আমার বিস্তারিত পরিচয়:
→আমার নাম মোঃ রিয়াদ হাসান। আমার বয়স ১৮ বছর।আমি একজন অবিবাহিত ছেলে। আমার বাসা বাংলাদেশের রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার ১ নং খোড়াগাছ ইউনিয়ন এর তিন নং ওয়ার্ডের মুন্সিপাড়া গ্ৰামে। আমার বাসা গ্ৰামে হলেও আমি শহরে বসবাস করে থাকি।গ্ৰাম আমার মাতৃভূমি,গ্ৰামকে অনেক ভালোবাসি 🥰।গ্ৰামের মানুষ সহজ সরল। আমাদের পরিবারে সর্ব মোট ৮ জন সদস্য আছেন। তার মধ্যে পিতা-মাতা ভাই-বোন দাদা দাদী ভাই ভাবী ইত্যাদি নিয়ে আমাদের পরিবার।
আমার পেশা:
→আমি একজন ছাত্র।আমি একাদশ শ্রেণীর দ্বিতীয় বর্ষে পড়ি। আমার পড়ালেখার খরচ আমার বাবা মা বহন করে। পিতা-মাতার থেকে এখন টাকা চাওয়া বার বার খারাপ লাগে।তাই ভাবছি আমি অনলাইন থেকে ইনকাম করবো।পরে আমার এক ভাই বললো হাইভ প্লাটফর্মে ব্লগিং করে কাজ করা যায়।পরে আমি হাইভ প্লাটফর্মে কাজ করতে শুরু করলাম।
আমার স্বপ্ন হচ্ছে হাইভ প্লাটফর্মে ব্লগিং করে অনেক কিছু স্বপ্ন পুরন করা।আমি ব্লগিং করতে খুব ভালোবাসি 🥰। আমার এখন প্রিয় কাজ হচ্ছে ব্লগিং করা। ইনশাআল্লাহ সৃষ্টিকর্তার রহমতে একদিন সফলতা অর্জন করবো।
সবাই আমার জন্য দোয়া করবেন।