ইলেক্ট্রিসিটি এর যুগে ভূত পাওয়া দুষ্কর! জীন আছে, তারা তাদের মতো আর আমরা আমাদের মতো! নাহ , আজ কোনো গল্প বলবোনা! খুব তাজা খবর তাই এখনই লিখতে বসলাম, খুব এ ক্লান্ত, তাও শেয়ার করার লোভ সামলাতে পারলাম না!
তানি আর তার রুমমেট! দুইজন-ই রাজশাহী ইউনিভার্সিটিতে ভিন্ন ভিন্ন ক্লাস এ পড়াশুনা করে, ইউনিভার্সিটি হোস্টেল এ সিট পাওয়া কঠিন ফার্স্ট বা সেকেন্ড ইয়ার এ তো সোনার হরিণ ই বলা যায়!
স্টুডেন্টরা বাসা ভাড়া করে অথবা প্রাইভেট হোস্টেল এ ঠাঁই নেয়! এমন ই এক প্রাইভেট হোস্টেল এ তানি ও তার রুমমেট সিলো!
কিন্তু দুর্ভাগ্য আজ রাত ১২ টা পর্যন্ত ওদের রুম ছেড়ে চলে যেতে হয়! তো চলুন তানির রুমমেট আমাকে কি জানালো আপনাদের বলি..
গতকাল দুপুরে আমার রুমমেট খেয়াল করলো যে পাশের বিল্ডিং এ একটা মেয়ে দেওয়ালের দিকে দেখে কথা বলতেছে!
আমাদের পড়ার টেবিল যেহেতু পাশের বিল্ডিং এর ছাদ বরাবর তাই পুরো ছাদ স্পষ্ট দেখা যায় , চাঁদ এর আলোতেও!
আমরা প্রথমে ভাবলাম প্রেম করতে মেয়েটা ছাদে উঠছে , পরে দেখি কেউ নাই ঐখানে, মেয়েটা চলে গেছে!
কিন্তু অনেক্ষন হয়ে গেলো আর কাউকে ছাদ থেকে চলে যেতে দেখলাম না, আমাদের কিউরিসিটি সিলো ছেলেটা কে তা দেখার!
আমি রুমমেটকে বুঝালাম যে এমন হয় অনেক সময় , মানুষ একা একা কথা বলে! লোনলিনেস থেকে হতে পারে আবার মনের কষ্টতেও!
গতকাল রাতে আমি রুমে একা ছিলাম ,এমন আগেও অনেক থেকেসি, শুধু তাই নয়, কোন এক ছুটিতে আমি একা এই হোস্টেল এ সিলাম; গার্ড আর হোস্টেল অথরিটি যে যার মতো আর আমি পুরা হোস্টেল এ আমি একা ! কখনো ভয় লাগেনাই! কিন্তু সব সাহস এর পিছনে ভয় থাকে! রাত সাড়ে চারটার দিকে, ভোর রাত ই বলবো, আজান এর আর কিছু সময় বাকি! বারান্দা দিয়ে রুমে ঢুকার সময় ওই ছাদে চোখ পরলো দেখলাম ওই মেয়েই দাড়িয়ে আছে! অত রাতে ছাদে একা একটা মেয়ে থাকাটা অস্বাভাবিক লাগছে আমার কাছে!
আমি পুরা হোস্টেলে একাও থাকছি -আগে ই বলেসি, এখন অনেক মানুষ ; প্রায় একশো বিশ জন , ভয় পাচ্ছিলাম না , কিন্তু শরীর ভারি লাগতেছিলো...
সকালে ক্লাসের আগে মেয়েটাকে আবারও দেখলাম , একবারে আকাশের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে! দিনের বেলা !!!
সন্ধ্যায় রুমে এসে হোস্টেলে মালিককে বললাম , ওনাকে নিয়েই পাশের বিল্ডিং এ গেলাম!
ওই বাসায় নাকি এমন কোনও মেয়েই নাই!!!
image
তানি এখন ওর নানার বাসায়, ওর রুমমেট গেসে এক ফ্রেন্ড এর বাসায়, হোস্টেল এর কাছে ই! রাত ১২ টার আগে ই ওরা হোস্টেল ত্যাগ করে! ওরা ওই মেয়েটাকে তিন বার দেখলো, মজার বিষয় প্রতিবার ওই মেয়েটি একটু একটু করে ওদের জানালার কাছে চলে আসছে! কে জানে ওরা আজ রাতে হোস্টেল এ থাকলে হয়তো মেয়েটি ওদের রুম ই দেখা দিতো!!