হ্যাঁ, আমার হাত এবং পায়ে শ্বেতী রোগ আছে... আমার ফেইসবুকের পিক গুলো ভালোভাবে দেখলেই বুঝবেন আমি অনেক ভাবে আমার হাত লুকিয়ে পিক তোলার চেষ্টা করেছি...আগে শুধু হাত এবং পায়ে না ফেইস এবং শরীরেও ছিলো আমি মেয়ে বলেই আমার ফ্যামিলি অনেক যুদ্ধ করে আমার এই রোগ টা সারাতে পেরেছিলো।
আমি এই শ্বেতী রোগটা ৪বছর বয়স থেকে ক্যারি করে আসতিছি। ১২বছর বয়স পর্যন্ত মা বাবার অনেক প্রেসারে অনেক কষ্ট করেছি সুস্থ হতে কিন্তু ১২বছর বয়সের পর নিজ ইচ্ছাতেই ট্রিটমেন্ট বন্ধ করে দেই কারন আল্লাহ আমার ভাগ্য ঠিক করেই পৃথিবীতে পাঠিয়েছে এমন কি আমার জন্য আমার জীবন সঙ্গীকেও পাঠিয়েছে এই রোগ এগুলো নষ্ট করতে পারবেনা😊❤
এটা আমার কাছে বড় কিছু কখনো মনে হয়নি কারণ এটা ছোয়াচে বা সংক্রামক জনিত রোগ না। আমি এভাবেই ইউসড টু হয়ে গেছি!!!
কিন্তু সমাজের চোখে এই রোগটা অনেক বড় একটা ইস্যু। মাঝে মাঝে অনেক প্রশ্নের স্বীকারও হতে হয়েছে আমাকে,ভ্রু কুচকানো থেকে শুরু করে আমার বাবা মা কে পর্যন্ত শুনতে হয়েছে "মেয়ে মানুষ বড় হবার পর বিয়ে শাদির ব্যাপার আছে মেয়ে কে সুস্থ করেন" আরো অনেক কিছুই!!! তাই পরিবারকেও আমার বিয়ে নিয়ে অনেক চিন্তিত হতে দেখেছি শুধুমাত্র আমি একটা "মেয়ে" বলেই😊😊
আসলে এখানে একটা ব্যাপার আছে, আমরা আমাদের ছোটবেলায় রূপকথার গল্প পড়েছি, আমাদের চোখ সুন্দর জিনিস দেখতে দেখতে বড় হয়েছে। আমরা অভ্যস্ত হয়ে গেছি সৌন্দর্য নিয়ে একটা স্টিরিওটিপিক্যাল ধারণা শুনতে শুনতে।
আচ্ছা তাহলে যেই মেয়েরা সুন্দর,ধবধবে ফরসা চেহারা তারা তাহলে কেনো সংসার জীবনে সুখী নয়? কেনো তাদের ডিভোর্স হয়???😊
যেই মেয়েরা সুন্দর এবং নিজেকে নিখুত দাবী করে অন্যদের উপর আঙুল তুলে বাজে কথা বলে তাদের কাছে আমার একটাই প্রশ্ন "তোমরা কি আসলেই নিখুঁত?? "😊
আল্লাহ কখনো কাউকে নিখুঁত ভাবে সৃষ্টি করেনি যে তুমি নিজেকে নিয়ে নিজে অহংকার করবে😊
কিন্তু আমি কখনো এই রোগের জন্য নিজেকে ছোট ভাবিনি এই রোগ আমাকে আমার জীবনকে থামিয়ে রাখেনি😊 আমি মানুষটাই আসল.. চামড়ার উপর কি হলো না হলো এইসব ভেবে আমি ডিপ্রেশন এবং নিজেকে গুমড়ে নেয়া ছাড়া কিছুই পাবোনা❤
আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অনেক ভালো রাখছে!! অনেকে আমার থেকেও খারাপ অবস্থায় আছে পঙ্গু,বোবা হয়ে আছে কিন্তু এর থেকে আমাকে অনেক ভালো রেখেছে❣
আমাদের সমাজের মানুষদের চিন্তাভাবনা ঠিক করতে হবে!!
এই লেখাটা আমি কিছুদিন আগে আমার ফেসবুক পোস্ট করেছিলাম। আজকে আমি আমার এই কথা গুলো hive শেয়ার করলাম আপনাদের সাথে । পোস্ট লিংক শেয়ার করলাম।
post link