সাংস্কৃতিক শহর তিলোত্তমা কলকাতার বুকে একটি নতুন আনুষ্ঠানিক মঞ্চের উদ্বোধন করেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা ব্যানার্জি |সংস্কৃতিক শহর হিসেবে পরিচিত কলকাতায় অনেকগুলি সাংস্কৃতিক মঞ্চ থাকলেও এই সাংস্কৃতিক মঞ্চটি একটি বিশেষ মাত্রা যোগ করলো
শঙ্খের আদলে নির্মিত এই সাংস্কৃতিক মঞ্চটি বাঙালি সংস্কৃতি তথা ভারতের সংস্কৃতি কথা মাথায় রেখেই নির্মাণ করা হয়েছে |আধুনিক সাজে সজ্জিত ও ইউনিক ডিজাইনের নির্মিত এই সাংস্কৃতিক মঞ্চটি সকলের নজর করেছে |বিশেষ করে শিল্প-প্রেমী মানুষদের কাছে এই এক বিশেষ পাওয়া |
ছতলা বিশিষ্ট এই আনুষ্ঠানিক মঞ্চটির নির্মাণ কাজ শুরু হয়েছিল 2017 সালে করুণা মহামারীর কারণে কিছুটা কাজের বিঘ্নিত হলেও অবশেষে ২০২৩ সালের ১৫ এপ্রিল মাননীয় মুখ্যমন্ত্রী এটি উদ্বোধন করেন |
এটা তৈরি করতে খরচা হয়েছে ৪৪০ কোটি টাকা |এই সংস্কৃতিক মঞ্চটির কাঠামো তৈরি হয়েছে ইস্পাত দিয়ে |সাড়ে ছয় হাজার মেট্রিক টন ইস্পাত দিয়ে এর কাঠামো তৈরি হয়েছে |এরমধ্যে রয়েছে দুটি বড় সাংস্কৃতিক মঞ্চ একটি 2000 আসন সংখ্যা বিশিষ্ট এবং অপরটি ৫৪০
আসন সংখ্যা বিশিষ্ট |এর মধ্যে রয়েছে একটি থিয়েটার হল
তাছাড়া রয়েছে ব্যাংকুয়েট হল গেস্ট হাউস ফুড কোট এবং ৩০০ গাড়ি রাখার মতো কার পার্কিংয়ের সুব্যবস্থা |এই সংস্কৃতিক মঞ্চটি লম্বায় ৫১০ ফুট এবং চড়াই ২১০ ফুট |সাংস্কৃতিক মঞ্চটির ইস্পাতের কাঠামোর উপর চাপানো রয়েছে দস্তার চাদর ও বিভিন্ন রকম আলোকসজ্জা রাত্রিকালীন পরিবেশে সাংস্কৃতিক মঞ্চটিকে আরও বেশি আকর্ষণীয় করে তোলে |