সকাল সকাল ঘুম থেকেই উঠে মনে হচ্ছিলো কোনো নারী দেহের স্পর্শে আমার কেনো ঘুম ভাংলো নাহ, সুরার পাত্র কেনো নতুন করে রাখা হলো নাহ আমার পালংকের পাশে, আমার নাক কেনো বহু নারীর বাহুর সুগন্ধে মাতলো নাহ।কতো যে আকুতি , কতো ব্যাথা!
সমাজ ব্যাবস্থা এখন স্থানান্তরিতো হয়েছে ভিন্ন এক মাত্রায় , ক্যপিটালিজম আর নেই রাজপ্রাসাদে বন্ধী। বিষয়টা এমন বর্তমান ডাক্তারীবিদ্যার মতন, স্পেসিফিকেশন!মনে করেন আপনি একটা আর্ট ওয়ার্ক করতেছেন যেখানে একটা মানুষের চিত্র আঁকতে দিলো , আপনি আঁকলেন হাত, আমি আঁকলাম মাথা, আরেকজন আঁকলো পা , তাহলে এই তিন মাথার সমন্বয়ে কি তৈরী হলো হ-য-ব-র-ল
এরকমভাবেই ক্যাপিটালিজম যখন রাজপ্রাসাদে বন্ধী ছিলো তখন তার হাত পা বাধা ছিলো, ঠিক মতন নরতো চড়তো নাহ। একজন সম্রাট ছিলেন ক্যাপিটালিজমের মুর্ত প্রতিক, তিনি ক্ষনে ক্ষনে যুদ্ধ বাধাতেন বিভিন্ন রাজ্যের সংগে এবং প্রজাদের মধ্যে একই সাথে বন্ধন বজায় থাকতো যাকে আজকের ভাষায় জাতীয়তাবোধ বলে।আগে সব প্রজা নিজের রাজ্য নিয়ে চিন্তা করতো, যদি সে রাজার শাসন ভালো হয় তবে তা কামনা করতো যাতে বজায় থাকে, আর খারাপ হলে বিপ্লব শুরু হতো সেই রাজপ্রাসাদ থেকেই!
একদিন হঠাৎ করে ক্যাপিটালিজমের মনে হলো সে ঘুরতে বেরোবো ,আর রাজপ্রাসাদে তার ভালো লাগছিলো নাহ। কিন্তু সে অনেক সুন্দরী আর সমাজের প্রত্যেকটা মানুষেরই তাকে পাবার আশা , লোভ, ইচ্ছা আছে।তাকে সবাই পেতে চাইলো , কিন্তু সবাইকে সে একভাবে ধরা দেয় নাহ! যে একটু মিস্টি মিস্টি কথা বলে তার সাথে বেশি সময় কাটায়, তার ঘরে একটু বেশি দিন থাকে।
কিন্তু একই সাথে ক্যাপিটালিজম অনেক স্বার্থবাদী, কারো বীর্য শেষ হয়ে গেলে্ মানে লোভ শেষ হয়ে গেলেই সে বিদায় নেয় ।বিদার নেবার পরও কি সে তাকে শান্তিতে থাকতে দেয়, হয়তো বেলি ড্যান্স দিয়ে প্রলোভোন দেখায় নয়তো নেশার উপাদেও কনো জিনিস। এভাবেই সে সমাজকে গ্রাস করতে থাকে , তার জিহবা দিয়ে সমাজকে মোহে আটকে রাখে।
ক্যাপিটালিজমের সৎ ভাই সোস্যালিজম সে মানুষের লোভের মূল্যায়ন করে নাহ, সাম্যতা আনতে গিয়ে দেখা যায় খুঁটি খুবই দুর্বল ছিলো যা একটু তাড়া খেয়েই ভেঙ্গে যায়, বেজায় রক্তপাতও ঘটে ।এই রক্তপাত দেখে মানুষ অনেক ভয় পেয়ে যায় , তা দেখে ক্যাপিটালিজম আর সোস্যালিজম দুইজন বিবাহ করে জন্ম দেয় ডেমোক্রাসি, আহা! এ যে আরো বেজায় চোরপুলিশ খেলা! চোখে পট্টি দিয়ে দেওয়া একদম সিল মেরে! মজার ব্যাপার হচ্ছে এই ব্যাবস্থায় মানুষ জেনে না জেনে দুর্নীতিতে জড়িয়ে পরে টেরো পায় নাহ। আ্ররো মজার ব্যাপার হচ্ছে মানুষ একশ এক টাকা দিয়ে বিবাহ করে ডেমোক্রেসিকে আর পরকিয়া করে ক্যাপিটালিজমের সাথে।হা হা হা
আমার রাজপ্রাসাদে বন্ধী ক্যাপিটালিজম বন্ধুটিই ভালো ছিলো, প্রতিটা কাজে কর্মে বুঝিয়ে দেওয়া হতো প্রজাদের, ক্যাপিটালিজম কতোটা মানহানিকর খারাপ।এক্ষেত্রে রোল প্লেগুলো অনেক মজার এবং একই সাথে তা সাংঘর্ষিক নাহ ,অনেকটা স্বায়িত্বের মধ্য দিয়ে অগ্রসরমান।
অনেক ফিলোসফারের জন্ম এই সময়টাতে , খুব সেকেলে কিন্তু খুব মূল্যবান এবং স্বায়িত্বশীল।