আসসালমুআলাইকুম বন্ধুরা আমি
ক্যামেরা:redmi Y3 by sabbirrr
লোকেশন:https://w3w.co/compliant.corroding.chaired
বিকেল সাড়ে চারটায় আসরের নামাজ আদায় করে বাহিরে হাটতে বের হয়েছিলাম।বাহিরে গিয়ে আমি আমার ভাই ব্রাদারের সাথে হাটতে লাগলাম। বিকেলের মনোরম পরিবেশে হাটতে সত্যিই খুব ভালো লাগছিল।রাস্তা দিয়ে হাঁটছিলাম এবং বিকেলের আধো আলো আধো ছায়া উপভোগ করছিলাম। গাঢ় সবুজ ঘাসের উপরে সূর্যের আলো এবং গাছের আধো ছায়া খুব ভালো লাগছিলো।
ক্যামেরা:redmi Y3 by sabbirrr
লোকেশন:https://w3w.co/compliant.corroding.chaired
আমরা হাটতে ছিলাম এবং একজন আরেকজনের সাথে কথা বলছিলাম। এদিকে আমি ফটোগ্রাফি করার জন্য ব্যাস্ত ছিলাম।ওরা হাঁটছিলো আমি তাদের পেছন থেকে ছবিটি ক্যাপচার করেছিলাম।
ক্যামেরা:redmi Y3 by sabbirrr
লোকেশন:https://w3w.co/compliant.corroding.chaired
হাটতে হাটতে আমরা ভাঙ্গা ব্রিজের কাছে গেলাম।যখন ব্রিজটি নতুন ছিলো তখন থেকেই এই ব্রিজের নাম ছিল ভাঙ্গা ব্রিজ।মূলত এই ব্রিজটি আমাদের এলাকার সকলেই ভাঙ্গা ব্রিজ নামেই জানে।ব্রিজে গিয়ে আমরা বসলাম।
ক্যামেরা:redmi Y3 by sabbirrr
লোকেশন:https://w3w.co/compliant.corroding.chaired
ব্রিজে গিয়ে দেখলাম ব্রিজের নিচে একজন লোক মাছ ধরছে, এবং ব্রিজের উপরে বসে বসে কিছু লোক তার মাছ ধরা দেখছে।এদিকে ব্রিজের অপজিট পাশে লক্ষ্য করলাম যে পানির উপরে আকাশের প্রতিবিম্ব দেখা যাচ্ছে। নিস্তব্দ পানির ওপরে আকাশের প্রতিবিম্ব দেখে মনে হচ্ছিল এটা যেন এক বিশাল আয়না।
ক্যামেরা:redmi Y3 by sabbirrr
লোকেশন:https://w3w.co/compliant.corroding.chaired
তারপর আমরা আরো কিছুক্ষণ ব্রিজের উপরে বসে বসে আড্ডা দিলাম।আড্ডা দেওয়ার ফাঁকে ফাঁকে আমি আকাশের রং পরিবর্তন গুলো ক্যামেরায় বন্ধী করছিলাম।
ক্যামেরা:redmi Y3 by sabbirrr
লোকেশন:https://w3w.co/compliant.corroding.chaired
আকাশের এমন প্রতিনিয়ত রং পরিবর্তন আমার কাছে খুবই ভালো লাগে।মাঝে মাঝে ভাবি আকাশের রং পরিবর্তন এর কি কোন সীমা আছে?অবশ্যই এর রং পরিবর্তনের কোনো সীমা নেই।তবুও মনে হয় একই রূপ কি বার বার দেখা যাবে?সেটাও সম্ভব না আর এজন্যই আমি আকাশের রং পরিবর্তনের সুন্দর মুহুর্ত গুলো ক্যামেরায় ধারণ করার চেষ্টা করি।
ক্যামেরা:redmi Y3 by sabbirrr
লোকেশন:https://w3w.co/compliant.corroding.chaired
এভাবেই বিকেলটা প্রকৃতির সাথে কাটিয়ে দিলাম।বিকেলের পরিবেশটা সত্যিই আমার কাছে খুবই ভালো লাগছিলো।সবাইকে অনেক অনেক ধন্যবাদ পোস্টটি পড়ার জন্য।
| ফটোগ্রাফি | পরন্ত বিকেল |
|---|---|
| ফটোগ্রাফার | |
| লোকেশন | বাংলাদেশ টাঙ্গাইল |
| ব্যবহৃত ক্যামেরা | মোবাইল ফোন |
সবাইকে অসংখ্য ধন্যবাদ পোস্টটি পড়ার জন্য।