#হ্যালো বন্ধুরা
সবাই কেমন আছেন।আশা করি সবাই ভালো আছেন।
বন্ধুরা বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ।আর এই কৃষি প্রধান দেশের মানুষের প্রধান খাদ্যশস্য হলো ধান।বাংলাদেশের প্রায় ৬৮ হাজার গ্রাম রয়েছে।আর এই ৬৮ হাজার গ্রামের বেশিরভাগ মানুষই সরাসরি কৃষি কাজের সাথে জড়িত।গ্রামের কৃষি জমির বড় একটা অংশ জুড়েই ধানের চাষ করা হয়।বাংলাদেশে বছরে দুইবার ধান চাষ করা হয়।আশানুরূপ ধান ফলন হওয়ার পর কৃষকের মুখে হাসি ফোটে।যেমন এখন ধান চাষের মৌসুম।এখন গ্রামের কৃষিজমিতে শুধু ধান আর ধান।এখন গ্রামের কৃষিজমিতে যতদূর চোখ যায় শুধু ধান আর ধান।এই ধান অবশ্য এখন কাটার সময় হয়ে গেছে।কিছুদিন আগে ধান রোপন করা হয়েছিল।
ধান গুলো এখন পেকে এসেছে।কিছু জায়গায় অবশ্য ধান কাটা শুরু হয়ে গেছে।তবে আমাদের গ্রামে এখনও ধান কাটা শুরু হয় নাই।আজ আমি আমাদের গ্রামের ধানের ক্ষেত্রে গেলাম।তখন আমি ধানক্ষেত ও ধানের কিছু ছবি তুললাম।আমি আমার ব্যবহৃত মোবাইল ক্যামেরা দিয়ে ছবি তুললাম।আমি ১৫ টি ছবি তুলেছি।ছবিগুলো আপনাদের মাঝে এখানে শেয়ার করলাম।
All pictures clicked by walton primo Rh3