সচরাচর দেখা যায় একটি নতুন সংসারে যখন প্রথম সন্তান আসে তখন অনেক সখ-আহ্লাদ এর সহিত লালন-পালন করা হয়। সবার মাথার তাজ হয়ে থাকে। তারকিছু সময় পর যেখন পরবর্তী সন্তান নেয় তখন দেখা যায় হুট করেই কেমন যেন সকল গুরুত্ব নবাগত সন্তানের দিকে চলে যায়। গুরুত্ব দেওয়া টা স্বাভাবিক। অনেক ক্ষেত্রে দেখা যায় তারপরও ও আরো একটি সন্তান নেওয়া হয়। সাধারণত এখন পরিবারগুলোতে দুটি সন্তান এবং অনেকগুলোতে তিনটি সন্তান থাকে। তো দেখা যায় সর্বশেষ যিনি ওনিই সবচেয়ে বেশি আদর পায় আর সেটা চলতেই নেই, যেহেতু ইনি ই শেষ সুতরাং তার অধিকারে ভাগ বসানোর কেউ অবশিষ্ট নেই।
শুরুতে বলেছিলাম সেই প্রথম সন্তান যার আগমনে নতুন পরিবার গুলোতে আনন্দের প্রথম সূচনা হয়। কিছু কিছু পরিবার থাকে যেখানে সন্তানদের বাস্তবিক জীবনে কোনো কিছুর অভাব থাকেনা। চাহিবামাত্র সবকিছু তাদের সামনে উপস্থিত হয়ে যায়। কিন্তু তার বিপরীতে অন্য আরো একটি চিএ ও আমরা দেখতে মায় মাঝে মাঝে। সেটি হলো আর্থিক অসচ্ছল পরিবার। যেখানে পরিবারের সেই বড় ছেলেটিকেই তার জীবনের সখ আহ্লাদ ত্যাগ করে পরিবারের হাল ধরতে হয়।
এইযে প্রথম সন্তানটি যার জন্মের সময় বলা হলো আমার রাজা বাবা, সেই রাজা বাবাই এক সময় তার রাজত্ব হারিয়ে মাঠে নামতে হয়। পড়ালেখা, সখ-আহ্লাদ বিসর্জন দিয়ে দিতে হয়। পরিবারের সার্থে, তার ছোট ভাই-বোনের জন্য। সে যে অভাব খানা অনুভব করেছে, সে যে সুবিধাগুলো থেকে বঞ্চিত হয়েছে সেগুলোর পুরোটাই দিতে চায় তাদের।
নিয়তির টানে যে ছেলেটি বা বড় বোনটি তার ইচ্ছেগুলো মাটি চাপা দিয়ে দিলো তার এই ত্যাগের মূল্য যদি তাদের কাছে না থাকে তখন? হ্যা,তখন কি হবে? এমনও কিছু একটা হওয়া সম্ভব, সম্ভব কি অহরহ হচ্ছে আমাদের চারপাশে। এরকম অকৃতজ্ঞ লোকের অভাব নেই। যাদের বিবেক বুদ্ধি লোপ পেয়ে যায়। কিন্তু সার্থকতা সেখানেই যখন সে দেখতে পারে তারা তার ত্যাগ বুঝতে পেরেছে, তারা তার প্রতি কৃতজ্ঞ। তার পাশাপাশি তারাও বাস্তবতা বুঝে নিয়ে তাকে সাহায্যের হাত বাড়িয়ে দেই। অযথা কোনো ঝামেলা বয়ে আনে নাহ৷ এতেই সেই পরিবারের জন্য আত্নত্যাগী মানুষগুলোর সার্থকতা।
এরকম ঘটনা অহরহ দেখা যায়, আপনার আমার মাঝে কিংবা চারপাশে একটু তাকালেই দেখতে পারবো জীবনের এরুপ গতি। কারো কারো জীবন খুব সুন্দর সাজানো বাগান। আবার কারো কারো টা তিলে তিলে গড়ে তোলা জীবন। জীবন সংগ্রামে তো তারাই সাফল্যের যোগ্য বিজয়ী। জীবন সংগ্রামের কোন পর্যায়ে আপনি আছেন? সাজানো বাগানের রাস্তা দিয়ে ফুলের সৌন্দর্য উপভোগ করছেন নাকি সংগ্রামে আছেন? অকৃতজ্ঞের মতো ছুটে চলছেন নাকি তাদের ত্যাগ উপলব্ধি করে সময় অনুযায়ী সাহায্যের প্রস্তুতিতে মনোনিবেশ করছেন?
জীবনের এরকম বাস্তবতা গুলো আমাদের মাঝে সহজে নাড়া বা উপলব্ধি হয়না। নিজের জীবনে এরকম কিছু ঘটলে কিংবা আপনার চারপাশের কাউকে এর শিকার হতে দেখলেই তবে এর উপলব্ধি করা সম্ভব। কারো কারো পক্ষে এরুপ উপলব্ধি আনয়ন করা প্রায় অসম্ভব। এরুপ বাস্তবতাগুলোকেও জয় করে জীবন সংগ্রামে টিকে আছে আপনার আমার মতো কিছু রক্তে-মাংসে গড়া মানুষগুলো।
পরিবারের স্বার্থে মানুষের ত্যাগ,ভালোবাসা,সততা সবকিছুর উর্ধ্বে। সুখে থাকুক এরুপ মানুষগুলো, ভালো থাকুক তাদের পরিবার যাদের স্বার্থে এতএত ত্যাগ।ভালো থাকুন,ভালো রাখুন এই দোয়া করি,আর আপানাদের থেকেও দোয়ার কামনা করি।