আসসালামু আলাইকুম।
আমি প্রতিদিন রাস্তাটি দিয়ে যাবার সময় প্রায়ই একজন বৃদ্ধাকে দেখি সামান্য কিছু সবজি নিয়ে বসে থাকেন বিক্রি করার জন্য। উনাকে দেখলে মনে হয় বয়সের ভারে নিজের দেহের ভারই যেন বইতে পারছে না । তাছাড়া কথা বলতে গেলে যেন মুখে লেগে যায়। কোনরকমে বসে থাকে রাস্তার ধারে। তার কাছ থেকে সবজি মনে হয় খুব বেশি কেউ নেয় না। কারণ প্রায়ই দেখি দুপুরে যে সবজিগুলো নিয়ে বসে ছিল সন্ধ্যাবেলায়ও সে রকমই থাকে। তাই প্রায়ই প্রয়োজন না থাকলেও সন্ধের সময় তাকে জিজ্ঞেস করতাম, চাচি সন্ধ্যা হয়ে গেছে এখনো বাড়ি যাচ্ছেন না কেন ? তিনি বলতো শরীরটা বেশি ভালো থাকেনা মা, তাই প্রতিদিন সবজি বিক্রি করতে আসতে পারিনা। আবার না আসতে পারলে না খেয়ে থাকতে হবে।
তিনি বললেন, আজ তার খুব বেশি সবজি বিক্রি হয়নি, আর আজ এই সবজি গুলো বিক্রি করতে না পারলে হয়তো আজ তাকে না খেয়েই থাকতে হবে। এই সবজি গুলো বিক্রি করে তবেই বাসায় যাবেন তিনি।
তাই প্রয়োজন না থাকলেও প্রায়ই তার কাছ থেকে তার সবগুলা সবজি কিনে নিয়ে যেতাম । তখন সে একটি মিষ্টি হাসি দিয়ে বলতো, মা এখন তুমি সবগুলো সবজি কিনে নিলে, তাই আজ আমি একটু তারাতারি বাড়ি ফিরতে পারব।
চাচির এই হাসিটা আমার প্রাণটাকে জুড়িয়ে দিত। আমি মনে মনে খুব আনন্দ পেতাম এবং খুব তৃপ্তি পেতাম এই হাসিটায়। কারণ দুই বছর গত হয়েছে আমার আম্মা মারা গিয়েছেন। মায়ের সংস্পর্শের অনুভূতিটা আর যেন কোনো কিছুতেই খুঁজে পাইনা। তাই এই চাচীর কাছে আসলে এবং তার হাসিটা দেখলে আমার মমতাময়ী মায়ের আদরের কথা, স্নেহের কথা ও তার হাসি মাখা মুখখানার কথা মনে পড়ে যায়। তাই বাসায় প্রয়োজন না থাকলেও প্রায়ই তার সবগুলো সবজি কিনে নিয়ে যেতাম যেন তিনি তাড়াতাড়ি বাড়ি ফিরে যেতে পারে।
আমি প্রায়ই ভালো কোনো রান্না করলে চাচির জন্য বাসা থেকে কিছু খাবার নিয়ে যাই।
যখনই তাকে জিজ্ঞেস করি, চাচী আজ কি খেয়েছেন, চাচী বলে মা সকালে পান্তা ভাত খেয়েছি আর সারাদিন কিছুই খাইনি। সবজি গুলো বিক্রি হলে তারপর বাড়িতে গিয়ে খাব।
আমি মেয়ে মানুষ তাই রাস্তার ধারে বেশিক্ষণ দাঁড়ানো উচিত মনে করি না।তাই চাচির সাথে তেমন বেশি কথা বলা হয়ে ওঠেনা ।
ভাবছেন মেয়ে মানুষ প্রতিদিন রাস্তা
দিয়ে কেন যাওয়া পড়ে।
চাচি যেখানে সবজি বিক্রি করেন তার পাশেই আমার মামার বাসা। সেখানে বর্তমানে ঐশীরা ভাড়া থাকে। ঐশী অষ্টম শ্রেণীতে পড়ে। তার বাবা অস্ট্রেলিয়ায় থাকেন। তার একটি ছোট ভাই আছে পঞ্চম শ্রেণীতে পড়ে। ঐশীদের পরিবার আমাদের বাসায় প্রায় আট বছর যাবত ভাড়া থাকে। আমাদের বাড়ির কাজ ধরার কারণে তারা আপাতত দুই মাস যাবত আমার মামার বাসায় ভাড়া আছেন। আমাদের বাড়ির কাজ শেষ হলে আবার আমাদের বাড়িতে চলে আসবে।
