তিনি বললেন ---
গর্ভে যদি সু -সন্তান ধারণ না করে এমন কুলাঙ্গার ধারণ করি তাহলে শেষ বয়সে এমনই হয় মা।
তখন আমি জিজ্ঞেস করলাম সেই লোকটি কে ছিল ?
আপনার সাথে এমন আচরণই বা করল কেন ?
উত্তরে তিনি বললেন, ওই লোকটিকে এই আমি দশ মাস দশ দিন গর্ভে ধারণ করেছিলাম আর তার বাবা যখন মারা যায় এর কয়েক বছর পরই সে আমাকে ভরণপোষণ দেবে না বলে রাস্তায় ফেলে যায়।
আর আমি জীবন বাঁচানোর জন্য তখন কয়েকদিন ভিক্ষাও করেছিলাম । কিন্তু এখন আমি এই ভিক্ষার টাকা দিয়েই এই সবজির দোকানদার করেছি। কারণ কারো কাছে হাত পেতে চাইতে আমার ভালো লাগেনা। পরিস্থিতির শিকার হয়ে এককালে ভিক্ষা করেছিলাম।
আমি বৃদ্ধাকে আবার জিজ্ঞেস করলাম, আপনার কি একটাই ছেলে ?
তিনি প্রতি উত্তরে বললেন, না মা, আমার চারটি ছেলে আর সবাই উচ্চশিক্ষিত । কিন্তু উচ্চশিক্ষায় শিক্ষিত হলে কি হবে, তাদেরকে আমি মানুষ হিসেবে গড়ে তুলতে পারিনি। না হয় চার চারটি ছেলে যার ঘরে আছে তার মাকে কি ভিক্ষা করে খেতে হয়। আমার ছেলেরা সবাই উচ্চপদস্থ চাকরিজীবী আর তারা সবাই যার যার ফ্ল্যাটে থাকে। ফ্লাটে কোনকিছুরই কোন কমতি নেই।
তাদের বাবা বেঁচে থাকাকালীন সম্পত্তি ভাগাভাগি করে দিয়েছিলেন । সম্পত্তি নিয়ে যেন পড়ে কোনো সমস্যা না হয় তাই । আর আমার সম্পত্তির ভাগটাও আমি তাদের মধ্যে সমান ভাগে ভাগ করে দিয়েছিলাম । ভেবেছিলাম সম্পত্তি আমার নামে থাকলেই কি, আর আমার ছেলেদের নামে থাকলেই বা কি। কয়দিনই বা আর বাঁচবো।ভেবেছিলাম শেষ বয়সটা ছেলে নাতি-পুতির সাথে আনন্দে কাটাবো।সবার ভাগ্যে কি আর সব কিছু থাকে ?
কিন্তু আমার সেই সিদ্ধান্তই আমার জন্য আজ কাল হয়ে দাঁড়ালো। আজ তাদের আমার কাছ থেকে নেওয়ার আর কিছু নেই। তাই তারা আমাকে তাদের কোনো প্রয়োজন মনে করে না।
আমাকে তাদের বাসায় রাখলে নাকি তাদের পরিবেশ নষ্ট হয়ে যায়। আমি থাকলে বাসার রুম নাকি হাসপাতালে মতো মনে হয়। আমার কাশির শব্দে তাদের নাকি রাতে ঘুম হয় না। তাদের হাজার টাকা নষ্ট হয় আমার ওষুধ কিনতে গিয়ে।
এমনকি তারা আমার ছোট নাতি-নাতনি গুলোকে আমার রুমে আসতে দেয় না। আমার সাথে ওঠাবসা করলে তারা নাকি গ্রাম্য হয়ে যাবে।
আমার রান্না খেলে তাদের হজম হবে না, এমন কি পেট খারাপ হয়ে যাবে। তাই আমাকে রান্না বান্না করতে দেওয়া হতো না, কিন্তু কাজের বুয়া দিয়ে ঠিকই রান্না করাত। প্রায়ই দেখতাম আমাকে নিয়ে আমার ছেলের বউ আমার ছেলের সাথে ঝগরা করতো। আমি থাকলে বউ নাকি বাবার বাড়িতে চলে যাবে। একদিন ছেলের বউ আমাকে অনেক অপমান করে তাদের বাসা থেকে বের হয়ে যেতে বলে। ছেলেরাও বউয়ের কথা শুনে আমাকে রাস্তায় ফেলে দিয়ে যায়।
তাই কোনো উপায়ান্তর না দেখে তাদের সুখের কথা ভেবে আমি আর তাদের কাছে ফিরে গেলাম না।
ভেবেছিলাম ছোট ছেলের কাছে নিশ্চয়ই ঠাই পাবো। তাই চলে এসেছিলাম ছোট ছেলের বাসায় । কিন্তু এসে দেখি সেও এখন নেশাগ্রস্ত হয়ে গেছে। জুয়া খেলে সহায় সম্পত্তি সব শেষ করে ফেলেছে। প্রতিদিন নেশা করে বাড়ি ফিরে এসে আমার সাথে ঝগড়া ঝাটি শুরু করে। বলে, আমার বাবার বাড়ির সম্পত্তি বিক্রি করে তাকে এনে দিতে। তাহলে সে আমার ভরণ পোষণ করবে। তা নাহলে আমি যেন বাড়ী থেকে বের হয়ে যাই।
