আজ সন্ধ্যা বেলা হঠাৎ করে সৃষ্টিকর্তার সৃষ্টি অপরূপ সৌন্দর্য চোখে পড়ল তা আমার কাছে অসাধারণ লেগেছে ।আমি ক্যামেরাবন্দি করার চেষ্টা করেছি ,সেটাই আপনাদের মাঝখানে শেয়ার করবো বন্ধুরা আশাকরি আপনাদের ভাল লাগবে ।
আকাশ কত সুন্দর হতে পারে এটা হয়তো বা আমারই ছোট্টো জ্ঞান এ আমি আপনাদের বলে বোঝাতে পারবো না ।আপনারই দেখুন বন্ধুরা ক্যামেরায় আমি যতটুক বুঝানোর চেষ্টা করেছি আকাশটা কেমন লাগছে কত সুন্দর না তার রঙ মেলে ধরেছে আপন মনে ।সাধারণত আমরা যেভাবে আকাশকে দেখি সেখানে দেখতে পাই বেশিরভাগ সময়ে আকাশী এবং সাদা কিছুটা আংশিক হলুদ পড়ন্ত বিকেল বেলায় দেখে থাকি ।আকাশে সাতরং বিজ্ঞানীরা বলে থাকেন আমরা খালি চোখে সাতটি রং দেখতে পায় না ।তো বন্ধুরা আজকের আকাশ টি দেখুন আপনি উল্লেখ করবেন আমি তো ভেবে পাচ্ছিনা কয়টি রং বলবো আপনারা একটু দেখবেন যদি আমার এই ফটোগ্রাফি দেখে আপনাদের ভালো লাগে ।
এত সুন্দর আকাশ দেখে আপনার মন যতই খারাপ থাকুক হয়তোবা আপনার মন ভালো হয়ে যাবে আমারও মন ভাল হয়ে গিয়েছে এরকম আকাশ দেখে অদ্ভুতভাবে আকাশের দিকে তাকিয়ে ছিলাম অনেকক্ষণ ,আর ভাবছিলাম এত সুন্দর আকাশ কবে শেষ দেখেছি আমি আমার মনে পড়ছে না ।যতক্ষন না অন্ধকার হয়েছে ততক্ষনই আমি খুব তৃপ্তি সহকারে আকাশ দেখছিলাম ।হয়তোবা এই সময় অনেক বন্ধু বান্ধবী ব্যস্ত ছিলেন ,সাধারণত এ সময় আমরা কাজ একটু ব্যস্তই থাকি যেহেতু মাগরিব এর সময় ,কেউবা রাস্তায় কেউ বা অফিসে কেউবা গাড়ির ভিতরে হয়তো অনেকে বাসার ভিতরে কাজ শেষ করে বাসায় ফিরেছে ।আমিও ঠিক আমার কাজ শেষ করে বাসায় ফেরার পথে এরকম অপরূপ সৌন্দর্যের দেখা পাই । সাথে সাথে চিন্তা করি আজকে আমি আমার হাইভ এর বন্ধু-বান্ধবের সাথে ব্যাপারটা শেয়ার করব ।
আশা করবো আমার বন্ধুবান্ধবরা পছন্দ করবেন ।