কিন্তু ঐশী বায়না ধরেছে আমাকে ছাড়া সে আর অন্য কারো কাছে পড়বে না। আমিও তাকে অনেক স্নেহ করি। সে পঞ্চম শ্রেণীতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিল এবং তৃতীয় শ্রেণি থেকে আমার কাছে পড়ছে। তাই ইচ্ছা না থাকলেও তার ও তার মায়ের পীড়াপীড়িতে বাধ্য হয়ে তাঁকে প্রতিদিন বিকেল বেলা পড়াতে যাই। তাই আমিও চাই সে যেন এই বছরও অষ্টম শ্রেণীতে ট্যালেন্টপুলে বৃত্তি পায়। এই সুবাদেই এ রাস্তা দিয়ে যাই এবং চাচির সাথে দেখা হয়ে যায়।
আজ আমার মায়ের মৃত্যুবার্ষিকী । তাই স্থির করেছি কিছু গরিব ও অসহায় মানুষদের মধ্যে খাদ্য বিতরণ করব এবং এই রান্নাটা আমি নিজের হাতে করব। তাই আজ আমি নিজের হাতে তেহারি রান্না করেছি। আমাদের বাসার নিকটেই আমাদের মহল্লার কেন্দ্রীয় জামে মসজিদ। সেখানে শুক্রবারে জুম্মা নামাযের পর অনেক গরীব ও অসহায় মানুষ জনেরা একত্রিত হয় কিছু সাহায্যের আশায়। তাই আমি এই সুযোগটা হাতছাড়া করতে চাইলাম না। তাদের জন্য তেহারি প্যাকেট করে ছোট ভাইকে দিয়ে পাঠিয়ে দিয়েছি।
আর আজ আমি একটু তাড়াতাড়ি বাসা থেকে বের হয়েছি টিউশনি করতে। কারণ চাচির জন্য খাবার নিয়ে যেতে হবে। চাচিকে না খাওয়াতে পারলে আজ আমার পরিশ্রমটা সার্থক হবে না। তাই খাবার নিয়ে রওয়ানা দিলাম চাচীর কাছে যাবার জন্য।
দূর থেকে দেখলাম সবজিগুলো রাস্তায় আছে কিন্তু সেখানে চাচিকে দেখা যাচ্ছে না। এমনটা তো কখনো হয়না,অসুস্থ মানুষ সবসময় এক জায়গায় বসে থাকে,আজ সেখানে নাই কেন, কোনো সমস্যা হলো কিনা। বিভিন্ন রকম চিন্তাভাবনা মনের মধ্যে আসছে ।
আর একটু কাছে যেতেই দেখি অবাক কাণ্ড। বৃদ্ধাকে কে যেন একজন টানা হ্যাচরা করছে আর বৃদ্ধা শুধু কান্না করছে আর কি যেন একটা বলছে স্পষ্ট বোঝা যাচ্ছিল না। কেউ তাকে সাহায্য করছে না।
কি করা যায় ভেবে পাচ্ছিলাম না। কিছুক্ষণ তাকিয়ে রইলাম।
কে এই লোকটা ? কেনই বা তার সাথে এমনটা করছে।
না, এত কিছু ভাবার সময় এখন নয়। দ্রুত বৃদ্ধার দিকে এগিয়ে গেলাম। আমাকে দেখে লোকটা কি যেন ভাবলো এবং এদিক ওদিক তাকিয়ে দ্রুত এখান থেকে চলে গেল।
কাছে গিয়ে দেখি বৃদ্ধার অবস্থা আশঙ্কাজনক। মাথা দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। হাত পা দিয়ে রক্ত ঝরছে।সম্ভবত টানাহেঁচড়ার কারণে এমনটা হয়েছে এবং মাথায়ও প্রচন্ড আঘাত পেয়েছে। বৃদ্ধার অবস্থা আশঙ্কাজনক। আমি তাকে দ্রুত কাছের একটি
হাসপাতালে নিয়ে গেলাম। চিকিৎসা শেষে কিছুটা সুস্থ বোধ করলে আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনার এখন কেমন লাগছে। ঐ লোকটা কে ছিলো আর সে আপনার সাথে এমন আচড়ন করল কেন ?
