আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভাল আছেন. আমিও ভালো আছি. এবার অনেক বেশি ঠান্ডা পড়েছে, সবার মুখে শুধু শীতের গল্প. কিন্তু শীতের দিনে খাবার খেতে খুব আরাম লাগে. যে কোন খাবারে স্বাদ পাওয়া যায় তার মধ্যে অন্যতম শাকসবজি. শীতের দিনে অনেক ধরনের সবজি পাওয়া যায়. সবজি গুলি খেতে অনেক সুস্বাদু লাগে সারা বছর আজকাল পাওয়া গেলেও শীতের মৌসুমে যে সবজিগুলো পাওয়া যায় এগুলোই খেতে মজা. প্রতিদিন একটা সবজি ভাজি করে খায়. আজকে ভাবলাম দুপুরের সবজিটা না করে সবজি দিয়ে বিকালে একটা খুব সুন্দর স্বাস্থ্যসম্মত নুডল রান্না করব. আমার আজকের নুডুলসটা সত্যিই খেতে অনেক মজা হয়েছিল. আমি আজকে যেভাবে নুডুলস দিয়ে রান্না করেছিলাম সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি. আমার নুডুলস রান্না করতে যা উপকরণ লেগেছে সেগুলো হচ্ছে…..
যেকোনো কোম্পানির আপনার পছন্দমত নুডুলস,
গাজর, টমেটো
ব্রোকলি, মটরশুটি
ক্যাপসিকাম
পেঁয়াজ, কাঁচা মরিচ
ধনিয়া পাতা
বাটার, ডিম
গোলমরিচ
টেস্টিং সল্ট
সসেস
প্রথমে, নুডুল সিদ্ধ করে নিয়েছি. এরপর একটি কড়াইতে বাটার দিয়ে ডিমটা ভেজে নিয়েছি. ডিম তুলে নেওয়ার পর একে একে সমস্ত সবজিগুলো দিয়ে দেখেছি. এরপর এক চামচ সয়া সস দিয়েছে. এরপর সসেছ দিয়েছি সাথে দিয়েছি টেস্ট মসলা . তারপর সিদ্ধ করা নুডুলস দিয়ে ভালো করে নেড়েচেড়ে নামিয়ে নিয়েছে .নুডলস হল এক দারুন স্বাদে ভরা এবং সহজে তৈরি করা যায় একটি খাবার. আপনার হাতের নাগালে যা আছে তাই দিয়ে আপনি খুব সহজেই নুডুলস রান্না করতে পারবেন. আমি আজকে ভিন্ন স্বাদের রান্না করেছি সবজি দিয়ে কি কি দিয়েছে সেগুলো আপনার সাথে শেয়ার করছেন. সবজি দিয়ে মিডিলস রান্না করলে সেটা একদম হয় কারণ সবজি তাজা স্বাদ আর নুডুলসের নরম টেক্সচার মিশিয়ে বেশ মজাদার একটি কম্বিনেশন হয় এতে পুষ্টি ও বাড়ে আর খেতেও খুবই ভালো লাগে. শীতের দিনে নোবেল সত্যিই অসাধারণ লাগে খেতে অরিন্দম নিলেই খেয়ে শরীর ও আরাম পায় আর মনও ভালো হয়ে ওঠে. আমি আপনাদের সাথে কিভাবে রান্না করেছি সেই সমস্ত ছবিগুলো শেয়ার করেছি. আশা করব আপনাদের কাছে ভালো লাগবে. আপনাদের কাছে কেমন লাগলো আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাকে জানাবেন কমেন্ট বক্সে.