"শাওন কাকা,বুঝঝো পরিচিত অপিরিচিত ছেরারা শুধু আমার সাথে মিশার চেষ্টা করে,কি রকম যেনো গায়ে হাত দেয়।"
নয় বছরের ছোট্ট একটা মেয়ে আমার কাছে এসব বলছিলো।মেয়েটা সুন্দর,ফর্সা।এখনো সে বাচ্চা।রাস্তাঘাটে খেলা করে বেড়ায়।তার পরিবারের আর্থিক অবস্থা বা শিক্ষাগত অবস্থা কোনোটাই ভালো না।মাঠে-বাজারে সব জায়গায় ঘুরে বেড়ায়।পরিবার থেকে কোনো খুঁজখবর নেয় না,যে সারাদিন মেয়েটা কোথায় ঘুরে বেড়াচ্ছে।পরিবারের আর্থিক অবস্থা খারাপ থাকলে,সন্তানের দিকে খেয়াল রাখার পরিবেশ থাকে না।
মেয়েটার বয়স কম হলেও,সে সুন্দর।আর নয় বছরে শরীরে মুটামুটি বাচ্চা থেকে মেয়ে ভাব চলে আসে।আমিও লক্ষ্য করেছি,এলাকার ছেলেরা,পুরুষরা,কেউ আদর করার ছলে,কেউবা মারার ছলে তার গায়ে হাত দেয়।এক্ষেত্রে সবার উদ্দেশ্য খারাপ বলা না গেলেও,কিছু মানুষ খারাপ উদ্দেশ্য নিয়েই যে গায়ে হাত দেয় সেটা বুঝা যায়। তারা জানে যে,প্রতিবাদ করার কেউ নেয়।মুহূর্তের মজাটা মিস করে না তারা।গায়ে হাত দিয়ে অল্প সময়ের জন্য যে মজা পায়,এটাই তাদের কাছে বেশি।এটা ঠিক না বেঠিক।তারা তা ভাবে না।
অল্প সময়ের সুখ,বেপারটা যারা কন্ট্রোল করতে পারে না,তারাই সমাজের সব আকাম কুকাম করে বেড়ায়।তারা সমাজকে ছোট ছোট পাপ দিয়ে পূর্ণ করে ফেলেছে............