আসসালামু আলাইকুম বন্ধুরা,আশা করি আপনারা সবাই ভাল আছেন। আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় আমিও ভালো আছি।
আজ আমি আপনাদের সাথে খুব সাধারন গন্ধহীন একটি ফুল গাছ ও ফুলের অসাধারণ কিছু ঔষধি গুণ সম্পরকে কিছু তথ্য শেয়ার করব।
ফুলটি দেখে নিশ্চয়ই আপনারা চিনতে পেরেছেন তবুও আমি আপনাদের সুবিধার্থে এই ফুলের নামটা বলে দিচ্ছি। এই ফুলটির নাম হল নয়নতারা।
ফুলটি দেখতে খুবই সাধারণ,এতে কোন গন্ধ নাই। এই ফুল কয়েকটা রংয়ের হয়ে থাকে,যেমনঃ সাদা,গোলাপি,হালকা নীল। নয়ন তারা ফুল গাছ বেশি একটা লম্বা হয় না। সর্বোচ্চ দের হাতের মতন এটা বড় হয়। এ গাছের ডালপালা চারিদিকে ছড়িয়ে থাকে।প্রত্যেকটা ডালএর ডগায় একটা বা দুইটা করে নয়ন তারা ফুল ফুটে থাকে। এজন্য এ গাছ দেখতে খুবই সুন্দর লাগে।
নয়নতারা ফুল গাছের মূল,পাতা ও ফুলে রয়েছে বিভিন্ন ধরনের ঔষধি গুনাগুন। নয়নতারা ফুলের পাতার রস আমাদের শরীরের সুগার নিয়ন্ত্রণে সাহায্য করে। যাদের ডায়াবেটিস আছে তারা যদি সাদা নয়নতারা ফুলের পাতা প্রতিদিন সকালে চিবিয়ে রস খান তাহলে আশা করা যায় ডায়াবেটিস অনেকটা নিয়ন্ত্রণে থাকবে। এছাড়াও এ পাতার রস আমাদের স্মৃতিশক্তি বৃদ্ধিতে সহায়তা করে।
অনেক সময় দেখা যায় ওষুধ খাওয়ার পরেও পেটের কৃমি দূর হয় না। সেক্ষেত্রে নয়ন তারা ফুলের মূল ও ছয়-সাতটা পাতা রাত্রে এক গ্লাস পানিতে ভিজিয়ে রেখে সকালবেলা সেই পানি একটু কুসুম গরম করে খেলে পেটের কৃমি ইনশাআল্লাহ দূর হয়ে জাবে।
নয়নতারা ফুলের রস আমাদের শরীরের রক্তচাপ নিয়ন্ত্রণে সহযোগিতা করে। নয়নতারা গাছের পাতার রস চর্ম রোগের জন্য খুবই কার্যকর। চুলকানি ও বিভিন্ন চর্মরোগ জনিত সমস্যায় এ পাতার রস আক্রান্ত স্থানে ব্যবহার করলে দ্রুত মুক্তি পাওয়া যায়।
বিষাক্ত পোকামাকড় যেমনঃ মৌমাছি,ভ্রমরা,বোলতা,মাজলী বা পিপরা এ ধরনের কোন কিছু যদি শরীরের কোথাও কামড় দেয় তাহলে উক্ত স্থানে নয়নতারা ফুল গাছের পাতা থেঁতো করে লাগালে জ্বালা-যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায়।
এছাড়াও এ গাছের মূল,পাতা ও ফুলের রস আমাদের শরীরের বিভিন্ন ধরনের রোগের ঔষধ হিসেবে কাজ করে।
তবে যারা লিভার,কিডনি,ফুসফুসের রোগ ও লো ব্লাড প্রেশারের মত রোগে ভুগছেন তারা ডাক্তারের পরামর্শ ছাড়া এ গাছের মূল,পাতা ও ফুলের রস সেবন করবেন না।
তো বন্ধুরা শুনলেন তো খুব সাধারন একটি ফুল গাছের ও ফুলের অসাধারণ কিছু ঔষধি গুণাবলী।
আশাকরি নয়নতারা ফুল গাছ ও ফুল সম্পর্কে দেওয়া এই তথ্যগুলো আপনাদের উপকারে আসবে।
আপনারা সবাই ভালো থাকুন,সুস্থ থাকুন এই কামনা করে আজকের মত বিদায় নিচ্ছি,আল্লাহ হাফেজ।