জানালার পাশে টেবিল,টেবিলে বসে জানালা দিয়ে সামনে থাকালে বাগানে অনেক গাছগাছালী।বাম পাশে একটা গাছ দেখা যায়,ছোট ছোট পাতা,মেহেদী গাছ।এই মেহেদী গাছের উপকার কি?
অনেক বৃদ্ধ লোকের দেখা যায়,চুল দাঁড়ী সব লাল।মানে মেহেদী দিয়ে পাকা সাদা চুল লাল করে রেখেছে।তাদের কাছে মেহেদী পাতা খুবি উপকারী বা দরকারীও বলা যায়।
তাছাড়া এটা প্রাকৃতিক,কৃত্রিম প্রোডাক্টের মাধ্যমে চুল রং করার চাইতে অবশ্যই উত্তম।আগে গ্রামের মেয়েরা এই মেহেদী গাছের পাতা পিষে হাতে মেহেদী লাগাতো,অনেক্ষন সময় হাতে লাগিয়ে রাখলে তবেই রং গাঢ় হতো।তাছাড়া রং হতো না।হাত-পায়ের নখে দিলে অনেক দিন থাকে,আর সুন্দরও দেখা যায়।
এখনতো দামি-কমদামি পাঁচ মিনিটেই রঙিন মেহেদী পাওয়া যায়।এসব মেহেদীতে থাকে ক্যামিকেল যা অবশ্যই ত্বকের জন্য ক্ষতিকর। আর যেই সব জিনিস অতি অল্প সময়েই ফলাফল দিয়ে দেয়,সেসব জিনিস ভালো হয় না।
তাছাড়া চুলের ঘনত্ব বৃদ্ধি, চুল বড় করার জন্য মেহেদী পাতার জুড়ি নেই। সুন্দর, স্বাস্থ্যোউজ্জ্বল চুলের পাশাপাশি মেহেদী মাথা ঠাণ্ডা রাখতেও বেশ কার্যকরী।
ঘন কালো উজ্জ্বল চুল পেতে কার না মন চায়। কিন্তু আবাহাওয়ার বিরূপ অবস্থা এবং কাজের ব্যস্ততার জন্য চুলের দিকে খেয়াল রাখার সময় হয় না কারোরই। কিন্তু মেহেদী পাতা ব্যবহারে খুব সহজেই পাওয়া যায় স্বাস্থ্যোউজ্জ্বল ঘন কালো চুল।
বুঝা গেলো,ছোট্ট একটা গাছ তারও অনেক ব্যবহার।সেও অনেক উপকার করে।মেহেদী গাছের ফল না হলেও সে কম প্রয়োজনীয় নয়।