তখন এই বৃদ্ধ চাচী আমাকে তার সাথে ঘটে যাওয়া করুন ও হৃদয় বিদারক সব ঘটনা বলতে লাগলো।
তিনি বললেন -
চলমান
আল্লাহ হাফেজ
Assalamu Alaikum.
As I walk down the street every day I often see an old woman sitting down with a few vegetables to sell. Seeing him, it seems that the weight of his own body cannot bear the weight of age. Moreover, when it comes to talking, it seems to stick in the mouth. Somehow he sits on the side of the road. No one seems to take too many vegetables from him. Because I often see that the vegetables I used to sit with at noon are the same in the evening. So even though I didn't need to often, I would ask her in the evening, aunty, it's evening, why aren't you going home yet? He used to say that his body was not very good, so he could not come to sell vegetables every day.
He said that he did not sell a lot of vegetables today, and if he could not sell these vegetables today, he might not be able to eat them today. He will go home only after selling these vegetables.
So even if I didn't need to, I would often buy all his vegetables from him. Then he would say with a sweet smile, mother now you have bought all the vegetables, so today I can return home a little early.
Aunty's smile touched my soul. I was very happy in my mind and very satisfied with this smile. Because two years have passed since my mother died. The feeling of mother's touch is nowhere to be found. So when I actually saw this aunt and saw her smile, I remembered the words of affection, affection and her smiling face of my loving mother. So even if I didn't need it at home, I would often buy all his vegetables so that he could return home early.
I often take some food from home for my aunt when I cook something good.
Whenever I ask her what she has eaten today, she says she ate panta rice in the morning and has not eaten anything all day. If the vegetables are sold then go home and eat.
I am a girl so I don't think I should stand on the side of the road for long. So I don't talk to my aunt much.
Thinking girl people are on the road every day
Why go with.
My uncle's house is next to where my aunt sells vegetables. Oisheera is currently rented there. Divine falls in the eighth grade. Her father lives in Australia. She has a younger brother in fifth grade. Aishwarya's family has been renting our house for about eight years. They have been renting my uncle's house for two months now because of our housework. When our homework is done, he will come to our house again.
But he has taken the divine promise that he will not fall for anyone other than me. I love him a lot too. She received a scholarship to Talentpool in fifth grade and has been studying with me since third grade. So even though I didn't want to, I was forced to go to teach him every afternoon. So I also want him to get a scholarship in the eighth grade talent pool this year. Due to this I went through this road and met my aunt.
Today is my mother's death anniversary. So I decided to distribute food among some poor and helpless people and I would do the cooking myself. So today I cooked Tehri with my own hands. The Central Jame Mosque of our mahalla is near our house. There, after the Jumma prayers on Friday, many poor and helpless people gathered in the hope of some help. So I did not want to miss this opportunity. I sent Tehri packets for them with my younger brother.
And today I got out of the house a little early to do tuition. Because I have to take food for my aunt. If I can't feed my aunt, my work will not be successful today. So I left with food to go to my aunt.
I saw the vegetables on the road from a distance but my aunt could not be seen there. It never happens, sick people always sit in one place, why they are not there today, whether there is any problem. Different thoughts are coming to mind.
And as soon as I got a little closer, I was surprised. It was not clear who was pulling the hatchery and the old woman was just crying and saying something. No one is helping him.
I could not think what can be done. I looked for a while.
Who is this guy? Why or why not.
No, now is not the time to think so much. I quickly moved towards the old woman. What did the man think when he saw me and looked around and quickly left.
Going closer, I saw that the condition of the old woman was alarming. The head is bleeding. There is bleeding from the hands and feet. The condition of the old woman is critical. I quickly approached him
I took him to the hospital. When I felt a little better at the end of the treatment, I asked him how he was doing now. Who was that guy and why did he treat you like that?
Then this old aunt started telling me all the heartbreaking incidents that happened to her.
He said -
Running