কি আর করা। তাই বাধ্য হয়ে কিছুদিন ভিক্ষা করেছিলাম, এখন সবজি বিক্রি করে যেই টাকাটা পাই তা থেকে ছোট ছেলে নেশা করার জন্য প্রায়ই জোর করে টাকা নিয়ে যায়।
আজ আবার এসে বলে একটা কাগজে সই দিতে হবে । আমার বাবার বাড়ির সম্পত্তি নাকি বিক্রি করে ফেলবে। আমি রাজি না হওয়ায় জোর করে মারধর করে টেনে-হিঁচড়ে নিয়ে যেতে চেয়েছিল। আমার ভাগ্য ভালো যে এমন সময় তুমি এসে পড়লে, না হলে আজ কি যে হতো আল্লাই জানেন। এখন যে কি করব তা কিছুই ভেবে পাচ্ছি না।
আমি বললাম, চাচী আপনার এখন বিশ্রাম দরকার। আপনার শরীরে অনেক চুট লেগেছে, অনেক জায়গায় জখম হয়ে গেছে। এখন এত কিছু ভাবার সময় না। আল্লাহকে ডাকেন, তিনি নিশ্চই আপনার জন্য একটা ভালো ব্যবস্থা করে দেবে ।
তারপর আমি বাড়ি ফিরে গিয়ে বাবাকে সব ঘটনা খুলে বললাম। এবং বললাম, বাবা আপনি যদি অনুমতি দেন,আমি চাই চাচীকে আমাদের বাসায় এনে কিছুদিন রাখার জন্য। এমন অবস্থায় উনি কোথায় বা যাবেন?
আমার কথাগুলো শুনে বাবা কিছুক্ষণ আমার দিকে চেয়ে রইলেন।
মনে মনে সৃষ্টিকর্তাকে ডাকছিলাম আর বলছিলাম,
বাবা যেন আমার আবদারটা ফিরিয়ে না দেয়।
চেয়ে দেখি বাবার চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ছে। কিছু বলার চেষ্টা করছে কিন্তু বলতে পারছে না। অবশেষে বলল, মা আজ আমি তোমার প্রতি খুবই সন্তুষ্ট হয়েছি। তোমার যতদিন ইচ্ছে ওনাকে বাড়িতে মনে রাখতে পার। আমার কোন আপত্তি নাই। এই কথা বলে বাবা চোখ মুছতে মুছতে অন্য রুমে চলে গেল। বাবারও হয়তো তার বাবা-মার কথা মনে পড়ে গেছে।
বাবার কথা শুনে আমারও আনন্দে চোখ দিয়ে পানি ঝরছিল আর মনে মনে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দিতে লাগলাম। তাই আর দেরি না করে হাসপাতালের দিকে রওনা দিলাম অসুস্থ চাচীকে নিয়ে আসার জন্য।
আল্লাহ হাফেজ
পরিশেষে সবার প্রতি অনুরোধ রইল এই বৃদ্ধা চাচীর মত কতই না হাজারো মানুষ অসহায় অবস্থায় জীবনযাপন করছে। আমরা কিবা তাদের সম্বন্ধে কতজন কতটুকু জানি বা তার খবর রাখি । তাই আমরা যেন অন্তত আমাদের পিতামাতাদেরকে তাদের প্রাপ্য সম্মানটুকু দেই, সেবা-যত্ন করি। কেননা আমাদেরকেও একদিন তাদের অবস্থার সম্মুখীন হতে হবে। আমরা সবাই যদি যদি এটা অনুধাবন করতে পারি তাহলেই আর কোন পিতা-মাতাকে বৃদ্ধ অবস্থায় এহেন পরিস্থিতির সম্মুখীন হতে হবে না। আর কোন বৃদ্ধ মানুষকে সমাজে বা রাষ্ট্রে এমন অসহায় অবস্থায় দেখতে পাওয়া যাবে না।
আমার এই লেখা টি ধৈর্য সহকারে পড়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের দোয়া ও ভালোবাসায় আবারো সমাজের কোনো বাস্তব ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাল্লাহ।
(Last episode)
He said ---
If we carry a kulanga in the womb that does not contain a good child, then this is what happens to a mother at the last age.
