তুমি ছিলে বলে,ভাবি নি কখনো
আমার আমি কে নিয়ে।
ভাবি নি কখনো তাদের তরে,
যারা ছিল তোমার ধারে।
আজ মোরা একা,
যেন ছন্নছাড়া প্রাণী।
প্রকৃতির টানে চলে গেছো তুমি,
দিয়ে মোদের হাতছানি।
জানিনা আর কি হবে?
পাবো কি তোমার দেখা?
একবার শুধু দেখা দিও মোরে,
স্বপ্নেকথা কইবার তরে।
প্রাণ ভরে দেখবো তোমায়,
আমার মনোনয়ন জুড়ে।
চেয়েছিলাম তোমায় আঁকড়ে ধরতে,
সেই দিন শেষ বেলায়।
কেন পারিনি ? জিজ্ঞাসা মনের,
নিজেরই কাছে তে হায়।
কেন তোমায় দেখিতে পারিনি?
শেষবেলারই ক্ষনে।
কথা কেন কইতে পারিনি
তোমার সনে শেষ বিদায়ে।
দুই তিনটি বছর কেটে গেছে আজ
সময় বয়ে গেছে কখন বুঝতেও পারিনি।আরেকটি বছরের শেষ প্রান্তে এসে হঠাৎ মনের গভীরে খুব পিছু টান পড়েছে।সবকিছুই আছে,তারপরও কেমন যেন কিছু না থাকার, না পাওয়ার বেদনা কাঁদায় আমায়।
একটি স্থান আজও খালি পড়ে আছে।
তোমার কথা ভাবলেই মন যেন কেমন হুহু করে কেদে ওঠে।চোখ ভরে ওঠে ছল ছল জলে। বুক ভরে ওঠে পাহাড় সমবেদনায়।
নিজেকে আর আটকে রাখতে পারিনা অজস্র কান্না থেকে।কেমন আছো তুমি? ভালো আছো তো অচিনপুরে?
জানি,আল্লাহর অশেষ মেহেরবানীতে অবশ্যই তুমি অবশ্যই ভালো আছো।
তুমি শুধু একজন পিতা ছিলেনা , ছিলে একজন শুভচিন্তক।তার চেয়েও বেশি ছিলে, একটি বন্ধুর জায়গা জুড়ে। যার সাথে বসে দিনের-পর-দিন লুডু খেলতাম,রাতের পর রাত আড্ডা দিয়ে কাটিয়ে দিতাম।মনের সব কথা খুলে বলতাম একটি কাছের বন্ধুর মত। আজ তুমি নেই বলে সেই দিনগুলি আর আসে না ফিরে।
যখনই মন ভরা ক্লান্ত হয়ে উঠে।কাউকেই পাইনা তোমার মত। কেউ আর বলে না,সব ঠিক হয়ে যাবে আগের মত। কেউ আর বলেনা সাহস দিয়ে,পারবি তুই, এগিয়ে যা আল্লাহ অবশ্যই সহায় হবেন।
জানো বাবা ?
আজ তুমি নেই বলে,তাদেরকে নিয়ে ভাবতে হয় আমায় অনেক। তুমি ছিলে বলে কখনোই তা বুঝিনি।
বাড়ি গেলে দেখি সবাই আছে।শুধু তুমি নেই সেই একলা ঘরে। তুমি আছো কবর-মাজারে।তাই চলে যাই সেই ধারে।যেথায় শুয়ে আছো তুমি একলা ঘরে।
আমার মত হাজারো পিতা হারানো সন্তান এই পৃথিবীতে আছে।দোয়া করি আল্লাহ যেন শৈশবকালেই কোন সন্তান কে পিতাহারা না করেন। আর যেসব পিতারা কবর বাসি হয়েছেন,আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করেন। হাশর ময়দানে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়েত লাভের সৌভাগ্য পায়।তাদের বিচার যেন সহজ হয়। "আমিন"
আল্লাহ হাফেজ
You were, I never thought
Who am I?
Never thought of them,
Those who were on your side.
Today Mora is alone,
Like animals without chaos.
You are drawn to nature,
Mod's handshake.
I do not know what will happen?
Can i see you
Just look at Moore once,
To write a dream.
I will look at you with all my heart,
Across my nomination.
I wanted to catch you,
At the end of that day.
Why not? Mind you,
Alas for yourself.
Why can't i see you
At the last moment.
Why couldn't I talk
Farewell to your year.
Two or three years have passed today
I didn't even understand when the time had passed. At the end of another year, I suddenly felt a deep pull back. Everything is there, but still, the pain of not having anything, of not being able to, made me cry.
A place is still empty today.
When I think of you, my mind is filled with tears. My eyes are filled with tears. The mountain was filled with compassion.
I can't hold myself back from crying a lot. How are you? Are you all right in Achinpur?
I know, by the infinite grace of God, you must be well.
You weren't just a father, you were a well-wisher. There was more than that, all over the place of a friend. With whom I would sit and play ludu day after day, I would spend night after night chatting. I would open my mind and say everything like a close friend. Those days never come back because you are not here today.
Whenever the mind gets tired. No one is like you. No one says, everything will be fine as before. No one else says with courage, you can, in the future which Allah will surely help.
You know Dad?
Today you say no, I have to think a lot about them. I never understood that you were.
When I go home, I see that everyone is there. Only you are not in that lonely room. You are in the grave. So let's go to that side. Where you are lying, you are alone in the room.
There are thousands of fatherless children like me in this world. I pray to Allah that no child is deprived of fatherhood even in childhood. And may Allah grant Paradise to those fathers who are buried. On the Day of Judgment, the Prophet Muhammad (peace and blessings of Allaah be upon him) was blessed with intercession. May their judgment be easy. "Amen"
Allah Hafez