আসসালামু আলাইকুম।
কেমন আছেন সুপ্রিয় হাইভ বন্ধুগন ? আশা করি সৃষ্টিকর্তার অসীম কৃপায় আপনারা সবাই ভাল আছেন । গত কয়েকদিন যাবত আপনাদের সাথে সংযুক্ত না থাকতে পারায় আমি আন্তরিকভাবে উৎকন্ঠিত । কারণ ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে যাওয়ার দরুন এবং সেখানে নেটওয়ার্ক সমস্যার কারণে আপনাদের কয়েকটা দিন মিস করেছি। আশা করি এখন থেকে আবার আপনাদের সাথে নিয়মিত থাকবো ইনশাআল্লাহ। তো সবার প্রতি ঈদের শুভেচ্ছা রইল।
ছবি আঁকার প্রতি আমার একটা বিশেষ দুর্বলতা ছিল ছোট বেলা থেকেই। স্কুল জীবন থেকেই যখনি সুযোগ পেতাম মাঝেমধ্যে ছবি আঁকার চেষ্টা করতাম। এখনও মাঝে মধ্যে ছবি আঁকি এবং বাচ্চাদেরও বিভিন্ন ধরনের ছবি এঁকে দিই।
আমার ছেলে মেয়েদের আবদারে বরাবরের মত আজকেও একটা ছবি অংকন করেছি। আজকের ছবিটি আমি কিভাবে অংকন করেছি তা ধাপে ধাপে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি।
উপকরণ :
জল রং
তুলি
সাধারণ কাগজ
সূর্য উদয় এর ছবিটি আঁকার জন্য আমি সাধারন কাগজই ব্যবহার করেছি। আমি কোনরকম পেন্সিলের ব্যবহার করিনি এই ছবিটি আঁকার জন্য।
প্রথমেই আমি দূরে একটি দাগ দিয়ে আকাশের রং করে নিয়েছি। তারপর আমি একটি গাছের আকৃতি অংকন করেছি।
পর্যায়ক্রমে গাছের ডালপালা, পাতা ও পাতায় রং এর সংমিশ্রণ দিয়েছি ।
এর পর আমি সূর্য উদয় হচ্ছে এমন ভাবে সূর্যটি এঁকেছি।
তারপর সূর্যের আশপাশ রং করে নিয়েছি এবং পানিতে সূর্যের প্রতিচ্ছবি দিয়েছি।
এখন আকাশে কিছু উড়ন্ত পাখির চিহ্ন এঁকে দেবো। আর পাড়ের দিকে একটি নৌকা একে নেব ।
শেষ পর্যায়ে কিছু ঘাস ও কিছু কাশফুলের আকৃতি তুলি দিয়ে এঁকেনেব।
এভাবে খুব অল্প সময়ের মধ্যে আমি আমার সূর্য উদয়ের ছবিটি আঁকা শেষ করেছি।
আল্লাহ হাফেজ
Assalamu Alaikum.
How are you dear hive friends? I hope you are all well by the infinite grace of the Creator. I am sincerely worried that I have not been able to stay connected with you for the last few days. Because I missed your few days due to going to the village house on Eid holidays and due to network problems there. I hope I will be with you again from now on InshaAllah. So Eid wishes to all.
I had a special weakness towards drawing from a young age. Whenever I got a chance from school life, I would try to draw from time to time. I still draw pictures from time to time and also draw different kinds of pictures for children.
I have drawn a picture of my sons and daughters as usual. I am trying to show you step by step how I have drawn today's picture.
Materials:
Water color
Tuli
Plain paper
I used plain paper to draw the picture of " sunrise ". I did not use any pencil to draw this picture. At first I painted the sky with a spot in the distance. Then I drew the shape of a tree. Periodically I gave a combination of color to the stalks, leaves and foliage of the tree.
Then I painted the sun in such a way that it was rising. Then I painted the surroundings of the sun and reflected the sun in the water.
Now I will draw some flying bird marks in the sky. And a boat on the shore will take it.
In the last stage, I will draw the shape of some grass and some cashew flowers with a brush.
Thus in a very short time I have finished drawing my sunrise picture.
Allah Hafez