আসসালামু আলাইকুম,
আশা করি আল্লাহর অশেষ মেহেরবানীতে সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আমি খুব সহজ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। সিনেমা হলে কিংবা ঘুরতে গেলে বিভিন্ন রেস্টুরেন্ট থেকে বিভিন্ন স্বাদের পপকন নিয়ে আমরা খেয়ে থাকি। আর সেই পপকন যদি বাসায় 2 মিনিটেই খুব সহজেই তৈরি করে ফেলতে পারেন তাহলে কেমন হবে। চলুন আমি দেখিয়ে দিচ্ছি খুব সহজেই রেস্টুরেন্টের মত পপকন আপনি কিভাবে তৈরি করবেন।
উপকরণ : রেস্টুরেন্টের পপকন তৈরি করতে আমার যা লাগছে -
এক কাপ ভুট্টা
দুই চামচ তেল
পরিমাণ মত লবণ
ঢাকনা সহ একটি পাতিল
প্রস্তুত প্রণালীঃ পপকন তৈরি করার জন্য প্রথমেই আমি একটি পাতিল নিয়ে নিচ্ছি।
যা চুলার ওপর মাঝারি আঁচে বসিয়ে দিলাম।
তারপর পাতিলের মধ্যে 2 চামচ তেল দিয়ে দেব।
তেল হালকা গরম হলেই আধা কাপ ভুট্টা এর মধ্যে দিয়ে দেব এবং একটির ঢাকনা দিয়ে ঢেকে দেবে।
কিছুক্ষণ পর পর ঢাকনা চেপে ধরে পাতিলটি নাড়া দিয়ে দিতে হবে।
দুই মিনিট পর ঢাকনা উঠালেই দেখা যাবে সবগুলো ভুট্টা পপকন এ পরিণত হয়েছে।
তারপর এক চামচ পরিমাণ বিট লবণ বা নর্মাল লবণ ছড়িয়ে পরিবেশন করতে হবে গরম গরম পপকন।
বাসায় যেকোনো মুভি দেখার সময় কিংবা বৃষ্টি ভেজা বিকেলে এক কাপ কফির সাথে খেতে পারেন এই গরম গরম পপকর্ন।
আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভাল লেগে থাকলে বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আমার এই পোস্টটি এতক্ষণ সময় নিয়ে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
আল্লাহ হাফেজ