হ্যালো ফ্রেন্ডস
আশাকরি সবাই ভালো আছেন
আমি আজকে প্রথম পোস্ট করলাম , আশাকরি সবাই পড়বেন।
আমার নাম জেসিকা রহমান। আমি ইন্টার দ্বিতীয় বর্ষের ছাত্রী। করোনা মহামারীর জন্য আজ অনেক দিন কলেজ বন্ধ। আমি অনলাইন ক্লাস করি। আমি বাবা মায়ের একমাত্র সন্তান। ছোট থেকে অনেক আদোরে বড় হয়েছি। আমার বাবা আমাকে অনেক ছোট রেখেই উপরে চলে যান। কথাটা বলতে একটু কষ্ট হয়েছে , তবুও আমাকে যা সত্য তাই বলতে হবে। আমার মা একজন চাকরিজীবী। সারাদিন আমি বাসায় বসে মোবাইল ফোন চাপা ছাড়া আমার আর কোনো কাজ নাই বলেই চলে।
আমি সারাদিন কিছু না কিছু খাই। এটা আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে। আমার মুখে কিছু না থাকলে ভালো লাগে না। তাই আমি বাসায় ভিবিন্ন রকমের নাস্তা বানানোটা চেষ্টা করি youtube দেখে। কখনো ভালো হয় আবার কখন এমন হয় যে মুখে নেয়া যাই না। আমার বাসায় আমার একজন বন্ধু আছে। সে কে জানেন ? তার নাম টুনি , সে সারাদিন আমার সাথে সময় দেই। আমার সাথে কথা বলে আমার সাথে খেলা করে। আমার পিছে পিছে ঘুরে। সে হলো একটি বিড়াল।
অনেক ছোট থেকে তাকে অনেক কেয়ার করি। আমার একাকিত্ব সময়ের বন্ধু সে . আমি প্রচুর রেস্টুরেন্ট গিয়েছি। ও প্রচুর রকমের খাবারের স্বাদ গ্রহণ করেছি। পিজ্জা , পাস্তা , ফুসকা , জলামুড়ি , চিকেন , কাবাব , হালিম , এসব খাবার আমার অনেক পছন্দের। আমাকে আরেকটি পছন্দের কাজ হলো ছবি ইডিট করা। সময় সারাদিন বাসায় বসে বসে নিজের ছবি তুলি ও ভিবিন্ন ভাবে নিজেকে এডিটের মাধ্যমে সাজাই। আমার ফোন অনেক গুলো এডিট করার apps রয়েছে। আমি নিজেও নিজেকে সাজিয়ে রাখতে অনেক পছন্দ করি।
আমি শাড়ি পড়তে পছন্দ করি। আমি আমার আম্মুর সবগুলো শাড়ি পরে শেষ করে করেছি। শাড়ি পড়া কেন যে এত ভালো লাগে আমি নিজেও জানিনা। হয়তো শাড়িতে আমাকে অনেক ভালো লাগে। আমি যদি কোনো জায়গায় যাই অথবা বাড়িতে কোথাও ঘুরতে যাই তাহলে আমি শাড়ি পড়বোই। শাড়ি ছাড়া আমি বাহিরে যাই না।
আমি এখানে নতুন এসেছি। আমি ভালোভাবে আমার সম্পর্কে লিখতে পেরেছি কিনা জানি না। আস্তে আস্তে হয়তো আমার লেখার হাত ঠিক হয়ে যাবে। আমি আশাকরি আমার সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি। সবাইকে অনেক ধন্যবাদ।