আমাদের গ্রামের মাতব্বর, নাম তার আক্কেল আলী। গ্রামের মোড়ল বলে কথা। বুদ্ধির বিবেচনায় গ্রামের সবাই তাকে সমীহ করে চলে। শিক্ষার প্রতি প্রবল আসক্তি থাকলেও তিনি সহ পরিবারের ছেলেমেয়েদের মধ্যে কারোরই পড়াশোনা হয়ে ওঠেনি যার জন্য তিনি মনে মনে খুব কষ্ট পেতেন। পাঁচ সন্তানের মধ্যে চারজনেরই বিয়ে-শাদী সম্পন্ন হয়ে গেছে বাকি শুধু ছোট ছেলে আবুল। আক্ষেপের বিষয় হলো চার ছেলের বউয়ের মধ্যেও কেউ শিক্ষিত ছিলনা।
এবার তিনি মনে মনে পণ করলেন যে
ছোট ছেলে আবুলকে যেভাবেই হোক একটি শিক্ষিত মেট্রিক পাশ বউ বিয়ে করাইতে হবে। গ্রামের মাতব্বর বলে কথা যেই ভাবা সেই কাজ। এবার ছেলের জন্য বউ খোঁজা খুঁজি শুরু করলো।
অবশেষে অনেক খোঁজাখুঁজির পর পেয়ে গেল অটো পাস করা ম্যাট্রিক পাস বউ এর সন্ধান। নাম তার ললিতা। যদিও টেস্ট পরীক্ষায় বাংলা অংক ইংরেজি সহ 10 বিষয়ের মধ্যে শুধু পাঁচটিতে ফেল করেছিল কিন্তু বাকি সব বিষয়ে পাস করেছিল বটে।
মরাল সাহেব বললেন,আরে এতে কোন সমসকা ( সমস্যা ) নাই,তবু তো মেটটিক ফাস বলে কথা।
মেয়ের বাবা মনে মনে ভাবল : মোড়ল সাহেব কি সুন্দর করে সমস্যাকে সমস্কা বলল, আমরা মনে হয় এতদিন ভুল উচ্চারণ করেছিলাম।
যাই হোক এবার বিয়ের দিনক্ষণ ঠিক হলো।
বিয়ের আসরে কাজী আসলো বিবাহ পড়াতে এমন সময় মেয়ের বাবা মেয়ের বিবাহ সংক্রান্ত কাগজপত্রসহ এক কপি ছবি নিয়ে আসলো। কিন্তু ছবিটিতে ময়লা পড়ায় ছবিটি ঝাপসা দেখাচ্ছিলো। কাজী সাহেব বললেন
ছবিটি স্পষ্ট বোঝা যাচ্ছে না আরেকটি ছবি নিয়ে আসেন।
মেয়ের বাবা বলল- কাজী সাব অহন আর কোনো ছবি নাই তবে নেভিকেট (নেগেটিভ) আছে পরে দোলাই কইরা দিয়া দিমুনে।
মোড়ল সাহেব মনে মনে খুব আনন্দিত হল এবং মনে মনে ভাবল এইতো শিক্ষিত মেয়ের শিক্ষিত বাপ, কত সুন্দর করে ইংরেজিতে নেগেটিভ কে নেবিকেট বলল। নিশ্চয়ই আমার মেট্রিক্স ফাস বউ থেকে এই ইংরেজিটা শিখেছে।
যাইহোক বিয়ে-শাদী সম্পন্ন হলো এবং নতুন বউ নিয়ে বরপক্ষ বাড়িতে আসলো। বাড়িতে এসেই মোড়ল সাহেব বাড়ির সবাইকে ডেকে একসাথে করল এবং সবাইকে সতর্ক করে বলে দিল:
ললিতা আমার একমাত্র মেট্রিক ফাস করা বউ। তোমরা তো কেউ লেখাপড়া করো নাই তাই লেখাপড়ার মর্ম বুঝদানা। আমি জবর শখ কইরা এই মেট্রিক পাশ বউ বিয়া করাইছি, তাই আমার মেট্রিক পাস বউরে দিয়া বাড়ির কোন কাজ কর্ম করাইবা না। আমার মেট্রিক ফাস বউয়ের চোখ দিয়া যদি কখনো কষ্ট পাইয়া পানি আসে তাইলে বাড়িতে কেউ থাকতে পারবা না, এই কথাটা হগলের যেন মনে থাহে।
মোড়ল সাহেবের এই সতর্কবাণী শুনে বাড়ির সকলে অতি সতর্কতার সহিত ছোট বউয়ের সেবা যত্ন করতে লাগলো
