শুভ সকাল আমার সব প্রিয় বন্ধুদের
বন্ধুরা আজ আমি আমার প্রিয় কিছু ছবি এখানে শেয়ার করলাম।আর তা হল ধান ক্ষেতের ছবি।বাংলাদেশের সবুজ ধান ক্ষেতের ছবি।
বন্ধুরা কৃষিপ্রধান আমাদের বাংলাদেশের অন্যতম প্রধান খাদ্যশস্য হচ্ছে ধান।বাংলাদেশের প্রায় ৬৮ হাজার গ্রাম রয়েছে।আর এই ৬৮ হাজার গ্রামের অধিকাংশ মানুষই কৃষি কাজের উপর নির্ভরশীল।
বাংলাদেশের গ্রামের মানুষের কৃষি কাজের মধ্যে অন্যতম হচ্ছে কৃষিজমিতে ধানের চাষ করা।এখন গ্রামগুলোতে ধান চাষের মৌসুম চলতেছে।কিছুদিন আগে কৃষকরা জমিতে ধান রোপন করেছিল।ধান গাছ গুলো এখন প্রায় বড় হয়ে উঠেছে।আমি আমাদের গ্রামের ধানক্ষেত গুলো ঘুরে ঘুরে দেখেছি।আমি দেখলাম ধান গাছ গুলো শুধু সবুজ আর সবুজ দেখাচ্ছে।যতদূর দেখি শুধু সবুজ আর সবুজ।সবুজ ধান ক্ষেতের সৌন্দর্যে আমি মুগ্ধ হয়েছিলাম।সুন্দর সবুজ ধান ক্ষেতের আমি কিছু ছবি তুলেছিলাম।আমি ধানের গাছের ছবি তুললাম।আমি আমার ব্যবহৃত মোবাইল ক্যামেরা দিয়ে ধান ক্ষেত ও ধান গাছের ছবি তুললাম।ধান ক্ষেতের ছবি গুলো আপনাদের মাঝে এখানে শেয়ার করলাম।আশাকরি ছবিগুলো আপনারা পছন্দ করবেন।
All picture clicked by Walton Primo RH3