প্রায় ১৪ বছর পরে দেখা মিলল দিনোবন্ধুর। ঢাকায় পড়াশুনা করি তাই উনি আমাদের গ্রামে আসলে ও তার সাথে আমার সাথে দেখা হয় না। এখন বর্ষাকাল,করোনা ভাইরাসের সমস্যার জন্য আমি ৪ মাস ধরে বাড়িতে। তাই দেখা হয়ে
গেল এই দিনোবন্ধুর সাথে।
তার একটি ছবি
আজ আমি আপনাদের সাথে উনার কষ্টের জীবন কাহিনী শেয়ার করতে বসলাম।উনি সহ
উনার প্রত্যেক ভাই বোন অন্ধ কেন হল সেটা বলাই আমার মূল উদ্দেশ্য।
৯২ বছর বয়সের এই লোকটির নাম দিনোবন্ধু। মানিকগঞ্জের ঘিওর থানার অন্তরগত ধামসর নামক গ্রামে দিনোবন্ধু বাস করে।তিনি জন্ম থেকেই অন্ধ।তিনি পেশায় একজন ভিক্ষুক বা
মিসকিন।
অন্ধ হওয়ায় তার আয় রোজগারে অনেক বড় সমস্যা ।কি ভাবে আয় করবে আর কি খাবে??কিন্তু তার গানের গলা খুবই ভাল ছিল।পুরোনো দিনের ভাল ভাল গান গুলো সে খুবই সুন্দর ভাবে রপ্ত করেছিলো। তাই গান দিয়েই শুরু হল তার জীবনের যাত্রা। শুরুতে হাটে বাজারে গিয়ে গিয়ে গান শুনাতো।মানুষ তার গানে খুশি হয়ে দুই এক টাকা করে দিত।এভাবেই তার কিছু কিছু আয় রোজগার হতো।
সে বাড়ি বাড়ি গিয়ে ও গান শুনাতো। বাড়ির মহিলারা খুশি হয়ে এক মুঠ দুই মুঠ করে চাল দিত। আবার কেউ কেউ খেতে দিত। এভাবেই চলছে তার জীবন। আমি ছোট বেলায় তাকে দেখেছি কিন্তু এখন ১৪ বছর পরে দেখে চিনতেই পারি নি।আমি চিনেছি যখন আমি ঘরে থেকে উনার গানের গলা শুনেছি।তাই বের হয়ে উনার গানের কিছু ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য।
এখন আমি আপনাদের জন্য বলব উনি কেন অন্ধ এর পিছনের কারন কি??
যদিও উনার জীবনের এই করুন কাহিনীটি আমার দাদার মুখে শোনা।
অনেক বছর আগে দিনোবন্ধুর বাবা একটি ভুল করেন ।আর সেই ভুলের মাশুল বয়ে বেড়াচ্ছেন দিনোবন্ধু এবং তার সকল ভাই বোনেরা।
দিনোবন্ধুর বাবা তখন জোয়ান বয়সের,বিয়ে ও করেন নি।তখন তিনি অনেক বেশি অশান্ত আর পাজি মানুষ ছিল। যতো উল্টা পাল্টা কাজ করে বেড়াতো। বাজি ধরে অনেক কিছুই করতো। এক দিন কিছু লোকের সাথে বাজি ধরে হিন্দুদের উঠানো কালীর মূর্তির দুটিই চোখ ভেঙ্গে ফেলে।
ঐদিন রাতের বেলায়ই সে স্বপ্নে দেখে একটি কালী এসে তাকে রেগে রেগে বলতেছে তুই আমার চোখ নষ্ট করেছিস যা আমি তোকে অভিশাপ করলাম তোর কোন সন্তান দিনের আলো দেখবে না পৃথিবীতে এসে। এই স্বপ্নটি সে এড়িয়ে যায় । কয়েক বছর পরে সে বিয়ে
করে এবং তার কয়েক বছর পর দিনোবন্ধুর জন্ম। দিনোবন্ধু যখন অন্ধ হয়ে জন্ম নেয় তখন মনে পরে তার ওই রাতের স্বপ্নের কথা।
তার পর ৬ জন ছেলেমেয়ে হয় কিন্তু ৬ জনই অন্ধ। হয়তো কালীর অভিশাপই এমন হয়েছে ।
এটাই ছিল আমার গল্প কিন্ত একজন মুসলিম হিসেবে আমি অবশ্যই এই কাহিনীটি অবিশ্বাস করি। তবে আমার মনে হয় তার বাবা একটু ভুলই করেছিলেন। যার যার ধর্ম তার তার কাছে।ইচ্ছা করে অন্য ধর্মের মানুষের কোন ক্ষতি করা উচিৎ নয়।এটা কোন ধর্মেই বলা নেই অন্য ধর্মকে অসম্মান করা। প্রত্যকেরই নিজের ধর্ম ভাল ভাবে পালন করা উচিৎ আর অন্য ধর্মের প্রতি সম্মান প্রদর্শন করা উচিৎ।
ধন্যবাদ সকলকে।
আমি কে
আমি বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করি।আমি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র। পাশা পাশি গ্রাফিস ডিজাইন এবং ডিজিটাল মার্কেটিং এর উপর আমার ৩ বছরের অভিজ্ঞতা রয়েছে। একজন ভালো মানুষ হওয়া এবং মানুষের জন্য কিছু করাই আমার ইচ্ছা।
BD Community কে আমার আন্তরিক ধন্যবাদ।খুবি সুন্দর একটি প্লাটফরম আমাদের উপহার দেয়ার জন্য।এখানে আমার খুবই সহজে আমাদের মনের ইচ্ছা গুলো সবাই কে জানাতে পারি।অন্যের ইচ্ছা জানতে পারি।So I love BD Cmmunity.
আমাকে ফলো করুনঃ
Hive.blog - @naturelover98
D.tube - https://d.tube/c/naturelover98
Facebook - https://web.facebook.com/designerhr98
Twitter - https://twitter.com/MdHabib19978894
Instagram - https://www.instagram.com/marketerhabib/
Linekdin - https://www.linkedin.com/in/freelaner81292/
Fiverr - https://www.fiverr.com/habib81292?up_rollout=true
Freelancer - https://www.freelancer.com/u/designerhr
Upwork - https://www.upwork.com/o/profiles/users/~0168070379771bfd06/
সবাই ভাল থাকবেন সুস্থ ও সুন্দর থাকবেন।সকলের শুভকামনায়
বিদায়