এবং তাকে বাড়ির কোন কাজকর্মই করতে দেয়া হয়না। সবাই অতিসতর্ক ও অতি সাবধান যেন মেট্রিক পাশ বউয়ের কোন রকম কষ্ট না হয়।
মেট্রিক পাশ বউ ললিতার সহজ সরল স্বামী আবুল ক্ষেতে খামারে কৃষি কাজ করে। প্রতিদিন সকালে আবুল কৃষি কাজ করতে চলে যায় এবং বাড়িতে আসে শেষ বিকেলে। সকালের নাস্তা তৈরি করার আগেই আবুল মাঠে চলে যায় কৃষি কাজ করতে তাই তার ভাগ্যে আর সকাল বেলার গরম গরম নাস্তা কখনোই জোটে না এবং প্রতিদিনই সে পান্তা ভাত খেয়ে কৃষি কাজের উদ্দেশ্যে বের হয়। সহজ
সরল মানুষ অতসত ভাবে না, সে ভাবে সবাই তার মত সকাল বেলা পান্তা ভাত খায় । এতেই সে তৃপ্ত।
কিন্তু কিছুদিন যাবত আবুলের একটা জিনিস কিছুতেই মাথায় আসতেছে না। সে একটা ব্যাপার প্রতিদিনই শুধু ভাবে আর ভাবে কিন্তু কিছুতেই বুঝে উঠতে পারতেছেনা যে এটা কি করে সম্ভব।
ললিতার ভগ্নিপতি বিদেশ থেকে এসেছে এবং আসার সময় ললিতার জন্য একটি সেন্টের বোতল নিয়ে আসে এবং বলে ললিতা তুমি আমার আদরের শালি তাই তোমার জন্য বিদেশ থেকে একটা সেন্টের বোতল এনেছি। দেখো এইটার কি সুন্দর গেরান এবং এটা কিভাবে ব্যবহার করতে হয় তা ললিতাকে বুঝিয়ে দিল।
ললিতা প্রতিদিন সকালের নাস্তা শেষে এ সেন শরীরে মেখে সবসময় সেজেগুজে থাকে কারণ বাড়ির কোন কাজকর্মই তার করতে হয়না।
গ্রামের মানুষ কখনই সেন্টের ঘ্রাণ সম্পর্কে ধারনা নাই তাই সবাই ভাবে ললিতার শরীরে এত ঘ্রান আসে কোথা থেকে। ললিতার স্বামী ও এই ব্যাপারটা নিয়েই কিছুদিন যাবৎ ভাবছে যে ললিতার শরীরে এত ঘ্রান আসে কোথা থেকে। আমাকে যেভাবেই হোক এই ঘ্রাণ এর রহস্য বের করতে হবে।
যেই ভাবা সেই কাজ।
আজ সকালে পান্তা ভাত খেয়ে আবুল কৃষি কাজে না গিয়ে চুপি চুপি ঘরের সিলিং এর উপর লুকিয়ে রইল এবং মনে মনে প্রতিজ্ঞা করল আজকে যেভাবেই হোক গেরান আসে কোত্থেকে এটা বের করে ছাড়বো।
কিছুক্ষণ পর হঠাৎ ঘ্রাণ ভেসে আসলো এবং আবুল সিলিং এর ফাক দিয়ে চেয়ে দেখল ললিতার হাতে একটি বোতল এবং সে পান্তা ভাত খাচ্ছে। আবুল মনে মনে ভাবল ললিতা এই বোতল থেকে গেরান বাই কইরা কইরা প্রতিদিন খাই তাই তার শরীরে এত গেরান। হে: হে: আজকা বুঝছি তোমার শরীরে এত ঘ্রান আসে কোত্থেকে। অহন থাইক্যা দেখবা আমার শরীর থাইক্যাও কেমনে গেরান বাইর অয়।
ললিতা যখন নাস্তা শেষে সেজেগুজে ঘর থেকে বের হয়ে গেল তখন আবুল উপর থেকে নিচে নেমে আসলো এবং ললিতার লুকিয়ে রাখা সেন্টের বোতলটি বের করে পান্তাভাতের সাথে মেখে সমস্ত সেন্ট খেয়ে ফেলল।
ললিতা ঘরে এসে আবুলের অবস্থা দেখে হাউমাউ করে কাঁদতে লাগল আর বলতে লাগলো : আমার সেন্ট, আমার সেন্ট।
