মেঘ বলেছে যাবো যাবো,
রাত বলেছে যাই_
সাগর বলে, কূল মিলেছে
আমি তো আর নাই...
ব্যাক্তিগতভাবে আমার খুবই পছন্দের একটা গান এটি। যখনই শুনি, অন্যরকম একটা ভালোলাগায় কোথায় যেন হারিয়ে যাই।
আজ বিকেলে তোলা ছবি
মেঘের প্রতি একটা ভালোলাগা কাজ করে আমার সবসময়। বইয়ে পড়েছিলাম, মাঝেমধ্যে আকাশের দিকে তাকালে নাকি মনটাও আকাশের মতোই বিশাল হয়। কথাটার সত্যতা কতটুকু, তা জানিনা।
যেন মেঘের সমুদ্র
মেঘেরা ওই নীল আকাশে ইচ্ছেমতে ঘুরে বেড়ায়। দেখে কখনো কখনো মনে হয়, 'ইশ, আমিও যদি মেঘেদের মতো হতে পারতাম...'
বাঁধাহীন ছুটে চলা
যখন যেখানে যেভাবেই থাকি, মেঘ দেখলেই আমার মন চঞ্চল হয়ে ওঠে। যদি সুযোগ মেলে, ছবি নিতে ভুলিনা।
গাড়ি থেকে তোলা
মেঘ সম্পর্কে একটা তথ্য দেই এবার। যারা জানেন না তারা কিঞ্চিৎ অবাকই হবেন৷ আমরা খালি চোখে যে মেঘ দেখতে পাই, তাদের দেখতে খুব হালকা মনে হলেও আসলে মাঝারি সাইজের একটা মেঘের ওজন ১,০০০ হাতির ওজনের সমান!
গুরুগম্ভীর চেহারায় যেন বর্ষণের হুঙ্কার
বৃষ্টিতে ভিজতে কে না ভালোবাসে! বৃষ্টি আর মেঘ, দুটো একে অন্যের পরিপূরক।
নীল আকাশে মেঘের বাড়ি
মেঘের সাথে এমনই প্রেম আমার, মেঘ নামটা কোন বইয়ের প্রচ্ছদে দেখলেও ভালো লাগে।
প্রিয় লেখকের তিনটি বই
মেঘ ছুঁঁয়ে দেখার ইচ্ছে আছে। কে জানে, কখনো সুযোগ হবে কি না!
নীল মেঘ আর বর্ষার ঘোলা জলের অপূর্ব কম্বিনেশন
মেঘের প্রতি ভালোবাসাটা একতরফা। জানি বিনিময়ে কিছুই পাবো না, কিন্তু প্রতিদানের আশায় তো ভালোবাসিনি।
নিজের তোলা প্রিয় একটি ছবি
দামি ক্যামেরা কেনা হয়ে ওঠেনি এখনো। তবে ইচ্ছে আছে কেনার। কিনলে নিজের প্রেয়সী মেঘের ছবি তুলবো আরো বেশি বেশি... আঁশ মিটিয়ে।
বারবার দেখেও যেন মন ভরেনা
আজ এপর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনাই করি।
STAY HOME
STAY SAFE