হেলোও, আসসালামু আলাইকুম।সবাই কেমন আছেন?
আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হলাম আমার করা একটি কবিতা আবৃত্তি নিয়ে।আশা করি আমার আবৃত্তিটি সবাই উপভোগ করবেন।
My Poetry Video Link
কবিতার নামঃ সোনার তরী
কবির নামঃ রবীন্দ্রনাথ ঠাকুর
আবৃত্তিঃ নূসুরা নূর
সোনার তরী কবিতাটির মাধ্যমে কবি বুঝিয়েছেন, সম্পূর্ণ আকাশটি মেঘাচ্ছন্ন। এসবের মাঝেই কৃষক একলা বসে আছেন, নেই কোনো ভরসা কারণ জলে ভরপুর খরস্রোতা নদী।তার উপর নৌকায় আছে অনেক ধান।এরপরে কৃষক মাঝিকে করুণাস্বরে নৌকাটি পারে ভেরাবার জন্য অনুরোধ করলেন।কৃষকের এক মাত্র ইচ্ছে তার এ সোনার ধান মাঝি যেখানে ইচ্ছে সেখানে নিয়ে যাক কিন্তু তবুও যেনো তার পাল তোলা নৌকায় উঠায়।
এভাবেই কবি কবিতার ছন্দে ছন্দের সুর গেঁথে একজন কৃষকের সংশয়পূর্ণ মনের কথা তুলে ধরেছেন।এজন্যই তিনি বিশ্বকবি।তিনি জানেন দেশে,বিদেশে কোথাকার মানুষের মনের অবস্থা কেমন।আর এই জ্ঞান দিয়েই ছন্দে ছন্দে সাজান কবিতাগুলো।যা পরে ও শুনে জুড়িয়ে যায় সবার প্রাণ,ফুটে উঠে মনের লুকনো কথা গুলো।তাই আমিও চেষ্টা করলাম কবিতাটি আবৃত্তি করার।কবিতা আবৃত্তিটির সম্পূর্ণ ভিডিও আমি নিচে দিয়ে দিলাম,
আশা করি সবাই শুনবেন এবং জানাবেন কেমন লাগলো।আর আমাকে আমার যেকোনো ভুল শুধরানোর সুযোগ করে দিলে আমি সত্যিই আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো।ধন্যবাদ সকলকে।