Then I asked who was that man?
Why did he treat you like that?
He replied, "I carried the man in my womb for ten months and ten days, and a few years after his father died, he left me on the streets saying he would not support me."
And I begged for a few days to save my life. But now I have bought this vegetable with this begging money. Because I don't like to get a hand from anyone. Once I was a victim of the situation, I begged.
I asked the old woman again, do you have only one son?
He replied, "No, mother, my four sons and all are highly educated." But what would happen if I was educated in higher education, I could not develop them as human beings. Or the mother of four boys who have a house to beg for food. My sons are all high-ranking employees and they all live in their own flats. There is no shortage of anything in the flat.
Their father shared the property while he was alive. So that there is no problem with the property. And I divided my property among them equally. I wondered if the property was in my name, and if it was in my sons' name. I will live for a few days or more. I thought I would spend my last years happily with my son, grandchildren and great-grandchildren. Is there anything else in everyone's destiny?
But that decision of mine became tomorrow for me today. Today they have nothing more to take from me. So they don’t make me feel any need for them.
If they keep me in their house, their environment will be ruined. It feels like a living room or a hospital if I stay. They don't sleep at night because of my cough. They wasted thousands of rupees going to buy my medicine.
They don't even let my little grandchildren into my room. If they get along with me, they will become rural.
Playing my cooking will not digest them, even the stomach will get upset. So I was not allowed to cook, but I used to cook with my maid. I often saw my son's wife arguing with me over my son. If I stay, my wife or father will go home. One day the boy's wife insulted me a lot and asked me to leave their house. The boys also heard my wife's words and threw me on the street.
So I did not go back to them thinking about their happiness without seeing any change.
I thought I would definitely find a place for the little boy. So I went to the little boy's house. But when I came I saw that he was also intoxicated now. Gambling is the end of property. He came home drunk every day and started arguing with me. Says, to sell my father's house property and bring it to him. Then he will feed me. Otherwise I have to get out of the house.
What else to do. So I was forced to beg for a while, now the little boy often takes money from the money I get from selling vegetables to get drunk.
I have to come again today and sign a paper. Or sell my father's house property. When I refused, I was beaten and dragged away. I am lucky that you came at such a time, otherwise Allah knows what would have happened today. I can't think of anything to do now.
I said, aunty you need rest now. You have a lot of bruises on your body, injuries in many places. Now is not the time to think so much. Call on God, He will surely make a good arrangement for you.
Then I went back home and told my father all the facts. And I said, Dad, if you allow me, I want to bring Auntie to our house and keep her for a while. Where will he go in such a situation?
Hearing my words, my father looked at me for a while.
In my mind I was calling the Creator and saying,
Dad shouldn't give back to my whim.
I saw tears falling from my father's eyes. Trying to say something but can't. Finally said, mother today I am very pleased with you. You can remember him at home as long as you want. I have no objection. Saying this, the father wiped his eyes and went to another room. Dad may have remembered his parents too.
Tears welled up in my eyes as I listened to my father's words, and I began to thank the Creator in my heart. So I went to the hospital without delay to bring my sick aunt.
Allah Hafez
In the end, there was a request from everyone that thousands of people are living in helpless conditions like this old aunt. How much do we know or know about them? So let us at least give our parents the respect they deserve, take care of them. Because we too will have to face their condition one day. If we can all realize this, then no parent will have to face such a situation in old age. No other old man can be found in such a helpless condition in the society or in the state.
Thank you so much for reading my article patiently. With your prayers and love, I will appear before you again with any real event of the society, Inshallah.