🌼হেলোও, আসসালামু আলাইকুম।সবাই কেমন আছেন?
আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন আরেকটি কবিতা আবৃত্তি নিয়ে।আজকে আমি যে কবিতাটি আবৃত্তি করেছি সে কবিতাটি এতোটাই প্রয়োজনীয় ও জনপ্রিয় যে কবিতাটি বাংলাদেশের ইন্টারমিডিয়েটের বাংলা প্রথম পত্র বইয়েও রয়েছে।আশা করি সবাই আমার কবিতা আবৃত্তির ভিডিওটি সবাই দেখবেন,
কবিতার নামঃ আঠারো বছর বয়স
কবির নামঃ সুকান্ত ভট্টাচার্য
আবৃত্তিতেঃ নূসুরা নূর
My Poetry Recitation Video Link
আঠারো বছর বয়স কবিতাটির মূলভাব বা কবি কবিতার ছন্দে তার পাঠক-পাঠিকাদের কি বুঝাতে চেয়েছেন তা আমি একটু বিস্তৃতিতে বলছি।কবি কবিতার প্রথম লাইনে লিখেছেন যে আঠারো বছর অনেক দুঃসহ অর্থাৎ যেকোনো মানুষের আঠারো বছর বয়স সবচাইতে বেশি দুঃসাহসিক হয়, সেই বয়সের স্পর্ধায় থাকে যেকোনো ভয়ংকর ঝুঁকির মধ্যেও মাথা উপরে উঠানোর দুঃসাহস।আঠারো বছর বয়সেই মানুষ বড় বড় ঝুঁকি নেওয়ার স্পর্ধা দেখায়। কবি দ্বিতীয় প্যারাতে লিখেছেন পদাঘাতে পাথর ভাঙ্গতে চায়।আসলে কথাটি কবি কল্পনা অর্থে বুঝিয়েছেন, এর মূল ভাব হলো আঠারো বছর বয়সে একটা মানুষ এতোটাই দুঃসাহসিক আর অকুতোভয় হয়ে উঠে যে কোনো পাথরের মতো শক্ত বাঁধাকে সহজে নিজের হাতে তুলে নেয়। এই বয়সেই একটা মানুষের প্রাণ হয় একেবারে তাজা,রক্ত হয় টগবগে গরম কারণ এ বয়সটা হলো যুবক বয়সের শেষ আর প্রাপ্ত বয়সের শুরু।এর উদাহরণ আমরা সবাই দুবছর আগেও পেয়েছি।মনে পড়ছেনা?আমি একটু মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছি।আপনাদের মনে আছে দুবছর আগে হওয়া আন্দোলন এর কথা?যেটা ছিলো সড়ক আন্দোলন। যেই আন্দোলনে যোগ দিয়েছিলো হাজার হাজার স্কুল,কলেজ,ভার্সিটি,মেডিকেল পড়ুয়া শিক্ষার্থীরা।যারা মাঠে ছিলোনা তারা হয়তো তার মর্মার্থ বুঝতে পারবেনা। তবে আমি বলতে চাই সে সময়টাতে আমি আন্দোলনের অংশ ছিলাম।ভুলে যাইনি সেই প্রশাসনের সামনে কিকরে সব শিক্ষার্থীরা কোনোভাবেই মাথা ঝুঁকায়নি।বরং সকল ধরণের প্রশাসনিক মানুষ,জনবলের সামনে মাথা না নুইয়ে ই নিজেদের অধিকার আদায় করে নিয়েছে।এর কথাই কবি তার এ কবিতায় বলতে চেয়েছেন।আমরা আমাদের মুক্তযুদ্ধের কথা মনে করলেও বুঝতে পারবো ব্যাপারটা।তখন কত হাজার হাজার ভার্সিটি,কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা নিজের দেশের জন্য নিজের প্রাণ দিয়ে দেশকে রক্ষা করেছে।এরপর কবি আরো বলেছেন দুর্যোগে হাল ঠিক থাকেনা আর এর কারণেই ক্ষত-বিক্ষত হয় অনেক প্রাণ।এই কথাটির অর্থ হলো এই বয়সে বিভিন্ন দুর্যোগ জয় করে তা ঠিক কিন্তু এমন অনেক দুর্যোগ আছে যার কারণে দরকার হয় অভিজ্ঞতা যা এই আঠারো বছর বয়সে একেবারেই থাকেনা আর এর কারণেই দুর্যোগ মোকাবেলা করতে গিয়ে অকালের ঝরে যায় অনেক প্রাণ এবং অনেক ক্যারিয়ার।তবুও কবি চেয়েছেন এই দেশের বুকে বারবার আঠারো বছর নেমে আসুক তাহলে দেশের বিভিন্ন দুর্যোগ ধ্বংস হবে কারণ এই বয়সে ভয় থাকে কম আর জয়ের ইচ্ছা, স্পৃহা থাকে বেশি।এ সব কিছুই কবি তার কবিতায় বুঝাতে চেয়েছেন।
আশা করি আমার পোস্টটি সবাই পড়েছেন এবং আমার আবৃত্তির ভিডিওটিও সবাই দেখেছেন।ধন্যবাদ সকলকে আমার সাথে থাকার জন্য।আজকের জন্য এখানেই শেষ করছি আমার পোস্টটি।