতি সম্মুখীন আমরা হতে পারে। সুতরাং কখনো আমাদের উচিত নয় তাকে হত্যা করা কিংবা পরিবেশ নষ্ট করা। আমরা যদি পাখি হত্যা করি তাহলে আমরা আমাদের নিজেদের ক্ষতি নিজেরাই করছি আর এটাই স্বাভাবিক বিষয়।।
পাখি আমাদের প্রকৃতি এবং সৌন্দর্যকে আরো অসাধারণ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সে ক্ষেত্রে আমাদের কখনোই পাখি মারা উচিত নয়। এবং কেউ যদি পাখি মারে তার বিরুদ্ধে আমাদের অবশ্যই বাঁধ গড়ে তুলতে হবে। অর্থাৎ কেউ যদি পাখি মারে তার বিরুদ্ধে আমাদের অবশ্যই অ্যাকশন নিতে হবে এবং তাকে প্রয়োজনে আইনের আওতায় নিয়ে আসতে হবে।
প্রত্যেকটি পাখি আমাদের পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে প্রতিনিয়ত। যেসকল পাখিগুলো আমাদের পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে তাদেরকে মেরে আমাদের কি লাভ? অর্থাৎ আমরা কী পাব এই পাখিগুলো মেরে। যদি আমরা এই একটু সামান্য প্রশ্নের উত্তর দিতে পারি তবে আমরা আমাদের সমাধান খুজে পাব। তবে সে ক্ষেত্রে আমাদের অবশ্যই সকলকে সচেতনতা অবলম্বন করতে হবে।
Information post
| পোস্ট এর ধরন | পরিবেশ এবং পাখির |
|---|---|
| পোস্ট লিখেছেনঃ | |
| ক্যাটাগরি | পরিবেশের ভারসাম্য |
| লোকেশন | গাজিপুর বাংলাদেশ |