আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি আপনাদের মাঝে আবারো একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গিয়েছে প্রতিদিনের মতো| আমার আজকের ব্লকটা আমার কাছে স্পেশাল| আমি আশা করব আপনাদের কাছেও ব্লগটি ভালো লাগবে আপনারা এনজয় করবেন| কারণ আজকের আমার এই ব্লগের সাথে আপনারও ছোটবেলার স্মৃতি জড়িয়ে আছে | ছোটবেলা থেকেই আমার গ্রামে বেড়ে ওঠা তাই গ্রামের পরিবেশটা আমাকে অনেক বেশি টানে এবং মুগ্ধ করে| আমি যতবারই গ্রামে গিয়েছি আমি আপনাদের সাথে আমার হাজারো স্মৃতি শেয়ার করেছি| আমি কিছুদিন আগে গ্রামে বেড়াতে গিয়েছিলাম এবং সেখানে আমরা ভাই বোনরা মিলে বিস্কুট দৌড় প্রতিযোগিতার একটা ব্যবস্থা রেখেছিলাম কারণ এখনকার ছেলেমেয়েরা সবাই শহরে বলেন কিংবা গ্রামে বলেন সবাই কিন্তু ফোনের মধ্যে বন্ধ হয়ে গেছে| তাই আমি চেয়েছি আমার স্মৃতিটাও ধরে রাখতে এবং এখনকার ছেলেমেয়েরা জানুক ফোন ছাড়াও খেলাধুলা করে নিজেকে আনন্দ দেওয়া যায়| তাতে করে শরীর মন স্বাস্থ্য সবটাই ভালো থাকবে| আমি চেষ্টা করেছি খুব সুন্দর করে আজকের ব্লগ টা আপনাদের মাঝে খুব সুন্দর করে উপস্থাপন করতে| আমার ভুল ত্রুটি গুলো ক্ষমাদৃষ্টিতে দেখবেন| আপনার বাসায় ছোট বাচ্চা থাকলে তাকে অবশ্যই উৎসাহিত করবেন| খেলাধুলার প্রতি তাকে আকৃষ্ট করবেন যাতে করে ফোনের মধ্যে বন্ধ না হয়ে যায়| আমি ছোটবেলা থেকেই খেলাধুলা অনেক ভালো ছিলাম| সবসময় বাসায় প্রথম পুরস্কারটা আমিন নিয়ে আসতাম| একটা সময় আমাদের বাসায় কাজের ভাষণ দিয়ে ভরে গেছিল কারণ আমাদের সময়ে ফাস্ট প্রাইস ছিল কাচের ভাষণ প্লেট ,গ্লাস, বাটি, এ ধরনের পুরস্কার গুলো আমাদেরকে দিত শিক্ষকগণ |আরো অনেক ধরনের খেলা ছিল আমাদের সময় আমি চেষ্টা করব আমার সাধ ও সাধ্যের মধ্যে সেই খেলাগুলো ও আমি আমার চ্যানেলে আপনাদের মাঝে উপস্থাপন করতে|
বন্ধুরা, আমি আশা করব আপনাদের কাছে আমার আজকের ব্লগটি ভালো লেগেছে| ভালো লেগে থাকলে অবশ্যই আপনার মতামতে আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না| আমি আশা করব কিছুক্ষণের সময় হলেও আপনারা অনেক আনন্দ পেয়েছেন আজকের এই ছোট্ট ব্লগটি দেখে কারণ আমাদের সকলেরই মধুর কিছু স্মৃতি জড়িয়ে আছে| আমার জানামতে শহরে কিংবা গ্রামে সব জায়গায় খেলাধুলাটা বাৎসরিক উৎসব হিসাবে অনুষ্ঠিত হয়| সেখানে বিস্কুট দৌড় প্রতিযোগিতা অবশ্যই থাকে| এখন হয়তোবা নাই কিন্তু আমাদের সময়টা ছিল| সেই ছোট্টবেলা কোথায় ফেলে এসেছি আর এখন সেগুলো মনে করে মাঝে মাঝে মন খারাপ করছি| আমি আমার ভালো লাগা থেকে আজকের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করেছি আমি আশা করব আপনারা আমার পাশে থাকবেন| আপনার আমার পাশে থাকলে আমি আপনাদের জন্য নিত্য নতুন কনটেন্ট নিয়ে হাজির হয়ে যাব আপনাদের মাঝে| আজ আসি আবার দেখা হবে অন্য কোন ব্লগের সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার পাশে থাকবেন|