source
আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ,
হাইভ পরিবারের সকল বন্ধুবান্ধবরা কেমন আছেন ? আপনারা আশা করি সবাই ভাল আছেন ।ক্রিকেট ঘিরে আমাদের অনেক স্বপ্ন কিংবা অনেক আশা কম বেশি সবার মাঝখানে বসবাস করে ।তাইতো ক্রিকেটের কোন ধরনের কোন অসংগতি কিংবা অগ্রহণযোগ্য কিংবা কোনো দুর্ঘটনা হলে আমরা সবাই উদ্বিগ্ন হয়ে যাই হওয়াটা স্বাভাবিক ।
কারণ ক্রিকেট বাংলাদেশকে বিশ্বের দরবারে অন্যভাবে পরিচয় করিয়ে দিয়েছে বিশ্বের অনেক বড় বড় দেশ বাংলাদেশকে খুব হেও করে দেখতো ,এবং বিশ্বের অনেক দেশে আছে যারা বাংলাদেশকে চিনত না কিন্তু এই ক্রিকেট আমাদের বিশ্ব দরবারে পরিচয় করিয়ে দিয়েছে ।
বেশ কিছুদিন পরে ক্রিকেটে হঠাৎ করেই অনেক বড় ধরনের রদবদল হয়ে গিয়েছে বিশেষ করে বেশ কিছুদিন ধরেই ক্রিকেট অঙ্গনে এটা নিয়ে খুব আলোচনা-সমালোচনা অনেক কিছুরই তৈরি হয়েছে ।এখানে আমাদের দেশে যারা ক্রিকেটকে অন্য একটি রূপ দিয়েছে অন্যভাবে পরিচয় করিয়ে দিয়েছে কিংবা দেশের ক্রিকেটকে পুরা আধুনিকায়নে করতে যাদের পুরো অবদান তারা হঠাৎ করে একের পর এক ক্রিকেট থেকে ইচ্ছা হোক অনিচ্ছায় হোক অবসর নিচ্ছেন ।
source
কিংবা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের থেকে জোর করে বিশ্রামে পাঠানোরও সিদ্ধান্ত নিয়েছেন যেখানে আমাদের ক্রিকেটের একটি প্রবাদ আছে পঞ্চপান্ডব ।পঞ্চপান্ডব হচ্ছে সেই ৫জন যারা বাংলাদেশের ক্রিকেটের স্তম্ভ বলা গেলেই চলে ।
কিন্তু আগামীকাল হতে জিম্বাবুয়ে সাথে বাংলাদেশের টি-টোয়েন্টি খেলা হবে কিন্তু সেই পঞ্চপান্ডব কিংবা সেই পাঁচজন কিংবদন্তি খেলোয়াড় যারা একজন ও খেলবেন না । একজন হচ্ছেন মাশরাফি , মাহমুদুল্লাহ , তামিম ইকবাল , মুশফিকুর রহিম , সাকিব আল হাসান ।
source
এটি বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক বড় একটি ধাক্কা এটা কি সামলে নিতে পারবে বর্তমান বাংলাদেশের যারা উদীয়মান ক্রিকেটার আছেন কারণ তাদের দিকে প্রদেশের চোখ তাকিয়ে আছে এটি একটি অনেক বড় সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তারপর তারা নতুন এক টিম গঠন করে অনেক বড় শক্ত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ।
এখানে উল্লেখ করা হয়েছে বাংলাদেশ নতুন টিম গঠন করেছে তা দিয়েই চমক দিতে পারবে এই আশা ব্যক্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এদিকে বাংলাদেশ টি-টোয়েন্টির অধিনায়ক নুরুল হাসান সোহান অনেক আশা ব্যক্ত করেছেন বলেছেন আমরা সবকটি ম্যাচ জিতব ইনশাল্লাহ ।
আমরা সাধারন জনগন ও ক্রিকেটপ্রেমীরা এটাই আশা করব যেন আগামীকালকে যে ম্যাচ অনুষ্ঠিত হবে সেখানে যেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত সঠিক প্রমাণ হয় এবং ভালো খেলা উপহার দিয়ে যেন জিততে পারে এই আশা ব্যক্ত করব ।
source
যদি বলেন আমার মতামত কি তাহলে সে ক্ষেত্রে আমিও অবাক হয়েছি বিসিবির এই ধরনের সিদ্ধান্ত কারণ যেখানে নিয়মিত খেলোয়াড় মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম তাদেরকে এক হিসেবে জোর করে বিশ্রামে পাঠিয়ে দেয়া হয়েছে অন্যদিকে সাকিব-আল-হাসান এই সিরিজে খেলবে না সেটা আগেই ঘোষণা দিয়েছেন হুট করে তামিম ইকবাল টি-টোয়েন্টি থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন শুধু গুটিয়ে নেননি তিনি অবসরের খাতায় নাম লিখিয়েছেন ।
সব মিলিয়ে একটি জটিল সময় পার করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং দেশের ক্রিকেট ভবিষ্যৎ ক্রিকেট এখান থেকেই নির্ভর করে কারণ সিনিয়ররা যদি না থাকে জুনিয়ররা হুট করে এসেই আমল পরিবর্তন করতে পারবে কিনা এটা ভাবনার বিষয়
সর্বোপরি কথা ক্রিকেট আমাদের গর্ব সুতরাং এক্ষেত্রে কোন আপস নয় ,এখানে নিজের ব্যক্তিগত স্বার্থ কিংবা ব্যক্তিগত ক্ষোভ মিটানোর জায়গা নয় এখানে পুরো দেশ ও জাতির বিষয়ে পুরো দেশের সম্মান এখানে জড়িত সুতরাং দেশের স্বার্থে সর্বোচ্চ ভাল চিন্তা করা উচিত প্রত্যেকটা ব্যক্তির সেটা হোক ক্রিকেট বোর্ড হোক সেটা ক্রিকেট প্লেয়ার ।
আমরা দোয়া করব যেন আগামীকালকে তারা জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজ জয় করে নিতে পারে ।