My Poetry Video Link :-
আসসালামু আলাইকুম।আজ আমি আপনাদের মাঝে নিজের করা একটি কবিতা আবৃত্তি তুলে ধরলাম।জানিনা কতটুকু ঠিক করতে পারলাম তবে চেষ্টা করেছি।হয়তো খুব একটা মন্দ হয়নি?সেই ছোট্টটি থেকে কবিতা আবৃত্তির শখ।ছোট বেলায় স্কুলের স্টেজে উঠে কবিতা আবৃত্তি করতাম এরপর বড় হয়ে গেলাম।এরপর আর ঠিক কখনো কবিতা আবৃত্তিটা করা হয়ে উঠেনি।কিন্তু আজকাল চর্চা করছি তাই একটু আধটু আপনাদের সামনে হাজির হই নিজের আবৃত্তি নিয়ে।ভালোলেগেছে?আর ভালো না লাগলে আপনার কানকে যন্ত্রণা দেওয়ার জন্য খুব খুব খুব দুঃখিত আমি।নিজের কেও ভেবে না হয় ক্ষমা করে দেবেন।ঠিক আছে?আমি নিজের সাথে নিজের এক যুদ্ধ চালিয়ে যাচ্ছি আবৃত্তিটা ঠিক ভাবে রপ্ত করার। আসলে আজকাল এমন ব্যস্ত জীবনে এই সাহিত্যকলাটাকে যেনো সবাই ভুলেই যাচ্ছি আস্তে আস্তে। তবে আমি কিন্তু এমন ভুলতে চাচ্ছিনা।নিজের মধ্যে একটু একটু করে শক্তি যোগাচ্ছি,সাহস যোগাচ্ছি, অভিজ্ঞতা বাড়াচ্ছি যেনো একসময় আপনাদের মাঝে একেব্বারে পাকাপোক্ত ভাবে একজন আবৃতিকারক হয়ে নিজেকে উপস্থাপন করতে পারি।ততদিন না হয় এভাবেই মেনে নিলেন।
আজ আমি যে কবিতাটি আবৃত্তি করেছি
সে কবিতার নামঃ ভালোবাসি ভালোবাসি
লিখেছেনঃ সুনীল গঙ্গোপাধ্যায়
আবৃত্তিতেঃ নূসুরা নূর।
আশা করছি সবাই আমার কবিতাটি শুনবেন ও আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন।আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি।
Take love ❤️