হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো? আশা করি ঈশ্বরের আশীর্বাদে ভালোই আছো |বিশ্ব ক্রিকেটের ইতিহাসে আর একটি অবিশ্বাস্য জয়ের সাক্ষী হয়ে রইলাম আমরা |এই ম্যাচটি ছিল ২০২৩ সালের এশিয়া কাপের ফাইনাল ম্যাচ |
ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল শ্রীলঙ্কার কলম্বোতে প্রেমা দশা স্টেডিয়ামে |এশিয়া কাপে টুর্নামেন্টের অন্যান্য ম্যাচগুলি আকর্ষণীয় হলেও ফাইনাল ম্যাচটি একটি অবিশ্বাস্য এবং অবিস্মরণীয় হয়ে সকলের কাছে রয়ে গেল |ফাইনালে মুখোমুখি হওয়া শ্রীলংকা ও ভারতীয় দল লিগ পর্যায়ের ম্যাচগুলিতে ভালো পারফর্ম করলেও ফাইনাল ম্যাচটি পুরো একতরফা হয়ে দাঁড়ায় |
ভারতের বিধ্বংসী বোলিং এর সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে শ্রীলংকার ইনিংস |১৫.২ ওভারে ১০টি উইকেট হারিয়ে শ্রীলংকার সংগ্রহ মাত্র ৫০ রান |অপরদিকে ভারত ব্যাট করতে নেমে কোন উইকেট না হারিয়ে ৬.১ ওভারে সংগ্রহ করে ৫১ রান |বিশ্ব ক্রিকেটের ইতিহাসে লোয়েস্ট স্কোরের মধ্যে এটি একটি অন্যতম |ভারতের এই বিধ্বংসী বোলিং এর নায়ক ছিল মোহাম্মদ সিরাজ নবাগত এই বোলারের বোলিং এর সামনে শ্রীলঙ্কাকে কখনোই একটি মজবুত প্রতিপক্ষ মনে হয়নি |সাতওভার করে মাত্র 21 রান দিয়ে ছয়টি উইকেট তুলে নেয় মোঃ সিরাজ |অপরদিকে মোঃ সিরাজের যোগ্য সঙ্গত দেয় হার্দিক পান্ডিয়া, তিনিও তিন ওভারে তিনটি উইকেট সংগ্রহ করেন |
ভারতের এই জয়ের ফলে ভারত অষ্টম বারের মতো এশিয়ান চ্যাম্পিয়ন হয় |
আশা করা যায় আসন্ন বিশ্বকাপে ভারত দারুণ ফলাফল করবে |
Source[https://www.espncricinfo.com/series/asia-cup-2023-1388374/photo]