এই প্রথম মেট্রিক পাশ বউয়ের কান্নার আওয়াজ শোনা গেল। সবাই ভাবলো এবার আর আমাদের রক্ষা নাই, মেট্রিক পাশ বউয়ের কি হইল। সবার মোড়ল সাহেবের সতর্কবাণীর কথা মনে পড়ে গেল। সবাই দৌড়ে আবুলের ঘরে গেল এবং গিয়ে দেখল মেট্রিক পাশ বউয়ের হাতে একটি বোতল এবং সে কাঁদছে আর কাঁদছে আর বলছে আমার সেন্ট আমার সেন্ট। কিন্তু সেন্ট সম্বন্ধে তাদের কোন ধারণা না থাকায় ঘটনাটা কি হলো বুঝতে পারছিল না।
এমন সময় মোড়ল সাহেব লাঠি হাতে নিয়ে আবুলের ঘরে প্রবেশ করল এবং বলল আমার মেট্রিক ফাস বউ কাঁদছে কেন ? কে তার কি করেছে।
তখন মেট্রিক পাস বউ মোড়ল সাহেবকে ঘটনা খুলে বললো যে আমার বোনজামাই বিদেশ থেকে আমার জন্য এই সেন্টের বোতল টা এনেছিল। আজকে আমার এত সাধের সেন্টাকে আপনার পুলা পানি ভাত দিয়া সবটা খাইয়া ফালাইছে এই বলে আবার কান্না করতে লাগলো।
এবার মোড়ল সাহেবের রাগ কে থামায়?
তার হাতে থাকা লাঠি দিয়ে আবুলকে দিল কয়েক ঘা বসিয়ে। এবং বলতে লাগল ওরে মুরক্কের ঘরের মুরক্ক,তর কি একটুও আক্কেল জ্ঞান নাই রে। তুই আমার মেট্রিক্স ফাস বউয়ের সেন্ট পানি ভাত দিয়া খাইছোছ। ওরে বেহুবের ঘরের বেহুব, আবুলের ঘরের আবুল, ঘরে কি গরম ভাত আছিলনা রে ? পানি ভাত দিয়া খাইসস কেন, গরম ভাত দিয়া খাইতে পারস নাই ?
এবার ম্যাট্রিক পাস বউয়ের কান্না থেমে গেল এবং হা করে অবাক দৃষ্টিতে
শশুরের দিকে তাকিয়ে রইল।
আল্লাহ হাফেজ
Translate
Matabbar of our village, his name is Akkel Ali. Speaking of the village foreman. Everyone in the village respects him for his intelligence. Despite his strong attachment to education, none of the children in the family, including him, became educated for which he suffered a lot in his mind. Of the five children, four have been married off, leaving only the youngest son, Abul. Regrettably, none of the wives of the four sons was educated.
This time he bet in his mind that
The youngest son Abul has to get married to an educated metric pass wife anyway. It is the work of thinking that the village is called Matabbar. This time he started looking for a wife for his son.
Finally, after a lot of searching, I found the auto-matric matric pass wife. The name is Lalita. Although in the test, Bangla Maths failed in only five out of 10 subjects including English, but passed all the other subjects.
Mr. Maral said, "Hey, there is no problem in this, but it is called metic fas."
The girl's father thought to himself: How nicely Mr. Moral said the problem, we think we have mispronounced for so long.
