হাই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনার অনেক ভাল আছেন. বন্ধুরা, আমি একজন ক্রিকেটপ্রেমী. আমি ক্রিকেট খেলাকে ভালোবাসি, আমি একসময় ক্রিকেটার ছিলাম. কিন্তু দুর্ভাগ্যজনক আমার একটি দুর্ঘটনা ঘটে আমার সাথে যার কারণে আমার ইচ্ছা থাকা সত্ত্বেও খেলাধুলা ছেড়ে দিতে হয়েছিল. কিন্তু সবসময় নিজেকে ক্রিকেটের সাথে জড়িত রেখেছি আমি, খেলার মাঠে না হলেও বাহিরের থেকে ক্রিকেটের সব সময় আপডেট খবর রাখার চেষ্টা করি কিংবা খেলা দেখার চেষ্টা করি যেহেতু আমার মনে প্রাণে ক্রিকেট মিশে আছে. বিশ্বের বর্তমানে ক্রিকেট খেলাটা অনেক জনপ্রিয় একটি খেলা. এবং ক্রিকেট একটি ভদ্রলোকের খেলা. ক্রিকেটে বাংলাদেশ অন্যতম একটি ভালো আমরা চিনি. বাংলাদেশ ক্রিকেট টিমের সাথে বর্তমানে বেশ কয়েকটি আলোচিত ঘটনা ঘটছে.
source
বেশ কয়েকদিন আগে বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ প্লেয়ার তামিম ইকবাল সব ধরনের খেলা থেকে অবসর গ্রহণ করেছিলেন , এটি ছিল খুব দুঃখজনক ঘটনা .কারণ তার অবসর নেয়ার মত বয়স এখনো হয়নি, এবং কমবেশি বেশ ভালো পারফর্ম করে যাচ্ছেন তিনি. কিন্তু টিম ম্যানেজমেন্টের সাথে কিছু মতের অমিল হওয়ার কারণে তিনি সব ধরনের ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন. তখন বাংলাদেশের বেশিরভাগ ক্রিকেট প্রেমীরা এটি নিয়ে অনেক আন্দোলন করে. অবশেষে বাংলাদেশের প্রধানমন্ত্রী এ বিষয় হস্তক্ষেপ করেন. এবং তাকে আবার ক্রিকেট খেলতে অনুরোধ জানান. তিনি প্রধানমন্ত্রী কথা মেনে নেন এবং তার খেলা চালিয়ে যাওয়ার আশা ব্যক্ত করেন.
কিন্তু আজ হঠাৎ করেই বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ মিশনে যে টিমটি খেলবে তার নাম ঘোষণা করা হয়. কিন্তু সেখানে তামিম ইকবালের নাম নেই. এটি যখন প্রকাশিত হয় সাথে সাথে পুরা ক্রিকেট পাড়ায় বেশ হইচই পড়ে যায়. কেন কি কারণে কিংবা কোন কারণে তা কিছুই জানা নেই. তবে বেশ কিছু সংবাদ মাধ্যমে জিনিসটা কিছুটা হলেও সামনে এসেছে, সেটা হলো আবারও সেই টিম ম্যানেজমেন্ট কিংবা বোর্ড মেম্বারদের সাথে কিছু বোঝাপড়ার অভাবে এই ধরনের ঘটনা ঘটেছে.
আমি একজন সাবেক ক্রিকেটার. কিছু হলো ক্রিকেট সম্পর্কে আমার ধারণা আছে, এই ধরনের অঘটন গুলা আগে বেশ কয়েকবার বাংলাদেশ ক্রিকেটে ঘটেছে. অনেক বড় বড় প্লেয়ার নীরবে অভিমানে তারা তাদের ক্যারিয়ার খুব অল্পতেই গুটিয়ে নিয়েছেন. এখানে আমি পরিষ্কারভাবে বলতে পারি বাংলাদেশ ক্রিকেটে অনেক দুর্নীতি জন্ম নিয়েছে, যেখানে মূল্যবান এর মূল্যায়ন দিতে জানে না সেই দেশ কিংবা সে জাতি কোন সময় কোন উন্নতির ছোঁয়া পায় না. এ কথাটা একদম চিরন্তন সত্য. কারণ বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে তামিম ইকবালের নাম সব সময় অন্যভাবে নেয়া হয়েছে কারণ তার পারফরম দৃষ্টিনন্দন.
এভাবেই যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কার্যকলাপ চলতে থাকে তাহলে অদূর ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেট ধ্বংসের মুখে চলে যাবে. এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি. যেমন ক্রিকেট বিশ্ব থেকে যেমন হারিয়ে গিয়েছে কেনিয়া. এবং জিম্বাবুয়ে. তারপরও জিম্বাবুয়ে আবার নিজেদেরকে ঢেলে নতুন করে সাজিয়ে আবার ক্রিকেট বিশ্বে জানান দিয়েছেন. একমাত্র দুর্নীতির কারণে বাংলাদেশ ক্রিকেটে অনেক প্লেয়ার অকালে ঝরে যায়.
আমি একজন সাবেক ক্রিকেটার হিসেবে বলতে পারি এতটুকুই এখন থেকেই সবাইকে সজাগ হতে হবে না হলে ওদের ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেট টিম বলে কিছুই থাকবে না. যেহেতু আমি ক্রিকেটকে ভালোবাসি সেহেতু আমি আশা ব্যক্ত করব এই বিষয়টি ক্রিকেট বিশ্বে কিংবা ক্রিকেটপ্রেমীদের মতামত ব্যক্ত করার জন্য.