শসা একটি অতি পরিচিত সবজি। এই বিষন্ন গরমে শসার কোনো জুড়ি নেই। তারপরও ঈদুল আযহার এই বিশেষ ইসলামিক আয়োজনে শসা যে কত গুরুত্বপূর্ণ তা বলে শেষ করা যাবেনা। শসার প্রয়োজনীয়তা ও গুরুত্ব বাংলাদেশের মানুষ বলে শেষ করতে পারবে না। এই গরমে যখন মানুষের শরীর মন দুটোই ক্লান্ত তখন একটি শসা খেলে মানুষের ক্লান্তি অনেকটা দূর হয়ে যায়। শসা যতটাই সাদাসিধে হোক না কেন খাদ্যগুণ বিচারে এটি অন্যান্য সবজির তুলনায় অনেক উপরে। এই শসা মানুষের শরীরে আদ্রতা ধরে রাখতে এবং শরীরের তাপমাত্রাকে অনেকটাই নিয়ন্ত্রণ করে থাকে। এই শসা খেলে মানুষের শরীরের কোলেস্টেরল কমায় এবং শরীরকে ঠাণ্ডা রাখে। শসার মধ্যে অনেক রকমের পুষ্টিগুণ ও ভেষজ গুণ আছে।
শসার বিভিন্ন পুষ্টিগুণ
শসার মধ্যে অনেক পুষ্টিগুণ বিদ্যমান রয়েছে। এই শসার মধ্যে রয়েছে ভিটামিন এবং মিনারেল পরিপূর্ণ একটি সবুজ সবজি। এই শসা থেকে অনেক খাদ্য আঁশ পাওয়া যায় আরও রয়েছে অনেক ধরনের ভিটামিন, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাঙ্গানিজ এর উত্তম উৎস। শসায় প্রচুর পরিমাণে পানি থাকে তাই শরীরের তাপমাত্রা কমিয়ে মনকে প্রশান্ত করে তোলে। শসা শরীরের ভেতরের ক্ষতিকর বিষাক্ত পদার্থগুলো অপসারণে করে শরীরকে সুস্থ রাখতে সহায়তা করে। শসা খেলে মানুষের শরীরে কিডনি সুস্থ রাখে।
মানুষের রূপচর্চায় শসার ব্যবহার
পৃথিবীর এবং বাংলাদেশের প্রায় মানুষই এই শশাকে রূপচর্চার একটি বিশেষ উপকরণ হিসেবে ব্যবহার করে থাকে। এই শশার রসের সাথে অন্যান্য ভেষজ উদ্ভিদ মিশিয়ে মানুষের ত্বক ফর্সা করার জন্য এবং রূপচর্চা করার জন্য শসা ব্যবহার করে থাকেন। মানুষের চোখের নিচের কালো দাগ দূর করতে শসার কোন জুড়ি নেই।
ঈদের বাজারে শসার দাম আগুন
বর্তমান ঈদের বাজারে ক্রেতারা যখন শসা কিনতে যায় আর বিক্রেতারা তখন উচ্চ পরিমাণে দাম নিয়ে বিক্রি করেন। যেখানে দুই-তিনদিন আগে শসার দাম ছিল 15 থেকে 20 টাকার মধ্যে কেজিপ্রতি আর বর্তমান বাজারে শসার দাম হয়ে গেছে 40 থেকে 60 টাকা কেজি। বিশেষ করে বাংলাদেশের ব্যবসায়ীরা কিছু কিছু সময় তাদের ব্যবসা কে সুবিধা অনুযায়ী ক্রেতাদের কাছ থেকে উচ্চদামে জিনিসপত্র বিক্রি করে ফায়দা আদায় করে। এরকমই ঈদের বাজারে বিশেষ করে শসার দাম উচ্চদামে বিক্রেতারা বিক্রি করে থাকে।
শসা খাদ্যভ্যাস এর প্রধান উপকরণ
শসাকে মানুষ খাদ্যের একটি উপকরণ হিসাবে ব্যবহার করে থাকে। শসা বাংলাদেশে মানুষের প্রত্যেকদিন খাবারের সাথে যদি না থাকে তাহলে খাবারটাই যেন পরিপূর্ণ হয় না। এই শসা খাবারটা কি যেন সুস্বাদু করে তুলে। যেকোনো খাবারের অনুএই শসা বিশেষ একটি সবজি এবং খাবারের সুস্বাদু বৃদ্ধি করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। শসা ছাড়া যেন খাদ্যের কোন অনুষ্ঠান পরিপূর্ণ হয় না, তাই প্রত্যেকটা অনুষ্ঠানেই শসা কুচি কুচি করে কেটে অথবা টুকরো টুকরো করে কেটে মেহমানের সামনে উপস্থাপন করা হয়।