ইসলামের ইতিহাসে অসংখ্য বীরদের জন্ম হয়। বীর যোদ্ধা, জিহাদ যোদ্ধা, মুজাহিদ যারা ইতিহাসের পট-পরিবর্তনে ইসলামিক ইতিহাসে বিশেষ ভূমিকা পালন করেছেন। মুসলিম নেতা ও বীর যোদ্ধাদের ইতিহাস যে কাউকে বিস্মিত করবে। মুসলিম সম্রাজ্য বিস্তারের লক্ষ্যে যে সকল বীর যোদ্ধাের নাম আসে তাদের মধ্যে নিঃসন্দেহে প্রথমে নবী ও সাহাবীদের নাম আসে। যুগে যুগে বহু মুসলিম শাসক জীবনবাজি রেখে মুসলিম সম্রাজ্য বিস্তার করেছেন সারা বিশ্বজুড়ে।
এই সকল বীরদের গল্প বা কাহিনী নিয়ে নির্মিত হয়েছে অসংখ্য ইসলামিক সিরিজ। এই সিরিজসমূহ গোটা বিশ্বে সমাদৃত হয়ে আছে উজ্জল নক্ষত্র হয়ে।
ইসলামিক সিরিজসমূহের মধ্যে ওমর (রাঃ), দিরিলিস আর্তগ্রুল, পায়িতাহত আব্দুল হামিদ, কুরুলুস উসমান, বুয়ুক সেলজুক (মহান সেলজুক), হযরত ইউসুফ (আঃ) এর জীবনি অনেক নাম কামিয়েছে।
এই সব সিরিজ সমূহের মধ্যে সব থেকে উল্ল্যেখযোগ্য বিষয় হয় তাওয়াক্কুল এবং ঈমান।
তাওয়াক্কুল এমন একটি বিষয় যা খুব সহজে পাওয়া যায় না আবার কেউ যদি ঈমানকে শক্ত করে চায় তাহলে অতি তারাতারিই সে পায়। একটা মানুষের জীবন বদলে দিতে পারে এই সব ইসলামিক সিরিজ।
দিরিলিস আর্তগ্রুল সিরিজে আর্তগ্রুল গাজী তার ছেলে উসমান গাজীকে বলা কয়েকটি কথা শুনলেই আমরা বুঝতে পারি...
"আমরা যুদ্ধ করতে আসিনি, এসেছি অত্যাচারিতদের বাচাতে।
ভয় দেখাতে আসিনি, এসেছি মানুষের ভালোবাসা অর্জন করতে।
আমরা এসেছি বিশ্ব জাহানের মালিক এক আল্লাহর ইবাদত করতে।
ন্যায় বিচার প্রতিষ্ঠা করো, নয়তো একদিন অন্যায়টাই ন্যায় হিসেবে প্রতিষ্ঠিত হবে।
দয়ালু হও, অসহায়দের পাসে দাঁড়াও।
দুর্বলদের ভয় নয় বরং তাদের সাহস হও।
আর জালিমদের জন্য হও আজরাঈল।"
বর্তমান অনেক ইসলামিক বক্তা এই সকল
ইসলামিক সিরিজ দেখার তাগিদ দিয়েছেন। তাদের মতে তাওয়াক্কুল শক্ত করার একটা মাধ্যম এই সব সিরিজ।
তবে অনেক সিরিজ রয়েছে যেগুলোর মধ্যে পর্দার বিষয় খুব ভালো ভাবে খেয়াল রাখা হয় নি। এই সকল সিরিজ দেখা হারাম বলেছেন ইসলামিক লেকচারারগন।
অতিতের সুমিষ্ট শিক্ষা, অতিতের ভুল-ত্রুটি অতিতের গল্প কাহিনী, অতিতের ইসলামিক ঞ্জ্যান থেকে সব কিছু মিলে আজকের ইসলাম।