Anyway, this time the wedding day was right.
Kazi Aslo came to the wedding hall to teach the wedding. The girl's father came with a copy of the photo along with the marriage documents. But the picture looked blurry due to dirt in the picture. Mr. Kazi said
The picture is not clearly understood brought another picture.
The girl's father said- Kazi Saab Ahan has no more pictures but there is a navigator (negative) and then Dilai Daiune with Dolai Koira.
Mr. Moral was very happy in his mind and he thought in his mind that this is the educated father of an educated girl, how beautifully he said negative in English. Surely Matrix Fass learned this English from his wife.
However, the marriage was consummated and Barapaksha came home with his new wife. When he came home, Mr. Moral called everyone in the house together and warned them all:
Lalita is my only metric leaked wife. You have not studied, so you do not understand the meaning of education. I got married to this metric pass wife because I have a hobby, so I will not do any housework with my metric pass. If water ever comes through my metric Fas wife's eyes, then no one will be able to stay at home, Hoggle said.
Hearing this warning of Mr. Moral, everyone in the house started taking care of the younger wife with utmost care.
And he is not allowed to do any housework. Everyone is very careful and cautious so that the metric side does not cause any trouble to the wife.
Metric side wife Lalita's simple husband Abul works in agriculture on the farm. Every morning Abul goes to work in agriculture and comes home in the last afternoon. Before making breakfast, Abul goes to the field to do agricultural work, so he never has a hot breakfast in the morning, and every day he eats panta rice and goes out for agricultural work. Easy
Simple people don't think so, that way everyone eats panta rice in the morning like him. He is satisfied with this.
But for some time now, one thing of Abul has not come to mind. One thing he does every day is just thinking and thinking but he doesn't understand how it is possible.
Lalita's brother-in-law came from abroad and brought a cent bottle for Lalita when he came and said Lalita you are my darling sister so I brought a cent bottle for you from abroad. See what a beautiful garland it is and explain to Lalita how to use it.
Lalita is always smiling after breakfast every morning because she doesn't have to do any housework.
The people of the village never had any idea about the scent of scent so everyone thinks where does so much smell come from in Lalita's body. Lolita's husband has been wondering for some time about where Lolita's body smells so much. I have to figure out the secret of this scent anyway.
That's what you think.
This morning, after eating panta rice, Abul Krishi did not go to work and hid quietly on the ceiling of the house and vowed in his heart that he would get it out of Geran anyway.
After a while, the smell suddenly wafted and Abul looked through the ceiling and saw a bottle in Lalita's hand and she was eating panta rice. Abul thought to himself that Lalita would eat from this bottle every day, that's why she ate so much in her body. Hey: Hey: Today I understand where your body smells so much. Ahn thaikya dekhaba my body thaikya how geran outside ay.
When Lalita left the house in a hurry after breakfast, Abul came down from above and took out the bottle of Lalita's hidden cents and ate all the cents mixed with pantabhat.
Lalita came to the house and saw Abul's condition and started crying and saying: My saint, my saint.
This was the first time the wife's cries were heard on the metric side. Everyone thought that this time we have no protection, what happened to the wife on the metric side. Everyone remembered Mr. Moral's warning. Everyone ran to Abul's house and saw a bottle in the hand of the wife on the metric side and she was crying and crying and saying my scent my scent. But they had no idea what was going on.
At that time Mr. Moral entered Abul's house with a stick in his hand and said why my metric wife is crying? Who did what to her.
Then the metric pass wife told Mr. Moral that my sister-in-law had brought this bottle of cents for me from abroad. Today, I started crying again, saying that my so-called saint has eaten everything with your pula water and rice.
Now who stops the anger of Mr. Moral?
He gave Abul a few blows with the stick in his hand. And he began to say, "O Murak of Murak's house, don't you have any wisdom?" You're eating my Matrix Fas wife's St. Pani rice. Ore Behub's house Behub, Abul's house Abul, was there no hot rice in the house Ray? Why do you eat water with rice, you can't eat with hot rice?
This time the matric pass wife's crying stopped and she looked at him in surprise
She looked at her father-in-law.
Allah Hafez